উত্তর : ছালাতান্তে বক্তব্য প্রদানকালে মাসবূকের বিষয়টি খেয়াল রাখা কর্তব্য। কারণ এতে ফরয ছালাত আদায়রত মুছল্লীদের ছালাতে বিঘ্ন সৃষ্টি হবে, যা অনুচিৎ। একদা রাসূল (ছাঃ) মসজিদে ই‘তিকাফকালে ছাহাবীদেরকে উচ্চ স্বরে ক্বিরাআত করতে শুনে পর্দা উঠিয়ে বলেন, ‘জেনে রাখ! তোমরা প্রত্যেকেই তোমাদের রবের সাথে গোপনে আলাপরত আছ। অতএব তোমরা (উচ্চ স্বরে তেলাওয়াত দ্বারা) একে অন্যকে কষ্ট দিয়ো না’ (আবুদাউদ হা/১৩৩২; ছহীহাহ হা/১৫৯৭)। অন্যত্র তিনি বলেন, হে লোক সকল! তোমাদের প্রত্যেকেই তার রবের সাথে মুনাজাত করে। অতএব একজন অন্যজনের চেয়ে তেলাওয়াতে জোরে আওয়ায করে যেন মুমিনদের কষ্ট না দেয়া (ছহীহাহ হা/৩৪০০)। এজন্য ইমাম শাফেঈ (রহঃ) বলতেন, ইমাম ও মুক্তাদীর জন্য আবশ্যক হচ্ছে সালাম শেষে যিকিরগুলো নীরবে পাঠ করা। তবে এক দিন শিক্ষা দেওয়ার জন্য সামান্য জোরে পাঠ করার বিষয়টি ভিন্ন। কারণ আল্লাহ বলেন, ‘আর তুমি তোমার ছালাতের ক্বিরাআতে স্বর অধিক উঁচু করো না বা একেবারে নীচু করো না। বরং দু’য়ের মধ্যবর্তী পথ অবলম্বন কর (ইসরা ১৭/১১০)। অতএব মাসবূকের ছালাত শেষ হ’লে ইমাম প্রয়োজনীয় কথা বলতে বা বক্তব্য দিতে পারেন। যেমন রাসূল (ছাঃ) দিতেন (বুখারী হা/৮৪৬; মুসলিম হা/৪২৬; মিশকাত হা/৪৫৯৬)।

প্রশ্নকারী : আমানুল্লাহ, ডালাস, টেক্সাস, আমেরিকা।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৪/২৮৪) : অনেকের মুখে শুনা যায় যে, ছালাতের জন্য ওযূ করতে বসলে চার জন ফেরেশতা একটি চাদরের চার কোণা ধরে ওযূকারীর মাথার উপর ধরে রাখে। ওযূকারী চুপচাপ না থেকে পরপর চারটি কথা বললে ফেরেশতাগণ চাদর ছেড়ে দিয়ে চলে যান। এ বক্তব্য কি সত্য?
প্রশ্ন (৩৭/৩৫৭) : হজ্জব্রত পালনকালে কিছু কিছু মু‘আল্লিম হাজীদের নিকট থেকে কুরবানীর জন্য অর্থ নেন কিন্তু কুরবানী করেন না। হজ্জপালন শেষে তা জানতে পারলে উক্ত হাজীদের কাফফারা দিতে হবে কি?
প্রশ্ন (৮/১২৮) : কোন শিশু বা গরু-ছাগল হারিয়ে গেলে বা কোন বিষয়ে যেমন করোনার টিকা বিষয়ে সচেতন করার লক্ষ্যে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যাবে কী?
প্রশ্ন (১৭/৩৩৭) : প্রবাসী ছেলের জন্য মৃত মায়ের জানাযা ও দাফন কার্য ভিডিও করে সংরক্ষণ করা যাবে কি?
প্রশ্ন (১৪/১৩৪) : আউয়াল ওয়াক্তে ফরয ছালাত আদায় করে বিলম্বিত ওয়াক্তে মসজিদে ছালাত আদায়ের ক্ষেত্রে মুছল্লী কি নফল ছালাতের নিয়ত করবে? - -রাজীবুল ইসলামবদরগঞ্জ বাযার, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (৫/২৪৫) : আমি কিছুদিন পূর্বে সপরিবারে ইসলাম গ্রহণ করি। এক্ষণে আমরা কীভাবে তাদের আতিথেয়তা করব? তারা কি আমাদের বাসায় বা আমরা কি তাদের বাসায় অবস্থান করতে পারব?
প্রশ্ন (২৭/২৬৭) : যেসব বিবাহে যৌতুক আদান-প্রদান হয়, সেসব বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে কি?
প্রশ্ন (১/৮১) : যৌথ পরিবারে সকলেই বিবাহিত, সবারই সন্তান-সন্ততি রয়েছে এবং সকলে একত্রে বসবাস করে এবং একান্নভুক্ত। এক্ষণে যাকাত আদায়ের ক্ষেত্রে সকলের সম্পদ একত্রিত করে যাকাত বের করতে হবে কি?
প্রশ্ন (১০/২৫০) : ক্বিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদীকে চিনা যাবে তাদের ওযূর চিহ্ন দেখে। কিন্তু পূর্ববর্তী নবীদের উম্মতকে কিভাবে চেনা যাবে বা নবীগণ কীভাবে তাদের উম্মতকে চিনবেন? - - হাসীনুর রহমান, ক্ষেতলাল, জয়পুরহাট।
প্রশ্ন (১০/৪১০) : জনৈক ব্যক্তির স্টক ব্যবসার জন্য ১০০০ মণ ধান কেনা রয়েছে। এক্ষণে তিনি ওশর দিবেন না যাকাত দিবেন? - -খায়রুল ইসলাম, পঞ্চগড়।
প্রশ্ন (৩৩/১১৩) : চুল কাটার সঠিক নিয়ম কী? বর্তমান যুগে চুল সামনের দিকে কিছুটা রেখে দুই পাশ হালকা করে কেটে রাখা যাবে কি?
প্রশ্ন (৩০/৭০) : আমি ও চালক দু’জনে শেয়ারে একটি গাড়ী ক্রয় করি। চালকের সাথে আমার চুক্তি হয়েছে যে, সে মাসে যত টাকা আয় করুক, সে প্রতি মাসে আমাকে ৪ হাযার টাকা ভাড়া দিবে। এরূপ চুক্তি জায়েয হবে কি?
আরও
আরও
.