উত্তর : উক্ত বক্তব্যের কোন ভিত্তি নেই। বরং যেকোন ফরয ছালাত শেষে তাসবীহ ও দো‘আ সমূহ সংক্ষিপ্ত বা দীর্ঘ করা দু’টিই জায়েয। মুছল্লী সম্ভবপর সকল দো‘আ পাঠ করবে। আর ব্যস্ততা বা গৃহাভ্যন্তরে গিয়ে যিকর-আযকার করতে চাইলে সংক্ষিপ্ত করবে। তবে কমপক্ষে তিনি ‘আল্লাহুম্মা আনতাস সালাম, ...ইকরাম’ বলে উঠে যাবেন (বুখারী হা/৮৪৯; মুসলিম হা/৫৯২; মিশকাত হা/৯৬০)। রাসূল (ছাঃ) কখনো কখনো দীর্ঘ সময় ধরে দো‘আ সমূহ পাঠ করতেন (বুখারী হা/৮৪৪; ছহীহাহ হা/১৯৬, ১০২)।

রাসূল (ছাঃ) বলেন, প্রত্যেক ফরয ছালাতের শেষে যে ব্যক্তি ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করে, সে নিরাশ হয় না’ (মুসলিম হা/৫৯৬; মিশকাত হা/৯৬৬)। উক্ত হাদীছে প্রত্যেক ফরয ছালাতের কথা বলা হয়েছে, কেবলমাত্র সুন্নাতবিহীন ছালাতের কথা বলা হয়নি। শায়খ আলবানী (রহঃ) বলেন, প্রত্যেক ফরয ছালাতের পর হাদীছে বর্ণিত যিকর ও দো‘আ সমূহ পাঠ করবে। তার পরে সুন্নাত ছালাত থাক বা না থাক সেটা ধর্তব্য নয় (ছহীহাহ হা/১০২ আলোচনা দ্রঃ)।






প্রশ্ন (১২/৫২) : স্ত্রীর জীবদ্দশায় যদি স্বামী মোহরানা পরিশোধ না করেন, তাহ’লে তার মৃত্যুর পর তা পরিশোধ করতে হবে কি? - -হালীমা খাতুন, কাটিয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (৩/৩) : যদি কারো জমি বন্ধক নিয়ে সেই জমি অন্যের কাছে লীজ দেই, তবে বার্ষিক লীজের টাকা কি আমি নিতে পারব, না সেটা জমির মালিককে দিতে হবে?
প্রশ্ন (৩৯/৪৭৯) : জিনদের নিকট যাওয়ার পথে রাসূল (ছাঃ) কাকে সাথে নেন? তিনি ছাহাবীকে রেখে যাওয়ার সময় চারটি দাগ টেনে তার মধ্যে থাকতে বলেন। এসময় তিনি কোন দো‘আ পাঠ করেছিলেন?
প্রশ্ন (২৭/২২৭) : অর্থনীতি, পলিটিক্যাল সাইন্স, ব্যাংকিং প্রভৃতি বিষয়ে অধিকাংশ পাঠ্য বই ইসলাম বিরোধী। এছাড়া এগুলি শেখার পর হারাম পেশা গ্রহণ করতে হয়। এসব বিষয়ে পড়াশুনা করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (২০/১৪০) : শরী‘আতে বার্ধক্যের কোন চিকিৎসা আছে কি?
প্রশ্ন (২/২৪২) : কেউ সাত দিনে কুরআন খতম করতে চাইলে কিভাবে কুরআনকে সাতভাগে ভাগ করবে?
প্রশ্ন (৩৮/১১৮) : আল্লাহ কুরআনকে ‘শিফা’ বা আরোগ্য বলেছেন। এক্ষণে দ্রুত কল্যাণ লাভের জন্য কুরআনের বিভিন্ন আয়াত যেমন ‘রবিব ইন্নী বিমা আনঝালতা ইলাইয়া মিন খাইরিন ফাক্বীর’ ৪০ বার, পাগলামী থেকে আরোগ্যের জন্য ‘ইন্নাকা লামিনাল মুরসালীন’ ১৩১ বার ইত্যাদি পাঠ করা যাবে কি? - -আবু তালেব, সেতাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (২৫/২৫) : বর্তমান সমাজে মধ্য ও উচ্চবিত্ত শ্রেণীর অধিকাংশ অভিভাবক মেয়েদের সর্বোচ্চ শিক্ষা ও চাকুরী করার আগ পর্যন্ত বিবাহ দিতে রাযী হন না। এরূপ মেয়েরা চরিত্র রক্ষার্থে পিতা-মাতার অমতে বিবাহ করতে চাইলে করণীয় কি?
প্রশ্ন (১৪/২১৪) : কোন নারীর জন্য সমবয়সী অপর নারীর সামনে শরীরের কতটুকু পরিমাণ স্থান ঢেকে রাখা আবশ্যক? - -সোহান আহমাদ, দুবাই।
প্রশ্ন (২৫/৬৫) : মসজিদ কমিটি জুম‘আর দিন জায়গা সংকুলান না হওয়ায় মসজিদের আন্ডার গ্রাউন্ডে মহিলাদের ছালাতের ব্যবস্থা করেছে। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২২/১০২) : কোন মহিলা ও পুরুষ বর্তমানে স্বামী স্ত্রী এবং তাদের ঔরসজাত সন্তান আছে। তবে তাদের উভয়েরই এটা দ্বিতীয় বিয়ে এবং আগের পক্ষেও তাদের সন্তান আছে। এখন উক্ত মহিলার আগের পক্ষের মেয়ের সাথে উক্ত পুরুষ লোকের আগের পক্ষের ছেলের বিবাহ দেয়া যাবে কি?
প্রশ্ন (১৭/২৫৭) : জনৈক ব্যক্তির নিকটে আমি ঋণী আছি বলে জানতে পারি ৩২ বছর পর। অতঃপর আমি তার পাওনা ৫০০০ টাকা নিয়ে তার কাছে গেলে তিনি তা ছুঁড়ে ফেলে দিয়ে বলেন সেই সময়ের টাকার মান ছিল অনেক বেশী। তাই এখন ৫ লক্ষ টাকা দিতে হবে। এক্ষণে আমার করণীয় কি? - -ইস্রাঈল হোসাইনকলেজ মোড়, মেহেরপুর।
আরও
আরও
.