উত্তর : মতপার্থক্য থাকলেও এরূপ ব্যক্তির জানাযার ছালাতে অংশগ্রহণ করা জায়েয (ইবনুল ক্বাইয়িম, আছ-ছালাত ওয়া আহকামু তারিকিহা পৃ. ৩১)। কারণ সে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী বলে অনুমিত হয়। এরূপ ছালাত ত্যাগকারী কবীরা গুনাহগার। এজন্য তাকে জাহান্নামে যেতে হবে। তবে খালেছ তাওহীদে বিশ্বাস থাকার কারণে এক সময় জাহান্নাম থেকে মুক্তি পাবে (বুঃ মুঃ মিশকাত হা/৫৫৭৩)। উল্লেখ্য যে, রাসূল (ছাঃ) বলেছেন, ‘বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য ছালাত ছেড়ে দেওয়া’ (আবুদাঊদ হা/৪৬৭৮; মিশকাত হা/৫৬৯, সনদ ছহীহ)। অন্য বর্ণনায় আছে, মানুষ ও শিরক-কুফরের মধ্যে পার্থক্য হ’ল ছালাত। কোন বর্ণনায় আছে, ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হ’ল ছালাত (ছহীহুত তারগীব হা/৫৬৩)। অন্যত্র রাসূল (ছাঃ) বলেন, ‘বান্দা, কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য হ’ল ছালাত। যখন সে ছালাত পরিত্যাগ করল, তখন সে শিরক করে ফেলল’ (ছহীহুত তারগীব হা/৫৬৬)। অতএব প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক হচ্ছে ছালাতের ব্যাপারে পূর্ণ যত্নবান হওয়া এবং কোন অবস্থাতেই ছালাতের ব্যাপারে শিথিলতা না দেখানো।

প্রশ্নকারী : শাহেদ, রাজশাহী।







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৫/১৬৫) : সূরা বাক্বারার ২৩০ আয়াতের ব্যাখ্যা জানতে চাই?
প্রশ্ন (৩৭/২৩৭) : মুসলিম নারীর অলংকার পরার জন্য নাক, কান ফোড়ানো বা আফ্রিকানদের মত ঠোট ফোড়ানো শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (২৭/৬৭) : সময়ের অভাবে বা যরূরী কোন কাজ থাকলে ফরয ছালাতের পরের সুন্নাত যেমন যোহরের ছালাতের পরের সুন্নাত ছালাত, আগাম পড়ে নেয়া যাবে কি?
প্রশ্ন (২৭/২২৭) : সফর অবস্থায় ফরয গোসল করা প্রায় অসম্ভব হ’লে ফজরের ছালাত তায়াম্মুম করে আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৫/১১৫) : পানি পানের সময় গোফ পানিতে লাগলে সে পানি পান করা কি হারাম? জানিয়ে বাধিত করবেন?
প্রশ্ন (২২/১৮২) : ‘হে আলী! তুমি ও তোমার অনুসারীরা জান্নাতবাসী হবে’ মর্মে বর্ণিত মারফূ‘ হাদীছটির সত্যতা সম্পর্কে জানতে চাই। - -রাকীবুল ইসলাম, সঊদী আরব।
প্রশ্ন (৪/৪৪) : ভাগ্যে তো সবকিছু আছেই। আর তা অবশ্যই ঘটবে। অতএব চেষ্টা-প্রচেষ্টার প্রয়োজন কি? বিষয়টি স্পষ্ট করে বাধিত করবেন।
প্রশ্ন (৪/৪০৪) : একই ইমাম একাধিক স্থানে ঈদের জামা‘আতে ইমামতি করতে পারবে কি?
প্রশ্ন (২২/৩৪২) :আমি কুরবানী করার নিয়ত করেছি। এক্ষণে যিলহজ্জ মাসের চাঁদ দেখার পরে মাথার চুল বা দাড়ি আঁচড়ানো যাবে কি? কারণ এতে কিছু চুল পড়ে যায়।
প্রশ্ন (২২/৩০২) : বাড়ীর মালিক তার ভাড়াটিয়াকে এক দিনের নোটিশে বাসা থেকে বের করে দিতে পারে কি? এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৫/৩৫) : জনৈকা গর্ভবতী নারী মাটি বা মাটির তৈরী পাত্র চিবিয়ে খায়। এরূপ মাটি খাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৪০/৪৪০) : পল্লী চিকিৎসক হিসাবে আমাকে অনেক সময় মহিলা রোগীকে ইনজেকশন দিতে হয়, হাত বা কোমরের কাপড় সরিয়ে পুশ করতে হয়। এটা জায়েয হবে কি?
আরও
আরও
.