উত্তর: উক্ত বক্তব্যটি বানোয়াট। তবে কাছাকাছি মর্মে একটি বর্ণনা পাওয়া যায়, যা যঈফ। এ বর্ণনায় রয়েছে যে, রাসূল (ছাঃ)-এর আযাদকৃত দাসী উম্মে আয়মন বলেন, রাসূল (ছাঃ) একদিন রাতে গৃহকোণে রাখা একটি মাটির পাত্রে পেশাব করেছিলেন। পিপাসার কারণে আমি অজান্তে পেশাবটি পান করে নেই। পরের দিন সকালে তিনি আমাকে উক্ত পেশাব ফেলে দিতে বললে আমি বললাম, আল্লাহর কসম! আমি তো সেটা পান করে নিয়েছি। একথা শুনে তিনি হেসে ফেললেন এবং বললেন, যাও তুমি আর কখনো পিপাসিত হবে না (ত্বাবারাণী, হাকেম ৪/৭০, হা/৬৯১২)।

উক্ত হাদীছটি দু’টি কারণে যঈফ : (১) উম্মে আয়মন ও তাঁর থেকে বর্ণনাকারী নুবায়েহ আল-উনাযীর মাঝে সাক্ষাত না হওয়া (২) সনদে আবু মালিক আন-নাখঈ নামক বর্ণনাকারী নিতান্ত যঈফ। ইমাম নাসাঈ, আবু হাতেম, ইবনু হাজার সহ সকলেই তাকে যঈফ বলেছেন (তালখীছুল হাবীর ১/১৭১)। এরূপ আরেকটি ঘটনা ত্বাবারাণী কাবীর ও বায়হাক্বী সুনানুল কুবরায় বর্ণিত হয়েছে, সেটিও যঈফ।






প্রশ্ন (১৬/১৭৭) : ক্বাযা ছিয়াম আগে আদায় করতে হবে না নফল ছিয়াম আগে আদায় করতে হবে?
প্রশ্ন (৩০/২৭০) : রাত ১১ ঘটিকায় আমার সন্তান জন্মলাভ করেছে। এক্ষণে আমি নিফাসের গণনা কখন থেকে শুরু করব। আগের দিন না পরের দিন থেকে? - -উম্মে হাসীবাহ, চামাগ্রাম, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৮/১৩৮) : আমার বড় ভাই পিতার সম্পদ ক্রয়ে এবং আমাদের গৃহ নির্মাণে অনেক আর্থিক সহযোগিতা করেছেন। যদিও সবকিছু পিতার নামেই রেজিস্ট্রি হয়েছে। এক্ষণে পিতার মৃত্যুর পর সম্পদ বণ্টনের ক্ষেত্রে কমবেশী করা যাবে কি? - -সেলিম রেযা, কালিয়াকৈর, গাযীপুর।
প্রশ্ন (৩৫/৪৩৫) : সূরা আলে ইমরান ১০২ নং আয়াতে বর্ণিত মুমিন ও মুসলিমের মধ্যে পার্থক্য কি? আর মুহসিন কাকে বলে? - আব্দুল্লাহ আল-মাসঊদ, সোনাতলা, বগুড়া।
প্রশ্ন (২৮/৪২৮) : ঈদায়নের খুৎবা একটি না দু’টি? ছহীহ দলীল ভিত্তিক জওয়াব দানে বাধিত করবেন।
প্রশ্ন (৩৫/২৩৫) : কবরে দো‘আ করার ক্ষেত্রে ক্বিবলামুখী হ’তে হবে কি? - -আবু আমাতুল্লাহ, মঠবাড়িয়া, পিরোজপুর।
প্রশ্ন (১৭/৩৩৭) : পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়েছে এবং শরী‘আত মোতাবেক আমাদের ঈজাব-কবুল সম্পন্ন হয়েছে। কিন্তু বাধ্যগত কারণে অলীমা কয়েকমাস পরে হবে। এমতাবস্থায় আমার স্ত্রীর সাথে ফোনে কথাবার্তা বলতে পারব কি?
প্রশ্ন (১৩/২১৩) : কিয়ামতের পূর্বে কুরআন উঠিয়ে নেওয়া হবে মর্মে কোন বর্ণনা আছে কি? যদি তাই হয় তবে হাফেযে কুরআনের সংখ্যা দিন দিন কিভাবে বৃদ্ধি পাচ্ছে? - -খাদীজা, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (১৭/৯৭) : জানাযার ছালাতে ক্বিরাআত সশব্দে পাঠ করা যাবে কি? জানাযার প্রথম বা দ্বিতীয় তাকবীর না পেলে মাসবূক ব্যক্তির করণীয় কি?
প্রশ্ন (৭/৮৭) : পিতা মারা যাওয়ার পর মা তার গহনা খুলে আমাকে দিয়ে দিয়েছে। তার ধারণা এসময় গহনা পরে থাকলে স্বামীর বিপদ হবে। এ ধারণা সঠিক কি?
প্রশ্ন (৩৭/১৫৭) : বিবাহের খুৎবা ঈজাব-কবুলের পরে হবে না আগে হবে? সম্মতি নেওয়ার জন্য পিতা ও সাক্ষীদেরকে মেয়ের কাছে যাওয়া কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩১/২৩১) : গর্ভবতী নারী হাঁসের গোশত খেলে সন্তানের কন্ঠ হাঁসের কন্ঠের মত হবে। ছাগলের গোশত খেলে ছাগলের মত হবে। উক্ত ধারণা কি সঠিক?
আরও
আরও
.