উত্তর : পালিত সন্তানের নিকট আসল পিতা-মাতার পরিচয় গোপন করা শরী‘আতসম্মত নয়। কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি জেনেশুনে অন্যকে পিতা-মাতা দাবী করে, তার জন্য জান্নাত হারাম’ (বুখারী হা/৪৩২৬; মুসলিম হা/৬৩; মিশকাত হা/৩৩১৪)। পালক সন্তানকে উক্ত অন্যায় থেকে দূরে রাখার জন্য পরিচয় গোপন করা যাবে না। আর পালক সন্তান মূলতঃ আসল পিতা-মাতার হক আদায় করবে, সাথে সাথে লালন-পালনের কঠিন দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতাস্বরূপ সাধ্যমত পালক পিতা-মাতার প্রতিও কর্তব্য পালন করবে। কেননা যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না’ (তিরমিযী হা/১৯৫৫, মিশকাত হা/৩০২৫)।






প্রশ্ন (৩০/৩৫০) : আমাদের গ্রামে একটি নতুন স্কুল তৈরী হয়েছে। তার নাম ইন্টারভিজ। স্কুলের সকল ছাত্র-ছাত্রীর খরচ বহন করবে স্কুল কতৃপক্ষ। এর পরিচালনা কমিটি খ্রীষ্টান। এই স্কুলে মুসলিম ছেলেমেয়েরা পড়াশুনা করতে পারবে কি।
প্রশ্ন (১/২৪১) : শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শহীদ মিনারে ফুল দেওয়া বা সেখানে গিয়ে হাত তুলে দো‘আ করার বিধান কি?
প্রশ্ন (১৭/১৩৭) : বর্তমানে প্রবাসীরা কোন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে ২% হিসাবে প্রণোদনা পাচ্ছে। এটা গ্রহণ করা জায়েয হবে কি? - -আব্দুল লতীফসেন্তাসা, সিঙ্গাপুর।
প্রশ্ন (১২/১২) : মুসলিম, অমুসলিম বা ফাসেক শাসকের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করা জায়েয কি? বিশেষত গণতান্ত্রিক দেশে যেখানে রাষ্ট্রপ্রধানের সমালোচনা করা বিধিসম্মত। সেখানে করণীয় কি?
প্রশ্ন (১৩/২৯৩) : আমি যেখানে চাকুরী করি, সেই কোম্পানীরই ডরমেটরীতে থাকি। কোম্পানী করোনা ভাইরাসের জন্য বন্ধ করে দিলে বাড়ি যেতে পারব কি? এটা হাদীছ বিরোধী কাজ হবে কি? - -নক্বীব হোসাইন, সাহেব বাজার, রাজশাহী।
প্রশ্ন (৩৮/২৭৮) : কোন মেয়ের পাঁচ কিংবা ছয়বার মাসিক হ’লে তাকে বিবাহ দেওয়া ফরয হয়ে যায়। এই বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১১/২১১) : মুহুরীর পেশা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (১৬/৪১৬) : সুন্নাতে খাৎনার অনুষ্ঠান করা কি শরী‘আত সম্মত? অনেক আলেম ও ইসলামী ব্যক্তিত্বও এই অনুষ্ঠানের আয়োজন করছেন।
প্রশ্ন (৭/৮৭) : হজ্জে গমনের সময় অনেকে মৃত্যুর আশংকায় অথবা যমযম পানিতে ধুয়ে বরকত হাছিলের জন্য কাফনের কাপড় নিয়ে যায়। এরূপ করা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (২১/২২১) : জুম‘আর পূর্বে অনেক সময় ওয়ায-মাহফিল করা হয় এবং বলা হয়ে থাকে যে এরূপ আমল অনেক ছাহাবীর আমল দ্বারা প্রমাণিত। এটা কি সঠিক?
প্রশ্ন (৩৪/১১৪) : ঈদের জামা‘আতে একবার শরীক হয়ে পরে কারণবশতঃ অন্য স্থানে এসে জামা‘আত হ’তে দেখলে তাতে অংশগ্রহণ করা যাবে কি? - -ফেরদাউস মিয়া, চেংমারী, রংপুর।
প্রশ্ন (২৪/১৪৪) : অবৈধ সম্পর্কের কারণে আমার জনৈক আত্মীয়া সন্তান জন্ম দিয়েছে এবং সে ভুল বুঝতে পেরে তওবা করেছে। এক্ষণে আমি তাকে বিবাহ করতে চাই। কিন্তু আমার পিতা-মাতা ও আত্মীয়-স্বজন তাকে মেনে নিতে চাচ্ছে না। এক্ষণে আমার করণীয় কি?
আরও
আরও
.