উত্তর : এক্ষেত্রে মূলনীতি হ’ল যে প্রাণীর গোশত হালাল সে প্রাণীর বিষ্ঠা কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হবে না। কাপড়ে বিষ্ঠা লাগা অবস্থায় ছালাত আদায় করলেও ছালাত হয়ে যাবে। তবে ছালাতের পূর্বে দৃষ্টিগোচর হ’লে ধুয়ে ফেলবে বা মুছে ফেলবে। আর যে সকল প্রাণীর গোশত খাওয়া হারাম সে সকল প্রাণীর বিষ্ঠা অপবিত্র। আর কাপড়ে লেগে থাকা অবস্থায় ছালাত আদায় করলে ছালাত হবে না। কারণ ছালাতের অন্যতম শর্ত হচ্ছে পোষাক পবিত্র থাকা (ইবনু কুদামাহ, মুগনী ২/৪৯০-৯২৬; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/৪১৪)।

প্রশ্নকারী  : সুমন মিয়া*, সিঙ্গাপুর।

*[আরবীতে সুন্দর ইসলামী নাম রাখুন (স.স.)]







বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (৪০/৪০) : হযরত আদম (আঃ) শ্রীলংকায় অবতরণ করেছিলেন মর্মে যে জনশ্রুতি রয়েছে তা কতটুকু নির্ভরযোগ্য? অথচ এর উপর ভিত্তি করে ‘আদম্স পিক’ নামে সেখানে একটি পাহাড়কে অবতরণস্থল হিসাবে গণ্য করে মাযার বানিয়ে লোকেরা পূজা করছে।
প্রশ্ন (২১/৬১) : একাকী ছালাত আদায়ের ক্ষেত্রে নারীরা সরবে ক্বিরাআত করতে পারবে কি?
প্রশ্ন (৬/৪০৬) : স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে তাকে এক সাথে তিন তালাক দেই। দফায় দফায় সালিশ হওয়ায় একপর্যায়ে ৩ মাসের মধ্যে আমি তাকে নতুন করে বিবাহ ও কাবিন করে ফিরিয়ে আনি। এমতাবস্থায় আমি ৩ বছর যাবৎ সংসার করে আসছি। কিন্তু মানুষের মুখে বিভিন্ন কথা শুনে আমি দ্বিধা-দ্বন্দ্বে ভুগছি। এক্ষণে আমার সংসার জীবন শরী‘আত সম্মত হচ্ছে কি?
প্রশ্ন (১৮/২৯৮) : আমার সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। আল্লাহর রহমতে আমি তা থেকে বিরত হয়েছি। এক্ষণে আমরা মেসেজ করে মাঝে-মধ্যে খেঁাজ-খবর নিতে পারব কি?
প্রশ্ন (১৭/৫৭) : অসুস্থতার কারণে পা সামনে রেখে ছালাত আদায় করতে হয়। পাশের মুছল্লীরা মনে করে তার ছালাত হয় না। কেউ বলেন, চেয়ারে বসে ছালাত আদায় করতে হবে। সঠিক উত্তরদানে বাধিত করবেন।
প্রশ্নঃ (৯/৮৯): নৈক ব্যক্তি এবার সস্ত্রীক হজ্জে যাচ্ছেন। তাঁর সংগৃহীত টাকার প্রায় অর্ধেক নিম্ন বর্ণিত টাকা। যেমন বাইশ বছর আগে এক ব্যক্তি তাঁর নিকটে ১৬ শতাংশ আবাদী জমি বিক্রি করে। দাতা-গ্রহীতা উভয়েই শিক্ষিত হওয়া সত্ত্বেও ভুলক্রমে আবাদী জমির দাগ নং দলীলে লিখিত না হয়ে বাস্ত্ত ভিটা লিখিত হয়। এক্ষণে জমি খারিজ করতে গেলে ভুল ধরা পড়ে। আবাদী জমির মূল্য এক লাখ টাকাও হবে না। বিক্রেতা মারা গেছে। তার ছেলে মেয়েরা দলীল সংশোধন করে দিতে রাযী। কিন্তু ক্রেতা বাড়ীর জমি দখলে নিতে চায়। ফলে দাতার ওয়ারিছরা এক লাখ টাকার বিনিময়ে হাজীর নিকট থেকে বাস্ত্ত ভিটা ফিরিয়ে নিতে চায়। তাতে রাজী না হ’লে এক লাখ আশি হাযার টাকা দিয়ে হাজীর কাছ থেকে বাড়ী ভিটা দলীল করে নেয়। প্রশ্ন হচ্ছে, এভাবে সংগৃহীত টাকা দ্বারা কৃত হজ কবুল হবে কি?
প্রশ্ন (৩৮/২৭৮) : বর্তমানে ফ্রিল্যান্সিং ইন্টারনেটে উপার্জনের একটি জনপ্রিয় মাধ্যম। এরূপ একটি প্রতিষ্ঠান ডোলেন্সার বর্তমানে বেকার ছাত্রসমাজে ব্যাপক প্রচার পেয়েছে। যেখানে নির্দিষ্ট অংকের টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এবং এমএলএম সিস্টেমে একজন গ্রাহক যত জন গ্রাহক সৃষ্টি করে, তাদের ইনকামের একটি অংশ সেই গ্রাহক পায়। শরী‘আতের দৃষ্টিতে এরূপ উপার্জন কি হালাল হবে?
প্রশ্ন (৪০/৩২০) : ইমাম জুম‘আর ছালাতের প্রথম রাক‘আতে সূরা ফাতিহার পর সূরা মুনাফিকুন-এর ৯ম আয়াত পাঠ করেছেন। কিন্তু ১০ম আয়াতের অর্ধেক পাঠের পর বাকীটা মনে না আসায় রুকূতে চলে যান। ২য় রাক‘আতে সূরা ফাতিহা ও সূরা কাওছার পাঠ করেছেন। এতে ‘ছালাত হয়নি’ বলে আরেকজন হাফেয জোর করে ইমাম ছাহেবকে ছালাত পুনরায় পড়াতে বাধ্য করেন। এবিষয়ে সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৭/৭৭) : পৃথিবীর সকল মানুষ কি ইসলামের উপর জন্মগ্রহণ করে? দলীল সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৫/২২৫) : আমাদের সমাজে স্ত্রী প্রথম গর্ভবতী হওয়ার ৭-৮ মাস পর ‘বৌ বিদায়’ নামে একটি অনুষ্ঠান ঘটা করে পালন করা হয়। এর কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৫/২৫) : এক্সিডেন্টে আহত মুমূর্ষু ছাগল, গরু, মুরগীর ক্ষেত্রে করণীয় কি? - -আলতাফ হোসেন, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (১১/১১) : মোযা টাখনুর উপর পর্যন্ত পরা থাকলে প্যান্ট টাখনুর নীচে পরা যাবে কি? - -মুনীর খানপীরগঞ্জ, রংপুর।
আরও
আরও
.