উত্তর : শারীরিক অক্ষমতার বিষয়টি চিকিৎসার মাধ্যমে প্রমাণিত হ’লে বিবাহ করা জায়েয হবে না। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) কেবল শারীরিক ও আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের বিবাহের নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘হে যুবকেরা! তোমাদের মধ্যে যার বিবাহ করার ক্ষমতা আছে, সে যেন বিবাহ করে। কেননা এটা তার দৃষ্টিকে অবনমিত রাখে এবং লজ্জাস্থানের হেফাযত করে। আর যে ব্যক্তি বিবাহ করতে অক্ষম, সে যেন ছিয়াম পালন করে। কেননা ছিয়ামই তার কুপ্রবৃত্তির প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩০৮০)। তবে কেবল মনের ভয় থেকেই বিবাহ বর্জন করা যাবে না। কারণ অনেক ক্ষেত্রে মানসিক ভয় শারীরিক অক্ষমতার কারণ নয়। সেজন্য একান্ত অক্ষমতা না থাকলে বিবাহ করার চেষ্টা করবে (ইবনু কুদামাহ, মুগনী ৭/০৬)।

প্রশ্নকারী  : হোসাইন মিছবাহ, মাগুরা।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১৪/৫৪) : মোযার উপর মাসাহ করার হুকুম ও শর্ত কী?
প্রশ্ন (৪/৮৪) : একটি মসজিদ নির্মাণকালে মিস্ত্রির ভুলে মসজিদের কিবলা মূল কিবলা থেকে কয়েক ডিগ্রী সরে যায়। বর্তমানে কিবলা সঠিক করতে গেলে মসজিদ ভাঙ্গতে হবে। এমতবস্থায় করণীয় কি? - -আহমাদুল্লাহ, শাসনগাছা, কুমিল্লা।
প্রশ্ন (১৪/১৭৪) : বিভিন্ন দেশে বিভিন্ন রকমের দাড়ি রাখার অভ্যাস চালু আছে। মুখের কোন্ পর্যন্ত এবং কতটুকু দাড়ি রাখতে হবে?
প্রশ্ন (১৬/৩৭৬) : রাসূল (ছাঃ) ও ছাহাবীদের যুগে চেয়ার থাকা সত্ত্বেও তাঁরা কেউ চেয়ারে বসে ছালাত পড়েছেন কি? বরং অসুস্থদের জন্য মাটিতে বসে বা ইশারায় ছালাতের কথা বলা হয়েছে। সে হিসাবে বর্তমান যুগে চেয়ারে বসে ছালাত পড়া বিদ‘আত হবে কি?
প্রশ্ন (২৭/২২৭) : এমন কোন নিয়মিত আমল বা দো‘আ আছে কি, যা নিয়মিত পাঠ করলে বর্তমান ও ভবিষ্যতে নানা রোগ-ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া যাবে? - -সিলভিয়া খাতূনশিমুলতলী, গাযীপুর।
প্রশ্ন (২৩/২৬৩) : তাহাজ্জুদের ছালাত অনিয়মিতভাবে আদায় করা যাবে কি? - -তাসনীমুল হক প্রধান, বগুড়া।
প্রশ্ন (৪০/৪০) : ছালাতের জামা‘আতে মুছল্লীরা পরস্পর পায়ের কনিষ্ঠা আঙ্গুলের সাথে কনিষ্ঠা আঙ্গুল মিলাবে, না গোড়ালীর সাথে গোড়ালী মিলাবে? মাসবূক মুছল্লীগণ পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে না পৃথক পৃথক দাঁড়াবে?
প্রশ্ন (৯/৪০৯) : কুরবানীর পশুতে আক্বীক্বার নিয়ত করে কুরবানী করা যাবে কি? - -আহমাদুল্লাহ, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (২৯/৩৫০) : বিতর ছালাতের কুনূত হিসাবে আমাদের এলাকায় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা... পড়া হয়। কিন্তু জনৈক আলেম বলেন, বিতরের কুনূতে উক্ত দো‘আ পড়ার কোন দলীল নেই। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৩৪/৪৭৪) : বিয়ের সময় আমার শাশুড়ী আমাকে একটি স্বর্ণের হার উপহার দিয়েছিলেন। কিন্তু তিন বছর পর তিনি সেটি ফেরত চাইছেন। এ অবস্থায় উপহার হিসাবে পাওয়া বস্ত্ত কি ফেরত দিতে বাধ্য, নাকি তা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে?
প্রশ্ন (৩১/৭১) : আমি স্ত্রী-সন্তান নিয়ে পিতা-মাতার সাথে একত্রে থাকি। স্ত্রী বারবার আলাদা হ’তে বলে। এমনকি সে সন্তান নিয়ে পিতার বাসায় চলে গেছে এবং পৃথক না হ’লে ফিরে আসবে না বলে জানিয়ে দিয়েছে। এদিকে পিতা-মাতাকে ছেড়ে আলাদা থাকবো বললে তারাও এতে রাযী নন। কারণ তাদের অন্য কোন সন্তান নেই। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৭/৪৭) : পাঁচ বছর আগে আমার বিয়ে হয়েছে । আমার বাচ্চা না হওয়ায় স্বামী ২য় বিয়ে করতে চান। এটা জায়েয হবে কি?
আরও
আরও
.