উত্তর : যেকোন মুসলিম আহলে ক্বিবলার জানাযা পড়তে হবে (ইবনু মাজাহ ‘আহলে ক্বিবলার জানাযা পড়া’ অনুচ্ছেদ)। আত্মহত্যাকারীর জানাযা রাসূল (ছাঃ) পড়েননি (মুসলিম হা/৯৭৮, পৃঃ ৩০)। অতএব মসজিদের ইমাম বা বুযর্গ আলেম তার জানাযায় শরীক হবেন না। অন্যেরা ছালাত পড়াবেন (নাসাঈ হা/১৯৬৪)। আর এটি ছিল তাঁর পক্ষ হ’তে অন্যকে আদব শিখানোর জন্য’ (ইবনু মাজাহ হা/১৫২৬)।

উল্লেখ্য যে, দু’জনের জানাযা পড়া যরূরী নয়, তবে চাইলে পড়া যায়: শিশু এবং শহীদ। আল্লাহর রাসূল (ছাঃ) ওহোদ যুদ্ধের শহীদদের জানাযা পড়েননি (তিরমিযী হা/১০৩৬)। তিনি তাঁর ১৮ মাস বয়সী শিশুপুত্র ইবরাহীমের জানাযা পড়েননি (আবুদাঊদ হা/৩১৮৭)। তবে অন্য হাদীছে শিশুদের জানাযা পড়ার কথা এসেছে (তিরমিযী হা/১০৩১)।






বিষয়সমূহ: জানাযা
প্রশ্ন (৩২/৭২) : জনৈক ব্যক্তি বলেন, যোহরের সুন্নাত বাড়ীতে আদায় করলে ২ রাক‘আত এবং মসজিদে আদায় করলে ৪ রাক‘আত পড়তে হবে। উভয়ের নেকী সমান হবে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (২২/২২২) : আমার নিছাব পরিমাণ স্বর্ণ আছে কিন্তু যাকাত দেওয়ার নগদ অর্থ নেই। একারণে আমি যদি আমার সন্তানদেরকে তা থেকে দান করি তাহ’লে কি যাকাত দিতে হবে? উল্লেখ্য, আমার সন্তানদের বয়স দুই বছরের মধ্যে।
প্রশ্ন (১১/২৫১) : অনেক বুঝানোর পরও স্ত্রী অলসতাবশত ছালাত আদায় করে না। এমতাবস্থায় স্ত্রীকে তালাক দেয়া আবশ্যক কি?
প্রশ্ন (৩/২৪৩) : ‘ছায়েমের মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকের খোশবুর চাইতে সুগন্ধিময়’-এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (২৯/৪২৯) : ওযূ ভেঙ্গে গেছে বলে ধারণা হ’লেও অলসতাবশতঃ একই ওযূতে একাধিক ছালাত আদায় করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৭/৪৭) : কত মাইল অতিক্রম করার পর ছালাত ক্বছর করা যাবে? প্রচলিত আছে ৪৮ মাইল অতিক্রম করার পর ক্বছর করতে হবে। উক্ত দাবী কি সঠিক? কতদিন পর্যন্ত ছালাত ক্বছর ও জমা করা যাবে।
প্রশ্ন (২৭/৩৮৭) : জনৈক দিনমজুর এমন কষ্টে দিনাতিপাত করে যে, বছরে একবারও গরুর গোশত কিনে খেতে পারে না। জমি-জমা বলতে কিছুই নেই। কেবল ২ লাখ টাকা জমা করা আছে। তার জন্য কুরবানী করা যরূরী কি?
প্রশ্ন (৩/৪৩) : ভ্রূণ নির্গত হ’লে তার জানাযার ছালাত পড়তে হবে কি?
প্রশ্ন (২/৩২২) : জনৈক বিদ্বান বলেন, দাজ্জাল ও ইমাম মাহদী আসার পূর্বে ছোট ছোট দাজ্জাল ও ইমাম মাহদী আসবে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৭/৩৭) : পিতা বা অন্য কারো কবর যিয়ারতের উদ্দেশ্যে সফরে বের হওয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৪/১২৪) : সম্প্রতি ইরানী মেয়েরা বাংলাদেশে এসে হিজাব পরে ফুটবল খেলে গেল। মেয়েদের জন্য এই খেলা কি বৈধ?
প্রশ্ন (৩৯/১৫৯) : মাসবূক বাকী ছালাত আদায়ের জন্য দাঁড়িয়ে প্রথমে রাফঊল ইয়াদায়েন করে হাত বাঁধবে কি? - -সাইফুর রহমান, ঢাকা।
আরও
আরও
.