উত্তর : বায়তুল মাল রাষ্ট্রীয় কোষাগারে জমাকৃত সম্পদ, যা বিভিন্ন উৎস থেকে সংগৃহীত হয়। যেমন যাকাত, ওশর, খারাজ, জিযিয়া, খাজনা, গণীমত ইত্যাদি। কোন ব্যক্তি মারা গেলে তার সম্পদ থেকে প্রথমেই মাইয়েতের ঋণ পরিশোধ করবে এবং আরো সম্পদ থাকলে অছিয়ত পূর্ণ করবে। এরপর বাকী সম্পত্তি ওয়ারিছেরা ভাগ করে নিবে (নিসা ৪/১১)। এক্ষণে মাইয়েতের পরিত্যক্ত সম্পদ দ্বারা যদি ঋণ পরিশোধ না হয় তাহ’লে রাষ্ট্র বা সংগঠন তা পরিশোধ করার দায়িত্ব নিতে পারে। যেমন রাসূল (ছাঃ) বায়তুল মাল থেকে অসহায়দের ঋণ পরিশোধ করেছিলেন (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১০/৩৩)। অতএব এটা নির্ভর করবে মাইয়েতের আর্থিক অবস্থার উপর।

প্রশ্নকারী : আব্দুল বাতেন, কাদিরগঞ্জ, রাজশাহী।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩০/১৯০) : রামাযান মাসে ছিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করলে তার কাফফারা কি? রামাযানের বাইরে ছিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করলেও কি কাফফারা ওয়াজিব? মিসকীনকে খাদ্য দানের পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৮/৩৭৮) : প্রচলিত আছে যে, রাসূল (ছাঃ) বলেছেন, তোমার কাছে দু’টাকা থাকলে এক টাকা দিয়ে খাদ্য ক্রয় কর আরেক টাকা দিয়ে ফুল ক্রয় কর। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩/৪৩) : কুকুর আল্লাহর সৃষ্টি। অথচ তা বাড়িতে প্রতিপালন করা নিষেধ, এমনকি প্রতিদিনের বিপরীতে এক ক্বীরাত্ব বা দু’ক্বীরাত নেকী কমে যায়। এর কারণ কি? - -যামান, গোপালগঞ্জ।
প্রশ্ন (৩১/৩১) : রাসূল (ছাঃ) নবুঅতপ্রাপ্তির পূর্বে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। প্রশ্ন হ’ল: কী কারণে ও কিসের ভিত্তিতে তিনি এরূপ করতেন এবং সেখানে তিনি কি ধরনের ইবাদত করতেন?
প্রশ্ন (৬/৩২৬) : ছালাতের শুরুতে অনেকে বিসমিল্লাহ জোরে বলেন এবং রুকূ থেকে উঠে বুকে হাত বাঁধেন। এরূপ করলে ছালাত ক্ষতিগ্রস্ত বা বাতিল হবে কি?
প্রশ্ন (২১/১৪১) : আমি বাংলাদেশ ডাক বিভাগে ‘ডাক জীবন বীমা’ সেক্টরে চাকরি করছি। যদিও আমি কাউকে বীমা করাই না বা করতে বলিও না। আমার কাজ কেবলই অফিসিয়াল। ৪/৫ বছর কাজ করার পর আমি সেক্টর পরিবর্তন করতে পারব ইনশাআল্লাহ। এক্ষণে এ চাকুরী আমার জন্য হালাল হবে কি?
প্রশ্ন (৩৫/২৭৫) : আল্লাহর আকার প্রমাণ করতে গিয়ে জনৈক আলেম বলেন, আল্লাহ বান্দার কর্ম দেখে হাসেন। তিনি আরো বলেন, সাত যমীন ও সাত আসমানের চেয়ে কুরসি বড় এবং কুরসির চেয়ে আল্লাহ বড়। প্রশ্ন হ’ল, তাহলে আল্লাহ নীচের আসমানে প্রতি রাতে নেমে আসেন কিভাবে? তার তুলনায় আসমান তো ছোট। তবে কি তিনি আকার ছোট-বড় করেন?
প্রশ্ন (৫/১৬৫) : ওকালতি পেশা গ্রহণ করা শরী‘আতসম্মত কি? এ পেশায় থাকতে হ’লে কোন কোন বিষয় থেকে সতর্ক থাকা যরূরী?
প্রশ্ন (৩৮/২৩৮) : জামা-কাপড়ে নাপাক কিছু লেগে গেলে তিনবার ধোয়া ফরয কি? এর চেয়ে কম হ’লে অপবিত্র থেকে যাবে কি? - -জসীমুদ্দীন, মধুপুর, টাঙ্গাইল।
প্রশ্ন (১৭/২৯৭) : মাতৃগর্ভে মৃত সন্তানের সুফারিশ পিতা-মাতা লাভ করবে কি? তারা পিতা-মাতার জন্য কোন উপকারে আসবে কি? - -তালেবুল ইসলাম, রাজশাহী।
প্রশ্ন (২২/২২২) : বর্ণিত আছে যে, খলীফা থাকাকালীন সময়ে ওমর (রাঃ) সন্তানদের জন্য ঈদের কাপড় ক্রয় করতে না পেরে বায়তুল মাল-এর প্রধান আবু ওবায়দা (রাঃ)-কে তার এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠান। পত্র পেয়ে তিনি অশ্রুসিক্ত হ’লেও উত্তর লিখলেন যে, অগ্রিম বেতন বরাদ্দের জন্য দু’টি বিষয় বিবেচনা করতে হবে। প্রথমতঃ আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি-না? দ্বিতীয়তঃ বেঁচে থাকলেও মুসলমানেরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কি-না? উত্তর পাঠ করে ওমর (রাঃ) এত বেশী ক্রন্দন করেন যে তাঁর দাড়ি ভিজে গেল। তিনি আবু ওবায়দার জন্য আল্লাহর নিকটে রহমত ও হায়াত বৃদ্ধির জন্য দো‘আ করলেন। ফলে আর ঈদের কাপড়ও কেনা হ’ল না। এ ঘটনার সত্যতা আছে কি? - নাছিরুদ্দীন, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (৩১/১১১) : শিরক-বিদ‘আত সম্পর্কে জানা সত্ত্বেও যেসব সমাজ প্রধানগণ উক্ত কাজে বাধা না দিয়ে বরং প্ররোচিত করে, ক্বিয়ামতের দিন তাদের শাস্তি কি হবে? - -নাজমুল হোসাইন, চারঘাট, রাজশাহী।
আরও
আরও
.