উত্তর : বিশেষ কারণবশতঃ বাড়িতে একাকী বা পরিবারের সদস্যদের নিয়ে অতিরিক্ত ১২ তাকবীরসহ ঈদের ছালাত আদায় করা যাবে (বুখারী ‘ঈদায়নের ছালাত’ অধ্যায়-১৩, ২৫ অনুচ্ছেদ)। তবে একাকী ছালাতে খুৎবা দিবে না। আর জামা‘আতের সাথে আদায় করলে এবং খুৎবা দেওয়ার উপযুক্ত কেউ থাকলে তিনি খুৎবা দিবেন। কারণ ঈদের ছালাতে খুৎবা দেওয়া ও শোনা সুন্নাত, যদিও জুম‘আতে খুৎবা দেওয়া ও শোনা ওয়াজিব। তবে যদি কেউ আদায় করতে না পারে তবে ক্বাযা করতে হবে না। কেননা এটি ফরযে কেফায়াহ (ইবনু কুদামা, মুগনী ২/২৮৯; মুগনিউল মুহতাজ ১/৫৮৯; ছালাতুর রাসূল (ছাঃ), ২০৫ পৃ.)।

প্রশ্নকারী : বদীউয্যামান, বিরামপুর, দিনাজপুর।







প্রশ্ন (৩৭/২৭৭) : দাস প্রথা কি শরী‘আত সম্মত? এর হুকুম কি মানসূখ হয়ে গেছে?
প্রশ্ন (৩৮/১১৮) : জান্নাতে রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে বিবি মারিয়াম, মূসার বোন কুলছূম এবং ফেরাঊনের স্ত্রী আসিয়ার বিবাহ হবে। উক্ত কথার সত্যতা জানিয়ে বাধিত করবেন। - -এনামুল, গঙ্গারামপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (১১/১৩১) : যে উদ্দেশ্য পূরণের জন্য মানত করা হয়েছিল, তা পূরণ হয়নি। এক্ষণে মানত আদায় করতে হবে কি? আর যে বস্ত্ত দান করার মানত করা হয়েছিল তার পরিবর্তে সমমানের বস্ত্ত দান করা যাবে কি?
প্রশ্ন (৫/৫): মসজিদের ডান পাশে আল্লাহ এবং বাম পাশে মুহাম্মাদ কেন লিখা যাবে না? দলীল সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১০/২৫০) : ইমাম সূরা ফাতিহা বলার শেষ পর্যায়ে থাকা অবস্থায় ছালাতে অংশগ্রহণ করলাম। এক্ষণে আমি সূরা ফাতিহা পাঠ করে শেষ করব নাকি ইমামের জওয়াবে আমীন বলব?
প্রশ্ন (২৫/১৪৫) : সঊদী আরব সহ মধ্যপ্রাচ্যে প্রচলিত রাজতন্ত্র শরী‘আতসম্মত কি? - -উম্মে ‘আত্বিয়া, কাঞ্চন, রূপগঞ্জ।
প্রশ্ন (২০/৩০০) : ওযূ করার সময় অঙ্গ সমূহ ধৌত করার মধ্যে সময়ের পার্থক্য কতক্ষণ রাখা যায়? অর্ধেক ওযূর পর যরূরী কোন কাজ চলে আসলে সেটা করে বাকি অর্ধেক সম্পন্ন করা যাবে কি?
প্রশ্ন (৩৬/২৭৬) : শাশুড়ীকে যাকাতের অর্থ দেওয়া যাবে কি? - -নাজমুল হুদা, সরকারী মহিলা কলেজ, রাজশাহী।
প্রশ্ন (৪/৪৪৪) : মাসিক মদীনা জুন ২০০৯ সংখ্যায় ৪১ নং প্রশ্নের উত্তরে বলা হয়েছে, ‘ইমামের পিছনে নামাজ পড়ার সময় ছানা পড়ার পর আঊযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই’। এ বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৪/১৬৪) : ছেলের স্ত্রীকে যাকাতের সম্পদ দেওয়া যাবে কি?
প্রশ্ন (৪০/১৬০) : কতদিন পর্যন্ত ছালাত ক্বাযা হ’লে উক্ত ছালাত আদায় করে নিতে হবে? যেমন কেউ ১ মাস ছালাত আদায় না করলে উক্ত ছালাত পুনরায় আদায় করতে হবে, না তওবা করলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (১৭/৩৩৭) : পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়েছে এবং শরী‘আত মোতাবেক আমাদের ঈজাব-কবুল সম্পন্ন হয়েছে। কিন্তু বাধ্যগত কারণে অলীমা কয়েকমাস পরে হবে। এমতাবস্থায় আমার স্ত্রীর সাথে ফোনে কথাবার্তা বলতে পারব কি?
আরও
আরও
.