উত্তর : সূর্যোদয়ের পর ইশরাক্বের ছালাতান্তে জুম‘আর দিনের উত্তম সময় শুরু হয়। কোন ব্যক্তি বা দল এ সময়ে মসজিদে প্রবেশ করলে সে বা তারা উঁট কুরবানী করার ছওয়াব পাবে। অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে খুৎবা পর্যন্ত সময়ের পাঁচটি স্তর থাকবে। প্রথম স্তর শুরু হবে সূর্যোদয় থেকে এবং শেষ স্তরের শেষ হবে ইমাম খুৎবায় উঠলে। এভাবে যারা আসতে থাকবে তারা ক্রমান্বয়ে হাদীছে বর্ণিত ছওয়াব পাবে (ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ১/৩৯৯-৪০৭; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৩/২৪৫; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৬/১৪০)।

উল্লেখ্য, মসজিদে আগে প্রবেশ করা দ্বারা সর্বাগ্রে প্রবেশকারী কোন একক ব্যক্তিকে বুঝানো হয়নি; বরং এর দ্বারা একটি সময়কে বুঝানো হয়েছে। যে সময়টি হবে খুবই সংক্ষিপ্ত। উক্ত সময়ের মধ্যে যত মুছল্লী প্রবেশ করবে সকলেই ঐ পরিমাণ নেকী লাভ করবে (মির‘আতুল মাফাতীহ, ৪/৪৬০-৬৪ পৃ.)।

প্রশ্নকারী : আব্দুল খালেক, চাঁপাই নবাবগঞ্জ সদর।








বিষয়সমূহ: জুম‘আ ও ঈদ
প্রশ্ন (২২/২৬২) : সূরা ফাতিহায় প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - -মাবরূর মোর্শেদ, চাটমোহর, পাবনা।
প্রশ্ন (৭/৭) : কেউ যদি না জেনে হারাম টাকা বিনিয়োগ করে অনেক বেশী মুনাফা অর্জন করে এবং পরে তওবা করতে চায় তাহ’লে কি মুনাফাসহ আসল টাকা দান করতে হবে নাকি শুধু হারাম অংশটুকু দান করতে হবে?
প্রশ্ন (৮/৮) : আমাদের কলেজের সম্মুখের মসজিদে দুপুর ১-টায় যোহরের আযান হয় এবং ১-টা পনের মিনিটে জামা‘আত হয়। আমরা দূর থেকে আসি। এজন্য ১২-টা ৪৫ মিনিটে আমরা কয়েকজন মিলে আযানের পূর্বেই জামা‘আত করে ছালাত আদায় করি। এক্ষণে এভাবে ছালাত করলে ছালাত আদায় হবে কি?
প্রশ্ন (৬/৪৪৬) : চার বছর অবৈধ সম্পর্কের পর হারাম বুঝতে পেরে মায়ের অমতে বিবাহ করি। মা আমাকে বদ দো‘আ দেন। বিবাহের ১৮ দিন পর দুর্ঘটনায় আমার হাঁটু, পা, কোমর ভেঙ্গে যায়। ১ বছর যাবৎ আমি হাঁটতে পারি না। মায়ের কারণে স্ত্রীকে পিতার বাসায় থাকতে হয়। মা আমাকে তালাক দিতে বাধ্য করতে চাইছেন। স্ত্রী আমার সাথে থাকতে চায়। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩০/৩০) : সেনাবাহিনীর ট্রেনিংয়ের সময় ট্রেনিং এর অংশ হিসাবে সাপ, ব্যাঙ, শিয়ালের গোশত রান্না করে খেতে হয়। এসময় এগুলো খাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (২৮/১৮৮) : এক ভাই অর্থনৈতিক দুরবস্থা ও ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়ে শুরু থেকেই ব্যবসা পরিচালনা করছেন। বর্তমানে তিনি সূদের সাথে যুক্ত থাকতে চান না। কিন্তু ঋণ ছাড়া চলা খুব কষ্টকর হচ্ছে। এমতাবস্থায় সচ্ছলতা আসা পর্যন্ত ঋণ নিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া তার জন্য বৈধ হবে কি?
প্রশ্ন (১৪/১৪) : কোন স্থানে ব্যথা হ’লে কি কি দো‘আ পাঠ করতে হয়?
প্রশ্ন (৩০/২৭০) : সরকারী নিয়ম অনুযায়ী ডিভোর্স লেটারে স্বাক্ষর করার তিন মাস পর ডিভোর্স কার্যকর হয়। এক্ষেত্রে মেয়েরা স্বাক্ষরের তারিখ থেকে ইদ্দত শুরু করবে, না তিন মাস পর থেকে শুরু করবে?
প্রশ্ন (৯/২৪৯) : কাউকে রক্ত দিতে গেলে মেডিকেল থেকে জুস, বিস্কুট দেওয়া হয়। আবার রক্ত গ্রহীতার আত্মীয়-স্বজনরা ডাব বা হোটেলে ভালো কিছু খাওয়ায়। এগুলো গ্রহণ করা কি রক্ত বিক্রয়ের শামিল?
প্রশ্ন (৪/৪) : আমি একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ডিজাইনার হিসাবে কর্মরত। এখানে বিদেশী বায়ারদের চাহিদা অনুযায়ী অনেকক্ষেত্রে শালীনতাবিরোধী পোষাক ও ডিজাইন করতে হয় এবং থ্রিডি (3D) মডেলে মানবদেহের অবয়বের উপর এসব পোষাক পরিয়ে ডিজাইন পরীক্ষা ও পর্যালোচনা করতে হয়। এভাবে পোষাকের ডিজাইন করা এবং ডামিতে পরিয়ে তা পরীক্ষা করাতে আমি গোনাহগার হব কি?
প্রশ্ন (২৫/৩৮৫) : ওষুধের দোকানে বিভিন্ন প্রকার ওষুধ আছে। এর সাথে মানুষের প্রয়োজনীয় বিভিন্ন প্রকারের জন্ম বিরতিকরণ বিক্রয় করা হয়। এসব ক্রয়-বিক্রয় করা কি বৈধ?
প্রশ্ন (৩৯/৭৯) : মহিলা সমাবেশে পুরুষ বক্তার সালামের জবাব বা পুরুষের কোন প্রশ্নের জবাব মহিলারা সরবে দিতে পারবে কি? - -আবুল কালামকমরগ্রাম, বানিয়াপাড়া, জয়পুরহাট।
আরও
আরও
.