উত্তর : ধৈর্য ধারণ করতে হবে, দো‘আ করা অব্যাহত রাখবে এবং দো‘আ কবূল না হওয়ার কারণগুলো বর্জন করতে হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে কোন ব্যক্তি আল্লাহর নিকট কোন দো‘আ করলে তার দো‘আ কবুল হয়। হয়তোবা সে দুনিয়াতেই তার ফল পেয়ে যায় অথবা তা তার আখিরাতের জমা রাখা হয় অথবা তার দো‘আর সমপরিমাণ গুনাহ মাফ করা হয়, যতক্ষণ না সে পাপ কাজের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দো‘আ করে অথবা দো‘আ কবুলের জন্য তড়িঘড়ি করে। ছাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! তাড়াতাড়ি করে কিভাবে? তিনি বলেন, সে বলে, আমি আমার আল্লাহর নিকটে দো‘আ করেছিলাম, কিন্তু আমার দো‘আ তিনি কবুল করেননি (তিরমিযী হা/৩৬০৪; ছহীহুল জামে‘ হা/৫৭১৪)। দো‘আ কবুলের জন্য নিম্নের আমলগুলো করা কর্তব্য। ১. দো‘আয় ইখলাছ বা একনিষ্ঠতা প্রয়োজন (আ‘রাফ ৭/২৯)। ২. অধিকহারে ইস্তিগফার পাঠ করা (নূহ ৭১/১০-১২)। ৩. বিনয় ও নম্রতা অবলম্বন করা (আ‘রাফ ৭/৫৫)। ৪. দো‘আর শব্দগুলো একাধিকবার উল্লেখ করা (আবুদাউদ হা/১৫২৪)। ৫. স্বচ্ছল ও ভালো থাকা অবস্থায় দো‘আ করা (আহমাদ হা/২৮০৪)। ৬. আল্লাহর গুণবাচক নাম ব্যবহার করে দো‘আ করা (আ‘রাফ ৭/১৮০)। ৭. ব্যাপক অর্থবোধক বাক্য ব্যবহার করে দো‘আ করা (মুসলিম হা/৫২৩)। ৮. হালাল রিযিক গ্রহণ করা (মুসলিম হা/১০১৫)। এছাড়া শেষ রাতে দো‘আ করা, হাতে তুলে দো‘আ করা, দো‘আর সময় কিবলামুখী হওয়া, পবিত্র অবস্থায় দো‘আ করা, দো‘আর পূর্বে আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দরূদ পাঠ করা ইত্যাদি দো‘আ কবুলের অন্যতম আদব। 

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: দো‘আ
প্রশ্ন (২৯/৪২৯) : মেহরাবের একপাশে আল্লাহ ও অপরপাশে মুহাম্মাদ লেখা মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - -সোহেল রানা, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (২৫/১৪৫) : এলাকার এক বড় আলেম/কবিরাজের কাছ থেকে তাবীয নেওয়াতে দীর্ঘ ৪ বছর পর একটি পুত্র সন্তান হয়েছে। ফলে তারা বলে এটা যদি শিরক হ’ত তাহ’লে আল্লাহ তাদের সন্তান দিতেন না। এই ভ্রান্ত ধারণা নিয়ে তারা যেকোন কাজে সেই কবিরাজের শরণাপন্ন হয়। এখন তাদেরকে কিভাবে বুঝাতে পারি? - -সজল*, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।*[আরবীতে ইসলামী নাম রাখুন (স.স)]
প্রশ্ন (১১/১৩১) : ক্বিয়ামতের দিন মসজিদ, মাদরাসা, কা‘বাঘর ও কুরআন মাজীদ ইত্যাদি অক্ষত থাকবে। এমর্মে বর্ণিত হাদীছের কোন সত্যতা আছে কি? - -আব্দুল আহাদ, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৫/৮৫) : প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে ‘বিসমিল্লাহ’ বলে ছেড়ে দিলে, হালাল পশু শিকার করে মৃত অবস্থায় আনলে খাওয়া যাবে এবং কুকুরকে বাড়িতে রাখলে এক ওহোদ পাহাড় পরিমাণ নেকী নষ্ট হয়ে যাবে। এসব কথা কি সত্য?
প্রশ্ন (১১/১৩১): বিবাহের পূর্বে ছেলে-মেয়ে দেখা উপলক্ষে এনগেজমেন্ট অনুষ্ঠানের মাধ্যমে উভয়কে আংটি বা সোনার চেইন পরানো হয়। এ সম্পর্কে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (১১/৫১) : বেলাল (রাঃ) আযান দেওয়ার সময় ‘শীন’-কে ‘সীন’ উচ্চারণ করায় কারু আপত্তির জবাবে রাসূল (ছাঃ) বলেন, إن سين بلال عند الله شين ‘বেলালের সীন উচ্চারণই আল্লাহর নিকটে শীন। এ ঘটনার সত্যতা জানতে চাই। - -আব্দুর রহমান, রাজশাহী।
প্রশ্ন (৫/৪০৫) : শাওয়ালের চাঁদ দেখা গেলে ই‘তিকাফকারী সেদিন বাড়ী আসবে না পরের দিন সকালে ঈদ পড়ে আসবে?
প্রশ্ন (২৫/৪২৫) : আমি বিদেশে গবেষণারত। এখানে পশু কুরবানীর সুযোগ নেই। এক্ষেত্রে আমি কি নিজ দেশে কিংবা কোন গরীব মুসলিম দেশে কুরবানীর টাকা পাঠিয়ে নিজের কুরবানীর হক আদায় করতে পারি? - -আব্দুল হাসীব, ওয়াটারলু, বেলজিয়াম।
প্রশ্ন (৯/১৬৯) : রাসূল (ছাঃ)-এর প্রশংসায় বাড়াবাড়ি করার ক্ষেত্রে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৯/৭৯) : জনৈক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যুর পর তার নামে থাকা ইউটিউব ও ফেসবুক পেজ রেখে দেয়া হয়েছে। কেননা সেগুলি থেকে বিশুদ্ধ দ্বীনী ইলম শিক্ষার সুযোগ আছে। মৃত্যুর পরেও এভাবে কোন কিছু রেখে দেয়া জায়েয হবে কি? এটা ছাদাক্বায়ে জারিয়াহ হিসাবে গণ্য হবে কি?
প্রশ্ন (৩/৩) : ‘মাক্বামে মাহমূদ’ স্থান না মর্যাদা?
প্রশ্ন (১২/১২) : মসজিদে মূল জামা‘আত হয়ে যাওয়ার পর পুনরায় জামা‘আত করে ছালাত আদায় করা যাবে কি? এসময় পুনরায় ইক্বামত দিতে হবে কি? - -মুহাম্মাদ আল-আমীন, কুড়িগ্রাম।
আরও
আরও
.