উত্তর : মসজিদে ছালাত শেষে মুছল্লীদের জন্য মিষ্টি মুখ করা বা খাবারের ব্যবস্থা করা জায়েয। তবে নিয়মিত করা সমীচীন নয়। কারণ এতে মানুষ মসজিদকে খাবারের স্থান মনে করতে পারে (উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৮/২, টেপ নম্বর ৩৪৮)। সাহল ইবনু সা‘দ (রাঃ) বলেন, আমরা জুম‘আর দিনে আনন্দিত হ’তাম। তাঁকে জিজ্ঞাসা করা হ’ল, কেন? তিনি বললেন, আমাদের একজন বৃদ্ধা মহিলা ছিল। সে কোন একজনকে ‘বুযাআ’ নামক খেজুর বাগানে পাঠাত। সে বীট চিনির শিকড় আনত এবং তা একটি ডেগচিতে ফেলে তাতে কিছুটা যবের দানা ছড়িয়ে দিয়ে ঘুটত। ফলে তাতে এক প্রকার খাবার তৈরী হ’ত। এরপর আমরা যখন জুম‘আর ছালাত আদায় করে ফিরতাম, তখন আমরা ঐ মহিলাকে সালাম দিতাম। তখন সে আমাদের ঐ খাবার পরিবেশন করত। আমরা এজন্য খুশী হ’তাম। আমাদের অভ্যাস ছিল যে, আমরা জুম‘আর পরেই মধ্যাহ্ন ভোজন ও মধ্যাহ্ন বিশ্রাম করতাম’ (বুখারী হা/৬২৪৮; বায়হাক্বী হা/৫৯৪৯; শু‘আবুল ঈমান হা/৮৫০৪)। মসজিদের ভিতরেও এই খাবার খাওয়া জায়েয। আব্দুল্লাহ ইবনুল হারিছ ইবনে জাযই আয-যুবাইদী (রাঃ) বলেন, আমরা রাসূল (ছাঃ)-এর যুগে মসজিদে বসে রুটি ও গোশত খেতাম (ইবনু মাজাহ হা/৩৩০০; ছহীহাহ হা/২১১৬-এর আলোচনা দ্রষ্টব্য; তামামুল মিন্নাহ ১/২৯৫)। শায়খ বিন বায (রহঃ) বলেন, ই‘তিকাফকারী সহ যে কারো জন্য মসজিদে খাদ্য গ্রহণে দোষ নেই। আহলে ছুফফার সদস্যরা মসজিদে খাবার গ্রহণ করতেন। তবে মসজিদের পরিচ্ছন্নতার ব্যাপারে খেয়াল রাখতে হবে (মাজমূ‘ ফাতাওয়া ১৫/৪৩৯; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/২৯০)। এক্ষণে মসজিদে দেওয়া তোহফা ধনী-গরীব সবাই গ্রহণ করতে পারে যদি দানকারীর নিয়ত সবাইকে খাওয়ানো হয়। কারণ সাধারণ ছাদাক্বা ধনী-গরীব সবার জন্য জায়েয। এ ব্যাপারে কোন মতপার্থক্য নেই (বায়হাক্বী হা/১২০৩৯; মা‘রিফাতুস সুনান ওয়াল আছার হা/১২৩৯০; নববী, আল-মাজমূ‘ ৬/২৩৮)। আর যদি মানতের খাদ্য হয় এবং কেবল গরীবদের খাওয়ানোর নিয়ত হয়, তাহ’লে তাতে ধনীরা অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। আর যদি সবাইকে খাওয়ানো উদ্দেশ্য হয়, তাহ’লে তা ধনীরাও গ্রহণ করতে পারবেন (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৬/১১৭)।

প্রশ্নকারী : পলাশ, সাহাপুর, দারুসা, রাজশাহী।







বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (১০/১০) : কোন মানসিক ভারসম্যহীন ব্যক্তি যদি আত্মহত্যা করে তবে তাকে আত্মহত্যার শাস্তি ভোগ করতে হবে কি?
প্রশ্ন (২৩/৩০৩) : প্রতিটি মুসলিম বাড়ির ছাদের উপর মুমিন জিন অবস্থান করে মর্মে বর্ণিত হাদীছটির সত্যতা জানতে চাই।
প্রশ্ন (১/৪০১): নারী উন্নয়নের জন্য প্রণীত নারী নীতিমালা কি শরী‘আত সম্মত? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৪/১৪) : ঘুম, পড়াশুনা, রান্না-বান্না ইত্যাদি কাজের সময় অডিও কুরআন চালু করে রাখা জায়েয হবে কি? কেননা এসময় কখনো মনোযোগ থাকে আবার কখনো থাকে না। - -মুস্তাফীযুর রহমান, ঢাকা।
প্রশ্ন (২৪/১৪৪) : আমি অসুস্থ থাকাবস্থায় শাশুড়ি আমার কপাল ও মাথা টিপে দেন এবং বাধ্যগত অবস্থায় আমার শাশুড়ির সাথে একই রিক্সায় হাসপাতালে যাই। এক্ষেত্রে আমি গোনাহগার হয়েছি কি?
প্রশ্ন (১/৪৪১) : ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ের সময় তাকাববালাল্লাহু... বলা সাথে সাথে ঈদ মোবারক বলা বিদ‘আত হবে কি? - -আব্দুল হালীম, মালদ্বীপ।
প্রশ্ন (২৪/৪২৪) : লাইব্রেরীতে শিরক ও বিদ‘আত মিশ্রিত বই-পুস্তক বিক্রি করে উপার্জিত অর্থ হালাল হবে কি?
প্রশ্ন (২২/২৬২) : বর্ণিত আছে যে, সাঈদ ইবনুল ‘আছ (রাঃ) তাবারিস্তানবাসীকে নিরাপত্তা প্রদানের পর বিশ্বাসঘাতকতা করে তাদের হত্যা করেন। উক্ত ঘটনার সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩/১২৩) : আছরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোন ক্বাযা ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : ছিয়াম অবস্থায় হস্তমৈথুন বা অনুরূপ কর্মের মাধ্যমে বীর্যপাত ঘটালে ছিয়াম নষ্ট হবে কি? - -আকরাম, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৪০/৮০) : ইবনুল ক্বাইয়িম (রহঃ) লিখিত কিতাবুর রূহ -এ মৃত ব্যক্তিদের সাথে জীবিতদের কথপোকথনের অদ্ভুত বিবরণ পেশ করা হয়েছে। এসব বিবরণের সত্যতা আছে কি? - -আব্দুর রহমানফরাযীকান্দা, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (১১/২৫১) : রাসূল (ছাঃ) নিজে কখনো দরূদে ইবরাহীমী পাঠ করেছেন কি? - -আব্দুল আলীম, পশ্চিমবঙ্গ, ভারত।
আরও
আরও
.