উত্তর : উক্ত বক্তব্য সঠিক। হিন্দু বা সনাতন ধর্ম কোন আসমানী ধর্ম নয়; বরং তাদের ধর্মগুরুদের রচিত ধর্ম মাত্র। আর ইসলামই প্রথম ও প্রাচীনতম ধর্ম। আল্লাহ তা‘আলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত একমাত্র দ্বীন হ’ল ইসলাম (আলে ইমরান ৩/১৯)। তিনি আরো বলেন, ‘আর তুমি আহলে কিতাব ও (মুশরিক) উম্মীদের বল, তোমরা কি ইসলাম কবুল করলে? যদি করে, তবে তারা সরলপথ প্রাপ্ত হ’ল। আর যদি মুখ ফিরিয়ে নেয়, তাহ’লে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া (আলে ইমরান ৩/২০)। ইবরাহীম (আঃ)-এর ব্যাপারে বলা হয়েছে, ‘যখন তার পালনকর্তা তাকে বলেছিলেন, তুমি আত্মসমর্পণ কর। সে বলেছিল, আমি বিশ্বপালকের নিকট আত্মসমর্পণ করলাম। একই অছিয়ত করেছিল ইব্রাহীম তার সন্তানদের এবং ইয়াকূবও। (আর তা এই যে,) হে আমার সন্তানেরা! নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন। অতএব অবশ্যই তোমরা মরো না মুসলিম না হয়ে (বাক্বারাহ ২/১৩১-১৩২)। আল্লাহ তা‘আলা আরো বলেন, ইব্রাহীম না ইহূদী ছিলেন, না নাছারা ছিলেন। বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম (আলে ইমরান ৩/৬৭)।

সুতরাং আদম (আঃ) থেকে মূসা ও ঈসা (আঃ) সহ সকল নবী-রাসূলের ধর্ম ছিল ইসলাম (নামল ২৭/৩০-৩১; আলে ইমরান ৩/৫২)। অতএব এতে কোন সন্দেহের অবকাশ নেই যে, আদি ও প্রাচীনতম ধর্ম হচ্ছে ইসলাম এবং সর্বাধুনিক ধর্মও ইসলাম। যা ক্বিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য একমাত্র ধর্ম।

প্রশ্নকারী : আব্দুল মালেক বিন ইদ্রীস, চাঁপাই নবাবগঞ্জ সদর।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৩/১৭৩) : ফাসেক-ফাজের হওয়া সত্ত্বেও বিত্তবান হওয়ায় কাউকে মসজিদ কমিটির সভাপতি বা সদস্য বানানোয় শরী‘আতে কোন বাধা আছে কি? - -আব্দুর রহমান, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৩/৩৯৩) : যখন মসজিদে বা টেলিভিশনে আযান হয়, তখন মহিলা মাথায় ওড়না অথবা কাপড় তুলে দেয়। শরী‘আতে এধরনের কোন বিধান আছে কি?
প্রশ্ন (৩৪/২৭৪) : জনৈক আলেম বলেন, আহলেহাদীছ হতে হলে এক লক্ষ হাদীছের হাফেয হতে হবে। এ কথার সত্যতা আছে কি?
প্রশ্ন (২৬/৩০৬) : করোনা ভাইরাসের বিস্তৃতিরোধে মসজিদে জুম‘আর ছালাত পরিহার করে বাড়িতে যোহরের ছালাত আদায় করা যাবে কি? - -আব্দুল মান্নান, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৪/৪৪) : ফজরের ছালাতের পর মসজিদে বসে যিকির-আযকার করার বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (২১/৩৬১) : আমি ছালাত, ছিয়াম সহ নিয়মিত সৎআমলে অভ্যস্ত। কিন্তু কিছুদিন থেকে হস্তমৈথুনে জড়িয়ে পড়েছি। কোনভাবেই এথেকে বিরত থাকতে পারছি না। এর বিধান কি এবং এথেকে বাঁচার জন্য কোন আমল বা দো‘আ আছে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ফুলবাড়ী, ময়মনসিংহ।
প্রশ্ন (২৩/৩৪৩) : আমার নানী মৃত্যুর আগে বদলী হজ্জের অছিয়ত করে গিয়েছিলেন। এ বছর ওয়ারিছদের সিদ্ধান্তে আমি সেই হজ্জ সম্পন্ন করি। হজ্জের খরচ বাবদ নানীর রেখে যাওয়া সম্পত্তি থেকে আমাকে যে টাকা দেওয়া হয়েছিল, সফর শেষে দেশে ফেরার পর দেখা যাচ্ছে প্রায় আট হাযার টাকা অতিরিক্ত রয়ে গেছে। এ টাকাগুলো কি ওয়ারিছদের না জানিয়ে আমি নিজের কাছে রাখতে পারব? নাকি তাদের ফেরত দেওয়া যরূরী? অনুগ্রহ করে জানাবেন।
প্রশ্ন (১৪/৩৩৪) :ওয়াক্তের মধ্যে প্রবেশের পর ছালাত আদায়ের পূর্বেই যদি ঋতু শুরু হয়ে যায়, সেক্ষেত্রে পবিত্র হওয়ার পর উক্ত ছালাতের ক্বাযা আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩৭/৩৭) : মেয়ের অভিভাবক অশিক্ষিত হওয়ায় ছেলে পক্ষের জনৈক ব্যক্তিকে উকীল বানিয়ে বিবাহ পড়ানো হয়েছে। উক্ত বিবাহ সঠিক হয়েছে কি? - -আব্দুস সালামইসলামপুর, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩১/২৩১) : আমার কাছে কয়েকজন ব্যক্তির ৪০ হাযার টাকা বিশেষ কারণে জমা ছিল। নামের তালিকা হারিয়ে যাওয়ায় আমি কোনভাবেই তাদের শনাক্ত করতে পারছি না। তারাও জানে না যে তাদের টাকা আমার কাছে আছে। এমতাবস্থায় উক্ত টাকা তাদের নামে কোন স্থানে দান করে দিলে দায়মুক্ত হওয়া যাবে কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : ট্যাটু বা উল্কি অাঁকা মহিলাদের জন্য নিষেধ মর্মে ছহীহ হাদীছে বর্ণিত হয়েছে। এক্ষণে পুরুষের জন্য এর অনুমোদন আছে কি?
প্রশ্ন (৩৭/৪৭৭) : হজ্জ করতে গিয়ে বরকত লাভের উদ্দেশ্যে মক্কা থেকে কাফনের কাপড় ক্রয় করা যাবে কি?
আরও
আরও
.