উত্তর : উক্ত মর্মে কিছু বর্ণনা মানুষের মাঝে প্রচলিত আছে। এগুলোর সঠিক কোন ভিত্তি পাওয়া যায় না। তবে হিমছের গভর্ণর ওক্ববা বিন ফারক্বাদ তাঁর নিকটে সিলাল (سلال) নামক উন্নতমানের মিষ্টান্ন হাদিয়া পেশ করলে তিনি তাকে বলেন, হে ওক্ববা! সকল মুসলমান কি এরূপ মিষ্টান্ন পেয়েছে? ওক্ববা বললেন, না। এটি কেবল আমীরদের জন্য বানানো হয়। তখন খলীফা বললেন, ‘এটি ওঠাও। এতে আমার কোন প্রয়োজন নেই’। অন্য বর্ণনায় আছে গভর্ণরেরা তাঁর নিকট হালুয়া হাদিয়া পাঠালে তিনি জিজ্ঞেস করেন, সবাই কি এই ধরনের খাবার খাওয়ার সুযোগ পেয়েছে? বলা হ’ল সবাই পায়নি। তখন তিনি উক্ত খাবার ফিরিয়ে দিয়েছেন’ মর্মে ছহীহ বর্ণনা পাওয়া যায় (মুছান্নাফে ইবনু আবী শায়বাহ হা/৩২৯১৭; দারাকুৎনী হা/৪৬৮৭)।

প্রশ্নকারী : ছাদিক মাহমূদ, মোহনপুর, রাজশাহী।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১/১২১) : আমি নওমুসলিম হিসাবে অমুসলিম পিতা-মাতা, ভাই-বোনের সাথে সম্পর্ক রাখতে পারব কি? তাদের সাথে বসবাস ও তাদের রান্না করা খাবার খাওয়া যাবে কি? - -স্মৃতি, ঢাকা।[(আরবীতে সুন্দর নাম রাখুন (স.স.)]
প্রশ্ন (৫/৮৫) : হাইকোর্টের বিচারপতিগণকে এডভোকেটদের বাধ্যগতভাবে ‘মাই লর্ড’ বলে সম্বোধন করতে হয়। অথচ শব্দটি আল্লাহ ব্যতীত কারো ব্যাপারে ব্যবহার করা নিষিদ্ধ বলে আমরা জানি। এক্ষণে এটা বলা যাবে কি? - -আবু ইজতিহাদ অহী, কুমিল্লা।
প্রশ্ন (৩৭/৪৩৭) : মৃত্যুসংবাদ প্রচার করার ব্যাপারে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (৩৫/৩৫৫) : ছালাত শেষ করার পর যদি দেখি যে মাথায় কয়েকটি চুল বেরিয়ে আছে, সেক্ষেত্রে উক্ত ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (১৭/৪৫৭) : আমাদের ইমাম ছাহেব প্রতিদিন ফজর ছালাতের শেষ রাক‘আতে হাত তুলে দো‘আ করেন। এমনকি একদিন দো‘আ করতে ভুলে গেলে সহো সিজদাও দিয়েছেন। এভাবে দোআ কুনূত নিয়মিত পড়ার কোন বিধান শরী‘আতে আছে কি? প্রতিদিন এরূপ করতে যেসব মুছল্লী ইচ্ছুক নয় তাদের জন্য করণীয় ক - -যুবায়ের হক, আসাম, ভারত।
প্রশ্ন (৭/৪৭) : স্ত্রীকে রান্না-বান্নার কাজে সাহায্য করা কি সুন্নাত?
প্রশ্ন (৪/৪) : ইবনু ওমর (রাঃ) বলেন, ‘এক্বামত হ’লে আমরা ওযূ করতাম এবং ওযূ শেষে ছালাতের জন্য বের হ’তাম’ হাদীছটির ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৭/১২৭) : আমরা জানি যে, গোসলের স্থলাভিষিক্ত তায়াম্মুম (মায়েদা ৫/৬)। কিন্তু আত-তাহরীকে দেখলাম, গোসল না করতে পারলে ওযূ করে ছালাত আদায় করলে চলবে। এক্ষণে প্রশ্ন হ’ল গোসল করতে অক্ষম ব্যক্তিকে তায়াম্মুম করতে হবে না-কি ওযূ করলে চলবে? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৩/৪২৩) : চাচা অন্যায় করার কারণে আমার পিতা দাদার সম্মতিতে দাদার পুরো সম্পদ নিজের নামে করে নিয়েছেন। এখন পিতা মারা যাওয়ার পর চাচাকে সম্পত্তির ভাগ দেওয়া কি আমাদের জন্য আবশ্যক?
প্রশ্ন (৪০/৪০০) : পিতা-মাতা, ভাই-বোন এবং ঘনিষ্ট বন্ধুদের সাথে নিয়ে পাত্র-পাত্রী দেখতে পারবে কি?
প্রশ্ন (১৩/১৭৩) : আমার শ্রম আর বন্ধুর টাকায় আমরা ব্যবসা করি এবং লাভ নেই সমান হারে। এক্ষণে যদি ব্যবসায় লোকসান হয় তাহ’লে আমার বন্ধুর টাকাতেই সেটা হচ্ছে। তাহ’লে এ ক্ষেত্রে লোকসানের ভাগীদার কে হবে? দু’জনেই, নাকি বন্ধু একাই হবে? - -মুহাম্মাদ তরীকুল ইসলাম, বখশী বাযার, ঢাকা।
প্রশ্ন (৮/৪৪৮) : জনৈক ব্যক্তি তার জীবনের প্রথম দিকে অজ্ঞতার কারণে রামাযানের ছিয়াম পালনকালে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে পানাহার করেছিলেন। এখন অনেক বছর পরে এসে নিজের ভুল বুঝতে পারেন। এমতাবস্থায় তার করণীয় কি? এক্ষেত্রে ক্বাযার সাথে কাফফারাও আদায় করতে হবে কি?
আরও
আরও
.