উত্তর : সরকারের সিদ্ধান্ত যদি কুরআন ও সুন্নাহ বিরোধী না হয় এবং নাগরিকদের প্রতি যুলুম না হয়, তবে তা মেনে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য (নিসা ৪/৫৯)। রাসূল (ছাঃ) বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানীর নির্দেশ দেওয়া না হয়, ততক্ষণ পসন্দনীয় ও অপসন্দনীয় সব বিষয়ে প্রত্যেক মুসলিমের জন্য নেতার প্রতি আনুগত্য করা কর্তব্য। যখন নফরমানীর নির্দেশ দেওয়া হয়, তখন আর কোন আনুগত্য নেই (বুখারী হা/৭১৪৪; মুসলিম হা/১৮৩৯; মিশকাত হা/৩৬৬৪)। অন্য বর্ণনায় এসেছে, ‘তাদের হক তাদের দাও এবং তোমাদের হক আল্লাহর কাছে চাও’ (বুঃ মুঃ মিশকাত হা/৩৬৭২)। ‘কেননা তাদের পাপ তাদের উপর এবং তোমাদের পাপ তোমাদের উপর বর্তাবে’ (মুসলিম হা/১৮৪৬; মিশকাত হা/৩৬৭৩)।

ইবনু কুদামাহ (রহঃ) বলেন, সুন্নাত হ’ল মুসলমানদের শাসকের আনুগত্য করা, সে নেককার হৌক বা বদকার হৌক যতক্ষণ না সে আল্লাহর অবাধ্যতার নির্দেশ দিবে (লুম‘আতুল ই‘তিকাদ ৪০ পৃ.)। তবে কোন সরকারী সিদ্ধান্ত যদি স্বেচ্ছাচারিতামূলক হয় এবং জনকল্যাণকর না হয়, তাহ’লে তা পালন করা আবশ্যক নয়। হাফেয ইবনু হাজার হায়তামী বলেন, ‘রাষ্ট্র যে নির্দেশ দেয় তাতে যদি কল্যাণ না থাকে তাহ’লে তা পালন করা ওয়াজিব নয়। তবে সরকারী ফিৎনা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রকাশ্যে পালন করবে’ (তোহ্ফাতুল মুহতাজ ৩/৭১)।

 প্রশ্নকারী : ফুয়াদ মুস্তাবীন, কোর্টপাড়া, কুষ্টিয়া।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১১/৯১) : নফল ছালাত আদায় করে এবং কুরআন তেলাওয়াত করে মৃত ব্যক্তির নামে বখশে দেয়া কি দলীল সম্মত?
প্রশ্ন (২৮/২৬৮) : বিভিন্ন প্রচার মাধ্যমে ‘জাহদুল বালা’ শব্দের দ্বারা জন্ম নিয়ন্ত্রণকে বৈধ করার প্রমাণ পেশ করা হয়। এ শব্দটি কি কোন হাদীছের অংশ? এর তাৎপর্য কি?
প্রশ্ন (৩০/৩১০) : যেকোন দো‘আর শুরুতে হাম্দ ও দরূদ পাঠ করার ব্যাপারে তিরমিযী হা/৩৪৭৬-এ নির্দেশনা এসেছে। এক্ষণে কিভাবে এটা পড়তে হবে?
প্রশ্ন (৪/৮৪) : একই ব্যক্তি ইমাম ও মুওয়াযযিনের দায়িত্ব পালন করতে পারবে কি?
প্রশ্ন (২৩/৪৬৩) : বারবার যেনা-ব্যভিচারে লিপ্ত থাকা ব্যক্তির দো‘আ কবুল হয় কী? আর যে ব্যক্তি অবৈধ সম্পর্কে যুক্ত তাকে বিবাহ করা উচিত হবে কি?
প্রশ্ন (১১/৪৫১) : এক বা একাধিক বছরের জন্য আমবাগানের জমি লীজ দেওয়া যাবে কি? উল্লেখ্য, এখানে আম গাছ ছাড়া অন্য কোন ফসল হওয়ার ব্যবস্থা নেই। - -মুবীনুল ইসলাম, রহনপুর, চাপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (২১/১৮১) : আয়াতুল কুরসী পাঠ করে বুকে হাত বুলানো যাবে কি? - -আব্দুর রাযযাক, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (১৩/৩৩৩) : সূরা ইয়াসীন পাঠের বিশেষ কোন ফযীলত আছে কি? - -মহসিন আকন্দ, বংশাল, ঢাকা।
প্রশ্ন (১০/১৩০) : কাদিয়ানীদের সাথে সম্পর্ক রাখা যাবে কি? কেউ তাদের সাথে সম্পর্ক রাখলে তার পরিণাম কি হবে?
প্রশ্ন (১০/৫০) : কোন ছাত্রের পিতার উপার্জন যদি হারাম হয় তাহ’লে তাকে পড়িয়ে উপার্জিত টাকা কি হালাল হবে?
প্রশ্ন (১৬/২৫৬) : মাঝে মাঝে ছালাত আদায়কারী কসাইয়ের যবেহ করা পশুর গোশত খাওয়া যাবে কি? - -লতীফুর রহমান, মতিঝিল, ঢাকা।
প্রশ্ন (২৭/১০৭) : মোবাইল অপারেটরের পক্ষ থেকে মোবাইল ব্যালান্স লোন হিসাবে দেওয়া হয়। এটা পরিশোধ না করে যদি কেউ মৃত্যুবরণ করেন তাহ’লে তিনি অপরাধী হবেন কি?
আরও
আরও
.