উত্তর : জাবালে রহমত ও মসজিদে নামিরা উভয়টি আরাফার অন্তর্ভুক্ত। আর আরাফার যেকোন স্থানে খুৎবা দেওয়ায় কোন বাধা নেই। রাসূল (ছাঃ) বলেন, আমি এখানে কুরবানী করছি এবং মিনার গোটা এলাকা কুরবানীর স্থান। অতএব তোমরা যার যার অবস্থানে কুরবানী কর। আর আমি এখানে অবস্থান করছি এবং গোটা আরাফাতই অবস্থানস্থল। মুযদালিফার সবই অবস্থানস্থল এবং আমি এখানে অবস্থান করছি (মুসলিম হা/১২১৮; মিশকাত হা/২৫৯৩)। রাসূল (ছাঃ) সম্ভবত উঁচু স্থান হওয়ায় জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে খুৎবা দিয়েছিলেন। আর মসজিদে নামিরাহ সর্বপ্রথম নির্মিত হয় প্রথম হিজরী শতাব্দীর মাঝামাঝি সময়ে। এর অবস্থান আরাফা ময়দানের পশ্চিম প্রান্তে আরাফাহ ও মুযদালিফার মধ্যবর্তী স্থানে। রাসূল (ছাঃ) মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওয়ানা হয়ে এই নামিরা উপত্যাকায় অবতরণ করেন। বর্তমানে হজ্জের সময় প্রায় চার লক্ষ মুছল্লী এই মসজিদে যোহর ও আছরের ছালাত জমা‘ ও কছর সহকারে আদায় করে থাকেন। এটি মসজিদে আরাফাহ, মসজিদে ইবরাহীম খলীল প্রভৃতি নামেও পরিচিত। উল্লেখ্য যে, জাবালে রহমত আরাফাহ ময়দানের বিশেষ কোন ইবাদত স্থান নয়। কেউ যদি জাবালে রহমতে ইবাদত মনে করে আরোহণ করে, তবে তা সুস্পষ্ট বিদ‘আত হবে (ফাতাওয়া লাজনা দায়েমা ১১/২০৬-২০৮; উছায়মীন, মাজমূ ফাতাওয়া ২৩/৩২)।






প্রশ্ন (২৩/১৪৩) : সাত ব্যক্তিকে আরশের নীচে ছায়া দেওয়া হবে মর্মে বর্ণিত হাদীছটি কেবল পুরুষের জন্য খাছ? - -আব্দুল মুক্বীত, কাঁঠালপাড়া, মানিকগঞ্জ।
প্রশ্ন (২২/৪৬২) : ইবাদত করা ও বরকত হাছিলের মধ্যে পার্থক্য কি? বরকত হাছিলের উদ্দেশ্যে হাজারে আসওয়াদ স্পর্শ বা চুমু খাওয়া যাবে কি?
প্রশ্ন (১২/২১২) : আল্লাহর কাছে হালাল রূযী কামনা করার জন্য কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (৩৭/৩৭৭) : জনৈক ব্যক্তি একজন বৌদ্ধ ধর্মের লোকের সাথে ব্যবসা করেন। অনেক সময় তাদের নিকটে থাকতে হয় এবং খেতে হয়। এভাবে থাকা-খাওয়া ও সম্পর্ক রাখা যাবে কি? - -ফরীদ, পতেঙ্গা, চট্টগ্রাম।
প্রশ্ন (২৪/১০৪) : শিরকী আক্বীদা ও আমলে লিপ্ত পিতা-মাতার যুবতী কন্যা ছহীহ আক্বীদা-আমল গ্রহণ করার পর আহলেহাদীছ পরিবারে বিবাহের ব্যাপারে পিতা-মাতার অমতের কারণে তাদের উপেক্ষা করে অন্য কোন নিকটাত্মীয়ের অভিভাবকত্বে বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (৩৪/৩৯৪) : পিতা-মাতার নিকট মিথ্যা কথা বলে টাকা নিয়ে দান করা জায়েয কি?
প্রশ্ন (১৫/৩৩৫) : নবী করীম (ছাঃ) বা কোন ছাহাবী হ’তে ইমাম আবু হানীফা (রহঃ)-এর আগমন সম্পর্কে কোন ভবিষ্যদ্বাণী আছে কি? - -ওমর ফারূক, মিরপুর-১, ঢাকা।
প্রশ্ন (১০/৯০) : চলাচলের ক্ষেত্রে বা মসজিদে অন্যের পায়ে বা দেহের কোন স্থানে পা লেগে গেলে করণীয় কি?
প্রশ্ন (১৫/৪১৫) : জনৈক ব্যক্তি নগদে ২৩০ থেকে ২৫০ টাকা কেজি গরুর গোশত বিক্রয় করে। আর বাকীতে বিক্রয় করে ২৬০ টাকা কেজি। উক্ত টাকা উঠাতে তার ২ থেকে ৩ মাস সময় লাগে। এধরনের ব্যবসা কি বৈধ?
প্রশ্ন (২০/১৪০) : কোন মুশরিক ছেলে বা মেয়ে কালেমা পাঠ করে মুসলিম হ’লে শরী‘আতের দৃষ্টিতে কোর্ট থেকে ধর্ম পরিবর্তনের কাগজ করা এবং নাম পরিবর্তন করা আবশ্যক কি?
প্রশ্ন (৩/১২৩) : হাশরের ময়দানে প্রত্যেক জান্নাতী ব্যক্তি তার সাথে ৭০ জন লোককে জান্নাতে নিয়ে যেতে পারবে একথার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩১/৪৩১) : আমাদের মসজিদের নিচে তিনটি কবর (২টি ৩৫ বছর ও ১টি ১৮ বছর পূর্বের) রয়েছে। মসজিদ পাকা করার সময় এগুলির উপর ৪ ফুট বালি ভরাট দিয়ে তার উপর মসজিদ করা হয়। এক্ষণে উক্ত মসজিদে ছালাত হবে কি? - রাজীব হাওলাদার কবিরাজপুর, মাদারীপুর।
আরও
আরও
.