উত্তর : পাপাচারী ব্যক্তিরাও সুন্দর ও সত্য স্বপ্ন দেখতে পারে। যেমন ইউসুফ (আঃ)-এর দুই সাথীর সত্য স্বপ্ন এবং মিসরের বাদশার সত্য ও সতর্কতামূলক স্বপ্ন। তবে ফাসিক ব্যক্তির সুন্দর স্বপ্ন তার হেদায়াতের কারণ হ’তে পারে বা তার জন্য সতর্ক বার্তা হ’তে পারে। তবে ফাসিক ব্যক্তির সুন্দর স্বপ্ন নবুঅতের অংশ বা অহী নয়। যেমনটি মুমিন ব্যক্তির স্বপ্ন নবুঅতের অংশ বা মুমিনদের জন্য সুসংবাদ হয়ে থাকে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, সুসংবাদ বহনকারী বিষয়াদি ব্যতীত নবুঅতের আর কিছু অবশিষ্ট নেই। ছাহাবীগণ জিজ্ঞেস করলেন, সুসংবাদ বহনকারী বিষয়াদি কি? তিনি বললেন, ভাল স্বপ্ন (বুখারী হা/৬৯৯০; মিশকাত হা/৪৬০৬)। তিনি আরো বলেন, ‘মুমিনের স্বপ্ন নবুঅতের ছেচল্লিশ ভাগের এক ভাগ’ (বুখারী হা/৬৯৮৮; মিশকাত হা/৪৬২২)।

প্রশ্নকারী : আল-আমীন, ভুগরইল, রাজশাহী।  








বিষয়সমূহ: পাপ
প্রশ্ন (৯/৮৯) : আমি কা‘বাগৃহের সামনে বসে দো‘আ ও মানত করেছিলাম যে, আমার সন্তান হ’লে আমি ওমরাহ করব। পরবর্তীতে আমার সন্তান হয়েছে। এক্ষণে আমার পক্ষ থেকে আমার স্বামী যদি ওমরাহ করেন তাহ’লে উক্ত মানত পূর্ণ হবে কি?
প্রশ্ন (২/৩৬২): কালেমা ত্বাইয়েবা কোনটি? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৩/৩১৩) : হজ্জ থেকে ফিরে আসা উপলক্ষে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করা যাবে কি?
প্রশ্ন (২/৩২২) : ঈদের ছালাতের দু’একদিন আগে ফিৎরা বণ্টন করা যাবে কি?
প্রশ্ন (৩০/১৫০) : কুরআন তেলাওয়াতকালে বা বক্তব্য প্রদানকালে পার্শ্ববর্তী মসজিদে আযান দিলে আযানের জবাব দান না বক্তব্য বা তেলাওয়াত চালিয়ে যাওয়া কোনটা যরূরী?
প্রশ্ন (১৭/১৭) : মসজিদে সূদ বা অবৈধ ইনকামের সাথে জড়িত ব্যক্তিদের প্রদত্ত টাকা গ্রহণ করা যাবে কি? আর এর মাধ্যমে দাতা কোন নেকী পাবে কি?
প্রশ্ন (১০/১৩০) : মৃত্যুবরণ করার পর মানুষের কোন আমল কি জারী থাকে?
প্রশ্ন (১৫/১৭৫) : আল্লাহ তা‘আলা কয়টি জিনিস নিজের হাতে রেখেছেন এবং সেগুলো কি কি? - -আল-আমীনতিনমাথা, বগুড়া।
প্রশ্ন (৯/২৪৯) : হজ্জের সফরে আরাফার দিনে গোসল করা কি সুন্নাত? - -মুশতাক আহমাদ, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৪৩৫) : আমরা সিঙ্গাপুরে কাজ করি। সেখানে জুম‘আর দিনে ছুটি নেই। খুব অল্প সময়ের জন্য ছুটি দেওয়া হয়। মসজিদে গেলে সময় থাকে না। আমরা যেখানে কাজ করি সেখানে সবাই মিলে আযান দিয়ে জুম‘আ আদায় করা যাবে কি?
প্রশ্ন (৫/৪০৫) : আমার বিজিবিতে চাকুরী হয়েছে। আমি সীমান্ত পাহারা দিলে হাদীছে বর্ণিত ফযীলত লাভ করতে পারব কী?
প্রশ্ন (৩/৩) : যদি কারো জমি বন্ধক নিয়ে সেই জমি অন্যের কাছে লীজ দেই, তবে বার্ষিক লীজের টাকা কি আমি নিতে পারব, না সেটা জমির মালিককে দিতে হবে?
আরও
আরও
.