উত্তর : বকেয়া মোহর স্ত্রীর জন্য স্বামীর ঋণস্বরূপ। তাই স্ত্রী মারা গেলেও তাকে মোহরানা প্রদান করতে হবে। আর প্রাপ্ত অর্থ ওয়ারিছরা মীরাছের বিধান অনুপাতে পাবেন (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৮/১৬; ফাতাওয়া লাজনা দায়েমা ১৯/৮৬)। এক্ষেত্রে পূর্ব নির্ধারিত মোহরানা পরিশোধ করবে (ইবনু কুদামা, আল-মুগনী, মাসআলা ক্রমিক ৩২৬১, ৪/২৩৯)। রাসূল (ছাঃ) বলেন, সে ব্যক্তিই উত্তম যে ব্যক্তি ঋণ পরিশোধে উত্তম (বুখারী হা/২৩৯২; মুসলিম হা/১৬০০; মিশকাত হা/২৯০৫)।

প্রশ্নকারী : নাছির, বাঘা, রাজশাহী।







প্রশ্নঃ (৯/১২৯): শাওয়ালের ছয়টি ছিয়াম পালন করার পর বিভিন্ন স্থানে মিষ্টি মুখ করে ঈদ পালন করা হয়। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩৫/২৩৫) : স্ত্রী যদি ডিভোর্স লেটার পাঠায়, কিন্তু স্বামী তা স্বাক্ষর না করে, তাহ’লে তা ডিভোর্স হিসাবে গণ্য হবে কি?
প্রশ্ন (৩১/৩১) : ছহীহ বুখারীতে ‘জানাযা’ অধ্যায়ের ৫৬ অনুচ্ছেদে আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ)-এর ‘আছার’ রয়েছে যে, তিনি জানাযার তাকবীর সমূহে হাত উঠাতেন। উক্ত আছারটি কি গ্রহণযোগ্য?
প্রশ্ন (১/১) : হাতে মেহেদী দেওয়ার কারণে মহিলাদের হাত মোযা ব্যবহার করা আবশ্যক কি?
প্রশ্ন (১৮/৩৩৮) : সূরা তওবা ৩১ আয়াতের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (১/২০১) : মহিলারা জানাযার ছালাতে নিয়মিতভাবে অংশগ্রহণ করতে পারবে কি? সেজন্য জানাযাস্থলে মেয়েদের জন্য পৃথক পর্দাসহ জানাযার ব্যবস্থাপনা রাখা যরূরী কি?
প্রশ্ন (১২/৩৩২) দাঁড়িয়ে পানি পান করলে শয়তানের পেশাব পান করা হয়। একথার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৪/১৯৪) : শীতকালে নাকসহ মুখ ঢেকে এবং ক্বওমার সময়ে চাদরের নীচে হাত বেঁধে ছালাত আদায় করা যাবে কি? - -খাদেমুল ইসলাম, জেদ্দা, সঊদী আরব।
প্রশ্ন (৩৬/১৯৬) : জুম‘আতুল বিদা‘ কাকে বলে? এর ফযীলত কি? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন?
প্রশ্ন (৩২/১৯২) : আমি একটি এমপিওভুক্ত স্কুলের সহকারী শিক্ষক। বিভিন্ন প্রকাশনী আমাদেরকে টাকা দেয় যেন আমরা তাদের প্রকাশিত গাইড বই শিক্ষার্থীদের কিনতে উৎসাহ দেই। আমি না বললেও শিক্ষার্থীরা এসব বই কিনে। যদি আমি এই টাকা না নেই, তাহ’লে অন্য শিক্ষকরা নেবে। এই টাকা গ্রহণ করা আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩২/৩১২) : এক শ্রেণীর মানুষ ১৮ই জিলহজ্জকে ‘ঈদে গাদীর’ হিসাবে আখ্যায়িত করে। এদিনের বিভিন্ন ফযীলত যেমন এদিনে রাসূল (ছাঃ) ছিয়াম পালন করেন, এদিন আল্লাহ ইসলামের পূর্ণতা ঘোষণা করেন ইত্যাদি বলে থাকে। এর কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৩/২৮৩) : অনেক সময় গণকদের কথা সত্য হয়। এর ব্যাখ্যা জানতে চাই। - -খন্দকার নাসীফ, বাগমারা, রাজশাহী।
আরও
আরও
.