উত্তর : এক্ষেত্রে নিজে না করে মহিলা নার্সের মাধ্যমে মহিলাদের ইনজেকশন পুশ করানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মহিলা ডাক্তার বা নার্স না পাওয়া গেলে বাধ্যগত অবস্থায় পুরুষ ডাক্তার এটি করতে পারে। কারণ বিভিন্ন যুদ্ধে উম্মে সুলায়েম, রুবাইয়ে‘ বিনতে মু‘আওয়ায ও আনছার মহিলাগণ আহত মুসলিম সৈন্যদের পানি পান করানো, যখম পরিচর্যা ও অন্যান্য সেবা-শুশ্রূষা করতেন (বুখারী হা/৫৬৭৯, মুসলিম হা/১৮১০, মিশকাত হা/৩৯৪০)। তবে সেক্ষেত্রে সতর্কতার জন্য সম্ভবপর একজন মাহরাম পুরুষ সাথে রাখা কর্তব্য। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, দু’জন গায়ের মাহরাম নারী ও পুরুষ নির্জনে একত্রে থাকলে সেখানে তৃতীয়জন থাকে শয়তান’ (তিরমিযী হা/১১৭১; মিশকাত হা/৩১১৮)।

প্রশ্নকারী : তরীকুল ইসলাম, ডিঙ্গেদহ, চুয়াডাঙ্গা।









বিষয়সমূহ: চিকিৎসা
প্রশ্ন (৩৫/৪৭৫) : যারা কুরআনী নির্দেশ অনুযায়ী কুরআন ও হাদীছ না মেনে কোন ব্যক্তির ফৎওয়া অন্ধ অনুসরণ করে এবং তদনুযায়ী মানুষকে শিক্ষা দেয় তারা কি কুরআনী নির্দেশ অমান্যের কারণে জাহান্নামী হবে? - -আব্দুর রহীম, রাজশাহী।
প্রশ্ন (১২/৫২) : জনৈক আলেম বলেন, আব্দুল্লাহ বিন মাসঊদ (রাঃ) সূরা নাস ও ফালাক্বকে কুরআনের অন্তর্ভুক্ত বলে মনে করতেন না। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩২/৩৫২) : সমকামিতা কিরূপ গোনাহের কাজ? এর শাস্তি কি?
(৩/৪৩) : অনেকে তামাকজাত দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, গুল, জর্দা ইত্যাদি খায়। নিষেধ করলে বলে এগুলো মাকরূহ। সঠিক বক্তব্য জানতে চাই।
প্রশ্ন (১৯/২৫৯) : আমাদের এখানে কসাইয়ের পেশায় যুক্ত অধিকাংশ মুসলমান ছালাত আদায় করে না। আবার পৌরসভা থেকে নিযুক্ত বিদ‘আতী ইমাম তা যবেহ করে। এই গোশত খাওয়া যাবে কি? - -ইসমাঈল হোসাইন, মাগুরা।
প্রশ্ন (৩২/৪৩২) : যে ইমাম ঘুষ দিয়ে চাকুরী নিয়েছে সে ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৪/৫৪) : জনৈক মহিলার সন্তান-সন্ততি না থাকায় বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী ভাইবোনদের অনুমতি নিয়ে পালক পুত্রের নামে সমুদয় সম্পত্তি লিখে দিয়েছে। এভাবে লিখে দেওয়া বা পালকপুত্রের জন্য তা গ্রহণ করা শরী‘আত সম্মত হয়েছে কি?
প্রশ্ন (২৩/২৬৩) : রামাযান মাসে শয়তানের পায়ে শিকল দেয়া থাকে তবুও কেন মানুষ পাপ কাজ করে?
প্রশ্ন (১৭/১৭) : ইমাম আবু হানীফা কি তাবেঈ ছিলেন? তিনি কতজন ছাহাবীর সাক্ষাৎ লাভ করেন? তিনি কি হাদীছ সংগ্রহ ও সংকলন করেছিলেন? আমলের ক্ষেত্রে কুতুবুস সিত্তার চেয়ে ইমাম আবু হানীফার মতামত অধিক গ্রহণযোগ্য হবে কি?
প্রশ্ন (২/৩২২) : ব্যবসার ব্যস্ততার কারণে জামা‘আতে ছালাত আদায়ের পরিবর্তে মাঝে মধ্যে দোকানে বা বাসায় একাকী ছালাত আদায় করলে ছালাত হবে কি?
প্রশ্ন (৩১/৩১১) : স্বামী বলেছেন তুমি অমুক কাজ করলে আমি তোমার সাথে থাকবো না। কিন্তু কখনো আমি অসাবধানতাবশে তা করেও ফেলতে পারি। এক্ষণে এমন কিছু করে ফেললে সত্যিই কি আমাদের তালাক হয়ে যাবে?
প্রশ্ন (৮/৩২৮) : স্বামী যদি স্ত্রীকে বলে তুমি চেহারা, আচরণে আমার মায়ের মত। এটা যিহারের অন্তর্ভুক্ত হবে কি? যিহারের কাফ্ফারা কি?
আরও
আরও
.