উত্তর : আল্লাহ তা‘আলা অনর্থক কোন কিছুই সৃষ্টি করেননি (আলে ইমরান ৩/১৯১)। সুতরাং সাপের মধ্যেও উপকারিতা রয়েছে। এক্ষণে যদি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাপ লালন-পালন করে উপকৃত হওয়া যায় তাহ’লে তা পালনে কোন দোষ নেই (ইবনু হুমাম, ফাৎহুল ক্বাদীর ৭/১১৮)। তবে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে সাপ পোষা হারাম। রাসূল (ছাঃ) বলেন, তোমরা সাপ হত্যা করবে। তোমরা দু’দাগ ও ক্ষুদ্র লেজ বিশিষ্ট সাপ হত্যা করবে। কেননা এগুলো চোখের জ্যোতি নষ্ট করে এবং গর্ভপাত ঘটায় (বুখারী হা/৩২৯৭; মিশকাত হা/৪১১৭)। তিনি আরো বলেন, সব ধরনের সাপকেই তোমরা মেরে ফেল...। যে ব্যক্তি এর আক্রমণ ও পুনরাক্রমণকে ভয় করে ওদের ছেড়ে দেয়, সে আমার দলভুক্ত নয়’ (আবুদাঊদ, হা/৪৩৭০-৭২, মিশকাত হা/৪১৪০; ছহীহুত তারগীব হা/২৯৯২)। তিনি আরো বলেন, যে ব্যক্তি এ ভয়ে সাপকে ছেড়ে দেবে যে, সে প্রতিশোধ গ্রহণ করবে, সে আমাদের দলভুক্ত নয়। কেননা যখন থেকেই আমরা সাপের বিরুদ্ধে যুদ্ধ করছি, তখন থেকেই আমরা সাপ থেকে নিরাপদ নই (আবুদাউদ হা/৫২৪৮; ছহীহুত তারগীব হা/২৯৮৩)। অতএব যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে মানুষের উপকারার্থে সাপ পালন করা যেতে পারে।

প্রশ্নকারী : আইয়ূব আলী, সাতক্ষীরা।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩০/২৩০) : দো‘আর অর্থ না জানা থাকলে তা দ্বারা আল্লাহর নিকটে কিছু কামনা করলে কবুলযোগ্য হবে কি?
প্রশ্ন (২৪/৩০৪) : অন্যের নিকট থেকে হারাম অর্থ ঋণ নেওয়া যাবে কি? হারাম পন্থায় উপার্জিত সম্পদ স্বয়ং হারাম কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩/৫৩) : বর্তমানে সুন্নাত গণ্য করে আতর বা সুগন্ধি ব্যবহারে যেরূপ বাড়াবাড়ি ও অপব্যয় করা হচ্ছে, তা শরী‘আতসম্মত কি? - -আবুবকর, জেদ্দা, সঊদী আরব।
প্রশ্ন (৬/২৪৬) : যদি কেউ এক সাথে তিন তালাক দেয়, তবে কি তা কার্যকর হবে? এমতাবস্থায় স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে, তবে তা সঠিক হবে কি?
প্রশ্ন (২২/১৪২): ঈসা (আঃ)-এর উপর ইঞ্জীল কত বছর বয়সে, কখন ও কিভাবে নাযিল হয়েছিল?
প্রশ্ন (১৫/৩৩৫) : হাত তুলে মুনাজাত করার পর মুখমন্ডল মাসাহ করা যাবে কি?
প্রশ্ন (৪/৪৪) : কবরে যারা মুক্তি পেয়ে সুখে-শান্তিতে অবস্থান করবে, বিচারের পর তাদের জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে কি? - -জসীমুদ্দীন, দক্ষিণপাড়া, মহাখালী, ঢাকা।
প্রশ্ন (৪০/৩৪০) : আমি কুরআন মাথায় নিয়ে একটি বিষয়ে ওয়াদা করেছিলাম। কিন্তু তা ভঙ্গ হয়ে গেছে। এক্ষণে আমার করণীয় কি? - -আরশাদ, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (২৭/৬৭) : সময়ের অভাবে বা যরূরী কোন কাজ থাকলে ফরয ছালাতের পরের সুন্নাত যেমন যোহরের ছালাতের পরের সুন্নাত ছালাত, আগাম পড়ে নেয়া যাবে কি?
প্রশ্ন (৫/২৪৫) : মাদরাসা, মসজিদ প্রভৃতি প্রতিষ্ঠানের অর্থ ব্যাংকে জমা থাকলে তার যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (৯/৩৬৯) : রাগান্বিত অবস্থায় ঋতুবতী স্ত্রীকে একত্রে তিন তালাক দিলে তালাক পতিত হবে কি?
প্রশ্ন (১৪/১৩৪): কুরআন ও ছহীহ হাদীছের মানদন্ডে আটরশী পীরের আক্বীদা কতটুকু ছহীহ জানতে চাই।
আরও
আরও
.