উত্তর : রাসূল (ছাঃ) বলেন, আমার উম্মতের সত্তুর হাযার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এবং তাদের কোন শাস্তি হবে না। লোকেরা জিজ্ঞেস করল, তারা কারা? তিনি বললেন, যারা শরীরের ক্ষতস্থানে লোহা পুড়িয়ে দাগা দেয় না এবং (জাহেলী যুগের ন্যায়) ঝাড়-ফুঁক বা মন্ত্রের আশ্রয় নেয় না। বরং তারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে (বুখারী হা/৬৫৪১; মুসলিম হা/২২০; মিশকাত হা/৫২৯৫)। ঝাড়-ফুঁক অর্থ কুরআন-হাদীছে বর্ণিত দো‘আ সমূহের বিপরীত মন্ত্র পাঠ (মিরক্বাত)। রাসূল (ছাঃ) এর দো‘আর বরকতে উপরোক্ত সত্তুর হাযারের প্রত্যেক হাযারের সাথে আরো সত্তুর হাযার করে মুসলমানকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন (যার সংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ) (আহমাদ হা/৮৬৯২; ছহীহাহ হা/১৪৮৪)। উক্ত হাদীছে তাদের তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে- (১) তারা লোহা দিয়ে দাগা লাগিয়ে চিকিৎসা নেয় না (২) তারা মন্ত্র দ্বারা ঝাড়-ফুঁক করে না এবং (৩) সুলক্ষণ-কুলক্ষণে বিশ্বাস না করে সর্বদা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখে। আর উক্ত বৈশিষ্ট্যধারী ব্যক্তিদেরকেই আল্লাহ বিনা হিসাবে জান্নাত প্রদান করবেন বলে উল্লেখ করা হয়েছে।

প্রশ্নকারী : আয়নুল হক, শিবগঞ্জ, বগুড়া।


 






বিষয়সমূহ: পরকাল
প্রশ্ন (৩৪/৭৪) : আয়কর ফাঁকি দিলে গুনাহগার হ’তে হবে কি? ফ্রি ল্যান্সিং করে বিদেশী বিভিন্ন কাজ করে দিয়ে যে উপার্জন করা হয় তার উপর আয়কর দেওয়া আবশ্যক কি? - -মুজাহিদুল ইসলাম, ছেউড়িয়া, কুষ্টিয়া।
প্রশ্ন (৬/২০৬) : স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার পর কতদিন পর্যন্ত খোরপোষ দেওয়ার শারঈ নির্দেশনা রয়েছে? - -মুনীরুল শেখ, পাকুড়, ঝাড়খন্ড, ভারত।
প্রশ্ন (১৫/১৫) : স্ত্রী অনুমতি ছাড়াই পিতার বাড়িতে চলে যাওয়ার কিছুদিন পর আমি তাকে আইনগতভাবে তালাক দেই। এভাবে বিচ্ছেদের ১০ বছর পর সে মোহরানা দাবী করছে। এক্ষণে তাকে মোহরানা দিতে হবে কি?
প্রশ্ন (১১/৩৩১) : জনৈক আলেম বলেছেন ওশর, ফিৎরা ও কুরবানীর টাকা মাদরাসায় দেওয়া যাবে না। উক্ত দাবীর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (১৯/৫৯) : বড়শি দিয়ে মাছ ধরা মাছের সাথে প্রতারণার শামিল কি? - -আশরাফ, যাত্রাবাড়ী, ঢাকা।
প্রশ্ন (১১/১৭১) : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) একটি আয়াত দ্বারা সমস্ত রাত্রি ছালাত আদায় করেন? উক্ত কথা কি সঠিক?
প্রশ্ন (৫/৫) : জনৈক আলেম বলেন, ‘জামা‘আতে ছালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমনকারী ব্যক্তি মারা গেলে সে জান্নাতী’-উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২৫/১০৫) : হাদীছে মোটা-তাজা সুন্দর পশু কুরবানী করতে বলা হয়েছে। এক্ষণে ঔষধ প্রয়োগের মাধ্যমে পশু মোটাতাজা করণে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩১/৪৩১) : সন্তানের সৎ আমলের অংশ বিশেষ মৃত বাবা ও মা পেয়ে থাকে। তাহলে পাপ কাজের অংশ বিশেষ ও কি তারা পাবেন?
প্রশ্ন (৩১/২৭১) : পান-সুপারী ও চুন কি হারাম? টেলিভিশন, কম্পিউটার, সিডি-ভিসিডি ইত্যাদি পণ্যের ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (৯/৯) : আমাদের এলাকায় প্রতিযোগিতামূলক খেলা হয়, যেখানে সকল দলের নিকট থেকে ১০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। সে টাকা দিয়ে আয়োজনের খরচ এবং পুরস্কার ক্রয় করা হয়। এরূপ আয়োজনে অংশগ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (২/৪৪২) : ঢাকা বেতার কেন্দ্র থেকে ইশরাক্ব ছালাতের ফযীলত সম্পর্কে বলা হয়েছে, একটি কবুল হজ্জ ও একটি কবুল ওমরার ছওয়াব পাওয়া যাবে। উক্ত বক্তব্য কি সঠিক?
আরও
আরও
.