উত্তর : ইসলাম ধর্ম মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন বিষয় নেই যার সমাধান দেয়নি। রসূল (ছাঃ) ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। যার রাজধানী ছিল মদীনা। একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য যত ধরনের রাষ্ট্রীয় নিয়মনীতির প্রয়োজন তার সব কিছুই কুরআন এবং হাদীছের মধ্যে বিশদভাবে আলোচনা করা হয়েছে। ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের সাথে কিরূপ আচরণ করতে হবে, রাষ্ট্রের অর্থনৈতিক নীতিমালা কি হবে এবং প্রশাসন ও বিচারবিভাগ কিভাবে চলবে তার সবকিছুই ইসলামী শরী‘আতে বর্ণিত হয়েছে। খুলাফায়ে রাশেদীনের আমলে যার পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটেছে। কিন্তু বর্তমানে ঈমানের দুর্বলতা আর সঠিক আক্বীদা হ’তে দূরে সরে যাওয়ার কারণে মুসলিমরা তাদের অবস্থান থেকে বিচ্যুত হয়েছে। এক্ষণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সর্বক্ষেত্রেই ইসলামী আইন-কানূন প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। কিন্তু তাই বলে বর্তমান যুগে ধর্মভিত্তিক রাজনীতির নামে অনৈসলামী তন্ত্র-মন্ত্রের সেবক যে সকল ইসলামী দলের আবির্ভাব ঘটেছে, তার সাথে প্রকৃত ইসলামী রাজনীতির কোন সম্পর্ক নেই।






প্রশ্ন (৩৭/৪৭৭) : সূর্যোদয়ের সময় হিন্দুরা পূর্ব দিক হয়ে সূর্য পূজা করে। আর সেজন্য তারা পশ্চিমকে পাশ্চাত্য বা পাশ্চাত্য জগত বলে। একথা মুসলিমরা বলতে এবং লিখতে পারবে কি?
প্রশ্ন (৩০/৪৩০) : পুরুষেরা মাথার মাঝখানে সিঁথি করতে পারে কি? কয় পদ্ধতিতে চুল রাখা যায়?
প্রশ্ন (৪/৪৪৪): সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অবস্থায় কোন কিছু খাওয়া ও পান করা কি নিষিদ্ধ?
প্রশ্ন (৩৬/৪৩৬) : জনৈক ব্যক্তি হাফেযদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে কুরআন খতম করান এবং কবরের পাশে নিয়ে গিয়ে পিতা-মাতার জন্য দো‘আ করানো হয়। এছাড়াও মীলাদ মাহফিল ও চল্লিশা পালন করা হয়। এগুলো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২৫/৩৪৫) : চাঁদ দেখার দো‘আটি কি কেবল ঈদের চাঁদের সাথে নির্দিষ্ট না ১২ মাস নতুন চাঁদ দেখলে উক্ত দো‘আটি পাঠ করা যাবে? - -জুবায়দা ইয়াসমীন, মীরপুর, ঢাকা।
প্রশ্ন (২/২) : সূরা আহযাবের ৫২ আয়াতে এসেছে ‘এরপর তোমার জন্য কোন নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ বৈধ নয় যদিও তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে’। কিন্তু রাসূল (ছাঃ) তো এরপরেও বিবাহ করেছেন। এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (৪০/৩৬০) : পাঁচ ওয়াক্ত ছালাতের মধ্যে কোন ওয়াক্তের ছালাত রাসূল (ছাঃ) সর্বপ্রথম আদায় করেছিলেন? - -রিয়াযুল ইসলাম, মাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৮/১৯৮) : ইমাম দ্বিতীয় সিজদা থেকে দাঁড়ানোর সময় কখন আল্লাহু আকবার বলবে, দাঁড়ানোর পরে নাকি উঠার সময়?
প্রশ্ন (২১/৩০১) : পশু বা প্রাণী গুলি করে মারলে অধিকাংশ সময় যবেহ করার আগেই মারা যায়। এরূপ পশু-পাখি খাওয়া যাবে কি? - -ফেরদৌস শিকদার, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৪/২১৪) : কোন গ্রামে প্রবেশের পূর্বে দো‘আ পাঠের বিধান রয়েছে কি?
প্রশ্ন (১৩/৩৩৩) : জনৈক ব্যক্তি বিয়ের ১৪ বছর পর জানতে পারে যে, তার স্ত্রী তার দুধ বোন। এক্ষণে তাদের করণীয় কী?
প্রশ্ন (৪০/২০০) : লায়লাতুল ক্বদরের লক্ষণ কি কি? ছহীহ হাদীছের আলোকে জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.