উত্তর : এক শিশু আরেক শিশুকে মারলে বা কোন কিছু দ্বারা আঘাত করলে আহত শিশুর পিতা মেরে প্রতিশোধ নিতে পারবে না। বরং আঘাতকারী শিশুর অভিভাবকের মাধ্যমে তাকে শাসন করতে হবে বা আদব শিক্ষা দিতে হবে (ইবনু ফারহুন, তাবছিরাতুল হুক্কাম ২/২৪২,২৫৭; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ ১৩/১৩)। তবে প্রাপ্তবয়স্ক কোন জ্ঞানসম্পন্ন ব্যক্তি কাউকে শাস্তিযোগ্যভাবে মারলে বা আঘাত করলে তাকে প্রশাসনের আশ্রয় নিয়ে বিচারের আওতায় আনতে হবে। যাতে সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট না হয়। ইবনু ওমর (রাঃ) বলেন, একটি বালককে গোপনে হত্যা করা হয়। তখন ওমর (রাঃ) বললেন, যদি গোটা ছান‘আবাসী এতে অংশ নিত তাহ’লে আমি তাদেরকে হত্যা করতাম। মুগীরাহ বিন হাকীম (রহঃ) তার পিতা সূত্রে বর্ণনা করেন, চারজন লোক একটি বালককে হত্যা করেছিল। তখন ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) উপরোক্ত কথা বলেছিলেন। আবুবকর ও ইবনু যুবায়ের, আলী ও সুওয়াইদ ইবনু মুক্বার্রিন (রাঃ) থাপ্পড়ের বিষয়ে ক্বিছাছের নির্দেশ দেন। ওমর (রাঃ) ছড়ি দিয়ে মারার ব্যাপারে ক্বিছাছের নির্দেশ দেন। আর আলী (রাঃ) তিনটি বেত্রাঘাতের জন্য ক্বিছাছের নির্দেশ দেন এবং কাযী শুরাইহ (রহঃ) একটি বেত্রাঘাত ও নখের আঁচড়ের জন্য ক্বিছাছ বলবৎ করেন (বুখারী হা/৬৮৯৬)।

প্রশ্নকারী : আরমান, চৌরাস্তা, গাযীপুর।








বিষয়সমূহ: শিশু-কিশোর
প্রশ্ন (৩৫/৩৯৫) : দাফন শেষে কবরের পার্শ্বে একাকী বা সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা যাবে কি?
প্রশ্ন (৩৮/২৩৮) : এক মা তার ২ বছরের দুধের শিশুর খাদ্যের অবশিষ্টাংশ নিজে না খেয়ে অন্য কাউকে খেতে দেয়। জিজ্ঞেস করা হ’লে সে বলে যে শিশু দুধ না ছাড়া পর্যন্ত নাকি তার খাদ্যের অবশিষ্টাংশ মা খেতে পারবে না এবং এ ব্যাপারে নিষেধ আছে। এ কথা কি সঠিক? - -জাবির হোসেন, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (১৩/২৫৩) : অমুসলিমদের নিকট বিড়ি-সিগারেট বা তামাকজাত পণ্য বিক্রয় করা যাবে কি?
প্রশ্ন (৩৩/৪৭৩) : বড় ফোঁড়া হয়ে একটানা পুঁজ-রক্ত বের হচ্ছে।এমতাবস্থায় ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৭/৪৩৭) : মহিলারা নিজেদের মধ্যে তা‘লীম করতে পারে কী? - তারিক হাসান, পাবনা।
প্রশ্ন (৫/১২৫) : ছহীহ বুখারীতে ‘যাকাতুল ফিতর’ ঈদের ছালাতের পূর্বে বণ্টন করার কথা রয়েছে। কিন্তু মাসিক আত-তাহরীকে ছালাতের পরে বন্টন করাকে সুন্নাত বলা হয়েছে। এমতাবস্থায় কোন্টি সঠিক? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৫/৫৫) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ একবার বলবে, তার ৪ হাযার পাপ মাফ হয়ে যাবে। যতবার বলবে ততবার ৪ হাযার পাপ মাফ হয়ে যাবে। তার পাপ না থাকলে তার স্ত্রীর, তারপর তার মেয়ের পাপ মাফ হবে। উক্ত কথা কি সঠিক?
প্রশ্ন (১৯/২৫৯) : শরী‘আত ভিত্তিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের বিষয়ে সালাফী আলেমদের অভিমত জানতে চাচ্ছি। এখানে ইনভেস্ট করা কি বৈধ? যদি ইন্টারন্যাশনাল AAOIFI অনুসরণ করে থাকে?
প্রশ্ন (৫/৩২৫) : হজ্জে তিনটি ত্বাওয়াফ করতে হয়। প্রশ্ন হ’ল সবগুলি করা কি বাধ্যতামূলক?
প্রশ্ন (২৪/৩৪৪) : কোন্ কোন্ ব্যক্তির জানাযা পড়া যাবে না?
প্রশ্ন (১/৪০১) :মূসা (আঃ) তাঁর সম্প্রদায়কে নিয়ে বৃষ্টি প্রার্থনা করেছিলেন। তখন আল্লাহ বললেন, সাথে এমন এক লোক আছে, যে চল্লিশ বছর যাবৎ গুনাহ করেই যাচ্ছে। উক্ত ঘটনার সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩০/৩১০) : কুরআন তেলাওয়াতরত অবস্থায় ওযূ ছুটে গেলে তেলাওয়াত ছেড়ে দিয়ে ওযূ করতে হবে কি?
আরও
আরও
.