উত্তর : ‘জাহদুল বালা’ বাক্যটি হাদীছের অংশ (বুখারী হা/৬৩৪৭; মুসলিম হা/২৭০৭)। রাসূল (ছাঃ) ‘জাহদুল বালা’ হ’তে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। এর দ্বারা যারা জন্ম নিয়ন্ত্রণের দলীল পেশ করেন তারা বলেন যে, এর অর্থ হ’ল, ‘কম সম্পদের সাথে পরিবারের সদস্য সংখ্যা বেশী হওয়া’। আর এ থেকেই পানাহ চাইতে বলা হয়েছে। উক্ত অর্থের পিছনে একটি যঈফ হাদীছ বর্ণিত হয়েছে- جهد البلاء كثرة العيال مع قلة الشيء (বিস্তারিত দ্রঃ সিলসিলা যঈফাহ হা/২৫৯২; যঈফুল জামে‘ হা/২৬৪১)। যেহেতু হাদীছটি যঈফ, তাই উক্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। কেননা ‘জাহদুল বালা’ বাক্যের সঠিক অর্থ হচ্ছে, কঠিন অবস্থা, কঠিন বিপদ ইত্যাদি (আন-নিহায়াহ্ ফী গারীবিল হাদীছ ১/৮৪৮; গারীবুল হাদীছ লি ইবনুল জাওযী ১/১৮২)। সুতরাং জন্ম নিয়ন্ত্রণের সাথে এর কোন সম্পর্ক নেই।






প্রশ্ন (৪০/৪০) : জুম‘আর ছানী খুৎবায় দরূদ পাঠ করা কি যরূরী? - -আবুল বাশার, হুজুরীপাড়া, পবা, রাজশাহী।
প্রশ্ন (২১/১৮১) : আয়াতুল কুরসী পাঠ করে বুকে হাত বুলানো যাবে কি? - -আব্দুর রাযযাক, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (১/৪১) : বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে ফজরের ছালাতের ওয়াক্ত হওয়ার পূর্বে বের হ’তে হ’লে আযানের আগেই ছালাত আদায় করে নেওয়া যাবে কি?
প্রশ্ন (৩০/২৭০) : মসজিদে বিবাহ পড়ানো কি সুন্নাত? এতে কি বিশেষ কোন বরকত আছে?
প্রশ্ন (৫/৩৬৫) : আল্লাহ কর্তৃক ছিয়ামের প্রতিদান প্রদান করার বিষয়টি কি ফরয ছিয়ামের সাথে খাছ নাকি নফল ছিয়ামের জন্যও প্রযোজ্য?
প্রশ্ন (৪০/৪৮০) : আল্লাহ নেক আমলের ছওয়াব বিশ লক্ষগুণ পর্যন্ত বাড়িয়ে দেন। মুসনাদে আহমাদ-এর এই বর্ণনাটি ছহীহ কি?
প্রশ্ন (৩৭/১৫৭) : ইবলীস শয়তান কি একাই মানব ও জিন জাতিকে পথভ্রষ্ট করে, নাকি তার সন্তানরা রয়েছে যারা এ কাজে তাকে সহায়তা করে? - -মুহাম্মাদ ইমরান মোল্লারিয়াদ, সঊদী আরব।
প্রশ্ন (১০/২৫০) : ক্বিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদীকে চিনা যাবে তাদের ওযূর চিহ্ন দেখে। কিন্তু পূর্ববর্তী নবীদের উম্মতকে কিভাবে চেনা যাবে বা নবীগণ কীভাবে তাদের উম্মতকে চিনবেন? - - হাসীনুর রহমান, ক্ষেতলাল, জয়পুরহাট।
প্রশ্ন (১/১) : আমার পূর্বে ক্রয়কৃত পিয়ানো ও গিটার আছে। দ্বীন বুঝার পর এখন সেগুলি বিক্রি করে ইসলামী বই ক্রয় করতে চাই। এরূপ করা জায়েয হবে কি? নতুবা সেগুলি নিয়ে করণীয় কি? - -রূহুল আমীন, কালিহাতী, টাঙ্গাইল।
প্রশ্ন (৩২/৩৫২) : এশা ও ফজরের ছালাত জামা‘আতের সাথে আদায় করলে তার মাধ্যমে সারারাত্রি ছালাত আদায়ের নেকী অর্জিত হয় মর্মে কোন ছহীহ আছে কি?
প্রশ্ন (১০/২৫০) : জামা‘আত চলাকালীন সময়ে পিছনের কাতারে একাকী হয়ে গেলে সামনের কাতার থেকে কাউকে টেনে আনতে হবে কি?
প্রশ্ন (২০/২৬০) : ‘দেশকে ভালবাসা ঈমানের অঙ্গ’ কথাটি কি হাদীছ? জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.