উত্তর : বিবাহের খুৎবা বর নিজেই পড়তে পারে। ইবনু হাবীব বলেন, তারা উত্তম মনে করতেন যে, বর প্রথমে আল্লাহর প্রশংসা ও রাসূল (ছাঃ)-এর প্রতি দরূদ পাঠ করবে (খুৎবা পাঠ করবে) অতঃপর কনেকে বিবাহের প্রস্তাব দিবে (ইবনু বাত্ত্বাল, শারহুল বুখারী ১৩/২৬০)। ইবনু কুদামা (রহঃ) বলেন, উত্তম হ’ল ঈজাব-কবুলের পূর্বে বর বা অন্য কেউ খুৎবা পাঠ করবে। এরপর বিবাহ সংঘটিত হবে (আল-মুগনী ৭/৬২)।

শরী‘আতে উকীল পিতার কোন স্থান নেই। পিতার উপস্থিতিতে অন্য কেউ উকীল হ’তে পারে না। পিতার অনুপস্থিতিতে দাদা, অতঃপর তুলনামূলকভাবে নিকটবর্তী আত্মীয়রা উকীল হবে (মুগনী ৯/৩৫৫)। যেমন মা‘ক্বিল বিন ইয়াসার (রাঃ) তার বোনকে বিবাহ দিয়েছিলেন (বুখারী হা/৫১৩০)।






প্রশ্ন (১৫/৪১৫) : জনৈক আলেম বলেন, বিবাহ না করলে মানুষ অর্ধেক দ্বীন থেকে খালি থাকে। একথার সত্যতা ও ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (২৫/৬৫) : ঈদুল আযহার ছালাতের সময় শেষ রাক‘আতে ইমাম ছাহেব সিজদা দিতে ভুল করার পর পুনরায় সিজদা দিয়ে শেষে সহো সিজদা দিয়েছেন। কিন্তু অনেকেই বলছে ছালাত পুনরায় আদায় করতে হবে। এক্ষণে করণীয় কি? - -দাঊদ হোসাইনবোয়ালমারী, ফরিদপুর।
প্রশ্ন (২৯/২৬৯) : শরী‘আতে ময়না তদন্তের বিধান কি? বিশেষত যরূরী প্রয়োজনে করতে হ’লে মৃতের আত্মীয়-স্বজন গোনাহগার হবে কি?
প্রশ্ন (৩৬/১৯৬) : জনৈক ব্যক্তির স্ত্রী যেনায় লিপ্ত হয়েছে। তাদের একটি সন্তানও আছে। এক্ষণে স্বামীর করণীয় কি?
প্রশ্ন (৮/২০৮) : আমার পিতা আমার দাদাকে হজ্জ করাতে চেয়েছিলেন। তবে তা করানোর পূর্বেই দাদা মৃত্যুবরণ করেন। পরবর্তীতে পিতা নিজেই দাদার বদলী হজ্জ করতে চান। কিন্তু তিনিও অসুস্থ হয়ে পড়ায় যেতে পারছেন না। এক্ষণে তিনি দাদার হজ্জের খরচ সমপরিমাণ অর্থ মাদ্রাসায় জমি ক্রয়ের জন্য দান করে দিতে চান। এ সিদ্ধান্ত সঠিক হবে কি? - -জাহিদুল ইসলাম, ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (৩৭/৭৭) : আমার চাচা দীর্ঘদিন সন্তানের পিতা না হ’তে পারায় মানত করেছিলেন যে, সন্তান হ’লে ১০০ জন মানুষকে এক বেলা খাওয়াবেন। এক্ষণে সন্তানের আক্বীক্বার সময় আক্বীক্বার নিয়তে ১০০ জনকে খাওয়ালে মানত পূরণ হবে কি?
প্রশ্ন (৩৪/৭৪): মসজিদের জমির পিছনের জমিওয়ালারা বের হওয়ার জন্য রাস্তা চাচ্ছে। এমতাবস্থায় মসজিদের জমি বিক্রি বা দান করার মাধ্যমে তা দেয়া যাবে কি?
প্রশ্ন (২১/২১) : আমাদের দেশে ঔষধের গায়ে লেখা থাকে যে, ‘শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য’। এক্ষণে দারিদ্রের কারণে যেসব গরীব রোগী ডাক্তার দেখাতে সক্ষম হয় না, তাদেরকে রোগের বিবরণ শুনে ঔষধ দেওয়া দোকানদারের জন্য জায়েয হবে কি? - -আবু সাঈদ, নাটোর।
প্রশ্ন (৩১/১১১) : অনেক আলেম বলেন. ফিৎরা খেজুর বা যব দিয়ে দিতে হবে। এছাড়া অন্য কিছু দিয়ে দেওয়া যাবে না। ফলে অনেক মানুষ টাকা দিয়ে এগুলি কিনে ফিৎরা দেয়। এটা শরী‘আতসম্মত হবে কি? - .
প্রশ্ন (৩৭/৪৭৭) : আমার পিতা-মাতা আমার আক্বীক্বা না করেই মৃত্যুবরণ করেছেন। এ অবস্থায় আমি নিজের পক্ষ থেকে আক্বীক্বা করতে পারব কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : হাত থেকে কুরআন পড়ে গেলে করণীয় কি?
প্রশ্ন (১৪/১৪) : সূরা ফজর ২ আয়াতের ব্যাখ্যা জানতে চাই। - -ফাহীমা, কেঁড়াগাছি, সাতক্ষীরা।
আরও
আরও
.