উত্তর : সৌন্দর্য বর্ধনের জন্য মহিলাদের নাক-কান ফোড়ানো জায়েয। আরবে যে প্রথাগুলো পূর্ব থেকে চলে আসছিল, সেগুলো রাসূল (ছাঃ) নিষেধ করেননি। জাবের (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-এর সাথে ঈদের ছালাত আদায় করেছি, খুৎবার পূর্বে তিনি বিনা আযান ও ইক্বামতে ছালাত আদায় করেছেন। অতঃপর পুরুষদের উদ্দেশ্যে খুৎবা প্রদানের পর মহিলাদের নিকটে গিয়েও ওয়ায-নছীহত করেছেন। তাদেরকে ছাদাক্বা করার নির্দেশ দিলে তারা তাদের কানের দুল ও গলার হার বেলাল (রাঃ)-এর কাপড়ে জমা দিয়েছেন (বুখারী হা/৫২৩৯; মুসলিম হা/৮৮৪; মিশকাত হা/১৪২৯)। তবে ঠোঁট, ভ্রূসহ শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গের চামড়া ফুড়ে যে অস্বাভাবিক ও বিকৃত সৌন্দর্যচর্চা করা হয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তাক্বওয়া পরিপন্থী। এসব কর্ম থেকে বিরত থাকা কর্তব্য (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২৪/৩৬, ২৫/৫৯; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১১/১৩৭; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২৯/২১৬; ছালেহ ফাওযান, আল মুনতাকা ৩/৩২৪)।

­প্রশ্নকারী : শাহীন আলম, ভাদাইল, আশুলিয়া, ঢাকা।







বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (৩০/১৯০) : কোন মাদরাসার মূল ফান্ড থেকে ঋণ নেয়া বৈধ হবে কি? কেউ কেউ বলেন, ফান্ডের মালিকানা যৌথ হওয়ার কারণে তা থেকে ঋণ নেয়া বৈধ নয়। এর সঠিক সমাধান জানতে চাই। - -আব্দুর রহমান, নগরকান্দা, ফরিদপুর।
প্রশ্ন (৮/৩৬৮) : অমুসলিম দেশে কোর্ট পুলিশ হিসাবে চাকুরী করা জায়েয হবে কি? যেখানে আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইনে বিচার করা হয়। তবে কোর্ট পুলিশ সরাসরি বিচারকার্যে জড়িত নয়। কিন্তু বিচারকার্যে সাহায্য করে থাকেন।
প্রশ্ন (৬/৬): জানাযার ছালাতের পর হাত তুলে সম্মিলিতভাবে মুনাজাত করা কি জায়েয?
প্রশ্ন (১৯/১৯) : কিছু মানুষকে দেখা যায়, দো‘আ করার সময় ভুল করে। যেমন বলে, আল্লাহ তুমি অমুককে জাহান্নামের ভালো স্থান দান কর। এমন দো‘আ কবুল হবে কি?
প্রশ্ন (১৮/৯৮) : কোন দলীলের ভিত্তিতে ফজর, মাগরিব ও এশার ছালাতে সরবে এবং যোহর ও আছর ছালাতে নীরবে তেলাওয়াত করা হয়? দলীলভিত্তিক জবাব চাই।
প্রশ্ন (২/২৪২) : দুই তলাবিশিষ্ট মসজিদের ২য় তলায় ছালাতের স্থান এবং নীচতলা ছাত্রাবাসে পরিণত করা জায়েয হবে কি? - -মসজিদ কমিটির সদস্যবৃন্দরাজারবাগান, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৫/৭৫) : ছালাতরত অবস্থায় ফোটায় ফোটায় পেশাব নির্গত হলে ছালাত বিনষ্ট হবে কি? এর জন্য করণীয় কি?
প্রশ্ন (২/২৮২) : ‘হিন্দুস্থানে একটি যুদ্ধ হবে এবং সেখানে শাহাদতবরণকারীগণ জান্নাতে যাবে’ মর্মের বর্ণনাটির কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (০৭/৪০৭) : মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক এক বিঘা জমি নেওয়া হয়েছে পঞ্চাশ হাযার টাকার বিনিময়ে। যতদিন টাকা পরিশোধ না হবে ততদিন কর্তৃপক্ষ উক্ত জমি অন্যের কাছে লীজ দিয়ে লাভবান হচ্ছে। এরূপ লেনদেন কি বৈধ? - নাম প্রকাশে অনিচ্ছুক ঘোড়াঘাট পূর্বপাড়া, দিনাজপুর।
প্রশ্ন (৬/৬) : বর্তমানে প্রচলিত আউটসোর্সিং পেশা গ্রহণে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৬/৩৯৬) : অন্যের জমি অবৈধভাবে দখল করলে তার কোন ইবাদত কবুল হয় না- কথাটি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত?
প্রশ্ন (৪০/১৬০) : পাকা চুল ও দাড়িতে মেহেদী ব্যবহারের বিধান কি? কেউ যদি মেহেদী ব্যবহার না করে তাহ’লে সে পাপী হবে কি?
আরও
আরও
.