উত্তর : ছালাতে কাতার সোজা করা ওয়াজিব (উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৬/৩, ৭/৩-১৩)। রাসূল (ছাঃ) একাধিক হাদীছে কাতার সোজা করার নির্দেশ দিয়েছেন (বুখারী হা/৭২৩; মুসলিম হা/৪৩৩; মিশকাত হা/১০৮৭)। রাসূল (ছাঃ) বলেন, আমার নিকটে তোমাদের সবচাইতে অপসন্দনীয় বিষয় হ’ল কাতার বাঁকা করা’ (বুখারী হা/৭২৪)। অনুরূপভাবে একটি কাতারের সাথে আরেকটি কাতার মিলিয়ে দাঁড়ানোও ওয়াজিব (ইবনু তায়মিয়াহ, মাজমুউল ফাতাওয়া ২০/৫৫৯, ২৩/৩৯৬, ২৩/৪০৬)। রাসূল (ছাঃ) বলেন, ‘কাঁধগুলি সমান কর ও ফাঁক বন্ধ কর এবং শয়তানের জন্য কোন জায়গা খালি ছেড়োনা’। ‘কেননা আমি দেখি যে, শয়তান ছোট কালো বকরীর ন্যায়(كأَنَّها الْحَذَفُ) তোমাদের মাঝে ঢুকে পড়ে’ (আবুদাউদ হা/৬৬৭; মিশকাত হা/১০৯৩; ছহীহুত তারগীব হা/৪৯৫)। তিনি আরো বলেন, ‘যে ব্যক্তি কাতার মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ তা‘আলা তাকে তাঁর রহমতে মিলিয়ে দেন, আর যে ব্যক্তি কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তা‘আলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন (আবুদাউদ হা/৬৬৬; ছহীহুত তারগীব হা/৪৯৫)। শায়খ উছায়মীন (রহঃ) বলেন, জামা‘আতে ইমামের ইকতেদা করার জন্য দু’টি শর্ত; তাকবীর শ্রবণ করা ও কাতারের সাথে কাতার মিলিয়ে রাখা। অবশ্য কেউ কেউ ইমামকে দেখতে পাওয়ার শর্ত আরোপ করেছেন, যা সঠিক নয়। অতএব যদি কাতার দীর্ঘায়িত হয়ে মসজিদের বাইরে চলে আসে, তবে তাতে যুক্ত হয়ে দোকান বা বাযার থেকে ইমামের অনুসরণ করায় কোন বাধা নেই’ (আশ-শারহুল মুমতে‘ ৪/২৯৭-৩০০) 

প্রশ্নকারী : মশীউর রহমান, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১০/৩৩০) : সরকারী পরিবহনে টিকিট চেকারের সাথে সমঝোতা করে অল্প মূল্যে ভাড়া পরিশোধ করা জায়েয হবে কি? - -ফেরদাউস রশীদউত্তরখান, ঢাকা।
প্রশ্ন (২/৩৬২) : ছালাতে যদি দুনিয়াবী চিন্তা চলে আসে, তাহ’লে ছালাত সঠিক হবে কি?
প্রশ্ন (২৭/৩৪৭) : আমি আমার মায়ের পাশে দাঁড়িয়ে নফল, তাহাজ্জুদ বা অন্য কোন ছালাত আদায় করলে ছালাত হবে কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : ছালাত আদায় করে না, কিন্তু আচার-ব্যবহার এবং মানুষ হিসাবে অনেক ভালো, এরূপ কারো সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ও ওঠা-বসা করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/১৩) : আমার ছেলে বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত। কোন ক্রমেই সে অন্যায় বর্জন করে না। তার মা তার অন্যায়ের সহযোগিতা করে। এমতাবস্থায় সন্তানকে তাজ্যপুত্র করা যাবে কি এবং এ ধরনের স্ত্রীর সাথে সংসার করা যাবে কি?
প্রশ্ন (১৪/১৭৪) : তায়াম্মুমের পরও কি ওযূর দো‘আ পাঠ করতে হবে?
প্রশ্ন (১০/২৫০) : ফজরের ছালাতের বেশ কিছুক্ষণ পর তথা সকালের নাশতার পর পায়জামায় মযী দেখতে পাই। কিন্তু বুঝতে পারছি না, যে কখন বের হ’ল। এমতাবস্থায় ফজরের ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (১৮/৪৫৮) : কোন হাফেয যদি অবহেলা, অলসতা বা দুনিয়াবী ব্যস্ততার কারণে কুরআন ভুলে যায়, তার পরকালীন কোন শাস্তি আছে কি?
প্রশ্ন (২৮/২৮) : ইমাম আবু হানীফা (রহঃ) আল্লাহকে ৯৯ বার স্বপ্নে দেখেছেন, এ দাবী কি সঠিক?
প্রশ্ন (২৯/২৬৯) : বিভিন্নভাবে এলার্ম দিয়েও ফজরের ছালাতে নিয়মিতভাবে সঠিক সময়ে উঠতে পারি না। পিতা-মাতাও আমার প্রতি ক্ষোভবশত আমাকে ডেকে দেন না। এত্থেকে পরিত্রাণের জন্য আমার করণীয় কি?
প্রশ্ন (৩৮/১১৮) : কোন অমুসলিমকে আল্লাহর কালাম দিয়ে ঝাড়-ফুঁক করা যাবে কি?
প্রশ্ন (১/১২১): ঢাকার একটি পুরাতন মাসিক ইসলামী পত্রিকার অক্টোবর ২০১০ সংখ্যায় প্রশ্নোত্তরে বলা হয়েছে, মৃত ব্যক্তি বা প্রিয় নবী (ছাঃ)-এর নামে নফল নামায পড়া শুধু জায়েযই নয়, বরং অনেক ভাল কাজ। উক্ত বক্তব্য কি সঠিক?
আরও
আরও
.