উত্তর : পারস্পরিক সাক্ষাতের ক্ষেত্রে সালাম করাই সুন্নাত (আবুদাঊদ হা/৫২০০, মিশকাত হা/৪৬৫০)। আর সালামের পর মুছাফাহা করতে হবে। একদা আনাস (রাঃ) রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আমাদের কেউ যখন তার বন্ধুর সাথে সাক্ষাৎ করবে তখন সে কি তার জন্য মাথা ঝুঁকাবে? তিনি বললেন, না। আনাস (রাঃ) বললেন, তবে কি তাকে জড়িয়ে ধরবে বা কোলাকুলি করবে বা চুমু খাবে? তিনি বললেন, না। বরং তার সাথে মুছাফাহা করবে (তিরমিযী হা/২৭২৮; ইবনু মাজাহ হা/৩৭০২; মিশকাত হা/৪৬৮০; ছহীহাহ হা/১৬০)। রাসূল (ছাঃ) বলেন, যখন কোন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করে অতঃপর তার হাত ধরে করমর্দন করে, তখন উভয়ের (ছগীরা) গুনাহ সমূহ আঙ্গুলের ফাঁক দিয়ে এমনভাবে ঝরে যায়, যেমন শীতকালে গাছের পাতা সমূহ ঝরে যায়। আনাস (রাঃ) বলেন, ছাহাবীগণ সাক্ষাৎ হ’লে পরস্পরে মুছাফাহা করতেন এবং সফর থেকে ফিরে আসলে কোলাকুলি করতেন (ত্বাবারানী আওসাত্ব হা/৯৭; সিলসিলা ছহীহাহ হা/২৬৪৭)।

স্মর্তব্য যে, দুইজনের চার হাত মিলানো ও বুকে হাত লাগানোর প্রচলিত প্রথা সুন্নাত বিরোধী আমল (ইবনু মাজাহ হা/৩৭০২; তিরমিযী হা/২৭২৮; মিশকাত হা/৪৬৮০)। এছাড়া হাতে বা কপালে চুমু খাওয়া, পায়ে হাত দিয়ে কদমবুসি করা সম্পর্কে বর্ণিত হাদীছ ‘যঈফ’ (তিরমিযী হা/২৭৩৩; ইবনু মাজাহ হা/৩৭০৪-০৫; আল-আদাবুল মুফরাদ হা/৯৭৫-৭৬, আলবানী সনদ যঈফ)।







প্রশ্ন (১৬/৪১৬) : নারীদের জন্য হাতে ও পায়ে মোযা পরিধান করা কি ওয়াজিব?
প্রশ্ন (১০/৪৫০) : আমার অনার্স পরীক্ষা শুরু হয় দুপুর ২-টায় এবং শেষ হয় ৬-টায়। সেক্ষেত্রে আমি পরীক্ষার পূর্বে যোহর ও আছরের ছালাত জমা করে নেই। এভাবে ছালাত আদায় জায়েয হবে কি?
প্রশ্ন (৩৮/৪৩৮) : নখ লম্বা করে রাখার ব্যাপারে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (৩৮/৪৩৮) : টেলিফোন বা মোবাইল ফোনে সালামের পরিবর্তে হ্যালো বলা হয়। এটা কি ঠিক?
প্রশ্ন (১৩/৩৭৩) : বজ্রপাতের সময় কোন দো‘আ আছে কি? - আছিফ, কমলাপুর, ঢাকা।
প্রশ্ন (২৫/২৬৫) : রাসূল (ছাঃ)-এর শরীর থেকে নির্গত ঘাম সংরক্ষণ করে জনৈক ছাহাবী তার কবরে নাজাতের জন্য কাফনের কাপড়ে লাগিয়ে দিতে বলেছিলেন মর্মে বক্তব্যটির কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩/২৪৩) : সূরা ইখলাছ তিনবার তেলাওয়াত করলে একবার পুরো কুরআন তেলাওয়াতের নেকী পাওয়া যায়। সেকারণ আমি নিয়মিতভাবে ফজরের ছালাতের পর এ আমলটি করি। এটা বিদ‘আত হবে কি?
প্রশ্ন (৬/৪৬) : হজ্জব্রত পালন শেষে মহিলাদের ৪০ দিন গৃহাভ্যন্তরে অবস্থান করতে হবে এরূপ কোন বিধান আছে কি? - -রিয়াযুল হক, শান্তিবাগ, ঢাকা।
প্রশ্ন (২/১৬২) : পুরুষের সতরের সীমা কতটুকু? গোসলের সময় পুরুষরা বক্ষ, পেট-পিঠ খোলা রাখতে পারবে কি?
প্রশ্ন (২৯/২৬৯) : ইমাম মাহদী (আঃ)-এর আগমনের পূর্বে জুলফি নক্ষত্রের উদয় সম্পর্কে যে হাদীছ বর্ণিত হয়েছে সেটা ছহীহ কি না? - -আয়েন আহমাদ, মোড়াগাছা, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (২৬/৩০৬) : উচ্চশিক্ষার জন্য নারীরা বিদেশে মাহরাম ব্যতীত একাকী গমন করতে এবং অবস্থান করতে পারবে কি?
প্রশ্ন (৩৬/৪৭৬) : পরহেযগারিতা সহ কাংখিত সদগুণাবলী সম্পন্ন স্বামী বা স্ত্রী পাওয়ার জন্য বিশেষ কোন দো‘আ বা আমল আছে কি?
আরও
আরও
.