উত্তর : সাধারণভাবে অমুসলিম বা কাফির-মুশরিকদের হাদিয়া গ্রহণ করা জায়েয। আল্লাহ বলেন, ‘ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে না এবং তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বিতাড়িত করে না, তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না’ (মুমতাহিনা ৬০/৮)। রাসূল (ছাঃ) কাফেরদের দেয়া হাদিয়া গ্রহণ করেছেন। ইমাম বুখারী এ ব্যাপারে অধ্যায় রচনা করেছেন, بَابُ قَبُولِ الهَدِيَّةِ مِنَ المُشْرِكِيْنَ ‘মুশরিকদের হাদিয়া গ্রহণ করা অধ্যায়’ (৩/১৬৩ পৃ.; হা/২৬১৫-২৮)। তেমনিভাবে মুশরিকদেরকেও হাদিয়া প্রদান করা যাবে। ওমর (রাঃ) তাঁর একটি পোষাক মক্কায় তাঁর অমুসলিম ভাইকে হাদিয়া হিসাবে প্রেরণ করেছিলেন (বুখারী হা/২৬১৯)।

তবে তাদের কোন ধর্মীয় উৎসব বা পূজা-পার্বণ উপলক্ষ্যে কোন উপহার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। কেননা এতে তাদের ভ্রান্ত উৎসবের প্রতি সমর্থন করা হয় (মায়েদা ৫/২)। তবে যদি তা সমর্থনসূচক না হয় বরং প্রতিবেশীসুলভ হয়, তবে তা গ্রহণ করা যেতে পারে। যেমন আলী (রাঃ), আয়েশা (রাঃ) প্রমুখ অনুরূপ হাদিয়া গ্রহণ করেছিলেন (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/২৪৩৭১; বায়হাক্বী হা/১৮৮৬৫)। এক্ষেত্রে কয়েকটি শর্ত থাকা আবশ্যক। (১) এই হাদিয়া যেন কোন হারাম দ্রব্য বা তাদের উৎসবে যবেহকৃত পশু থেকে না হয় (২) তাদের উৎসবের বিশেষ কোন প্রতীক যেমন মোমবাতি, ডিম ইত্যাদি না হয় (৩) মুশরিকদের আক্বীদা-বিশ্বাসগত ভ্রান্তি সম্পর্কে সচেতন থাকতে হবে, যাতে তাদের উৎসবের ব্যাপারে কোন ভালোবাসা বা অন্তরে আকর্ষণ সৃষ্টি না হয় (৪) হাদিয়া গ্রহণ যেন তাদের প্রতি বিশেষ ভালোবাসা থেকে না হয়; বরং তাদের মধ্যে ইসলাম গ্রহণের প্রতি আকাঙ্ক্ষা সৃষ্টির উদ্দেশ্যে হয় (ইবনু তায়মিয়াহ, ইকতিযাউছ ছিরাতিল মুস্তাক্বীম ১/২২৭, ২৫১)।     

প্রশ্নকারী : আজমল হোসাইন, গাযীপুর।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১/১৬১): ২০০৩ ইং জুলাই আত-তাহরীক ৯নং প্রশ্নোত্তরে লেখা হয়েছে, ‘কবিরাজগণ জিনদের মাধ্যমে যেসব কথাবার্তা বলে থাকেন তা বিশ্বাস করা যাবে’। কিন্তু হাদীছে এসেছে, ‘যে ব্যক্তি কোন গণকের নিকট আসল এবং তার কথার প্রতি বিশ্বাস করল সে মুহাম্মাদ (ছাঃ)-এর উপর যা অবতীর্ণ হয়েছে তাকে অস্বীকার করল (আহমাদ ২/৪২৯ পৃঃ)। অন্য হাদীছে রয়েছে, ৪০ দিন তার ছালাত কবুল হবে না (মুসলিম, মিশকাত হা/৪৫৯৫)। উক্ত বিষয়ে সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/২৪৫) : মাদরাসা, মসজিদ প্রভৃতি প্রতিষ্ঠানের অর্থ ব্যাংকে জমা থাকলে তার যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (২০/৩০০) : আমার দুই মেয়ে ও স্ত্রী রয়েছে। তারা চাচ্ছে এখনই তাদের নামে জমি-জমা রেজিস্ট্রি করে দেই। এরূপ কাজ করা জায়েয হবে কি? - -ফয়ছাল শেখকিষাণগঞ্জ, বিহার, ভারত।
প্রশ্ন (১/২৪১) : এক ব্যক্তির লাশ দাফনের জন্য খাটিয়ায় করে গোরস্থানে নিয়ে যাওয়ার পথে তুলনামূলক অধিক ভারী মনে হচ্ছিল। এর পিছনে বিশেষ কোন কারণ আছে কি? এমনকি হ’তে পারে যে তার আমলনামা সমৃদ্ধ হওয়ায় এমন ভারত্ব অনুভূত হয়েছে? - -তাওহীদুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৬/৪৫৬) : জারজ সন্তান যদি কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী ছালাত আদায় করে তাহলে তার সাথে চলাফেরা করা এবং তার মৃত্যুর পর জানাযায় শরীক হওয়া যাবে কি?
প্রশ্ন (৯/২৮৯) : হিজড়াদের সামনে পুরুষ বা নারীদের পর্দার বিধান কি?
প্রশ্ন (৩৭/৩৭) : পিতা বা অন্য কারো কবর যিয়ারতের উদ্দেশ্যে সফরে বের হওয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৬/৩৬৬) : সালাম ফিরানোর পর ইমাম বা মুক্তাদী কোন দো‘আ না পড়েই কি উঠে যেতে পারবে?
প্রশ্ন (১৪/১৩৪) : আউয়াল ওয়াক্তে ফরয ছালাত আদায় করে বিলম্বিত ওয়াক্তে মসজিদে ছালাত আদায়ের ক্ষেত্রে মুছল্লী কি নফল ছালাতের নিয়ত করবে? - -রাজীবুল ইসলামবদরগঞ্জ বাযার, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (৩৭/২৩৭) : ওযূ শেষে আসমানের দিকে তাকিয়ে দো‘আ পাঠ করা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। এসময় কোন দিকে ফিরে দো‘আ পাঠ করতে হবে?
প্রশ্ন (২০/২২০) : রাক‘আত বা জামা‘আত শেষ হয়ে যাওয়ার আশংকায় দৌড়ে গিয়ে জামা‘আতে শরীক হওয়া যাবে কি? - -আখতারআন্ধারিয়াপাড়া, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (১০/৩৭০) : একটি কিতাবে লেখা আছে যে, ইমাম আবু হানীফা (রহঃ) যখন ‘কাশফে’ থাকতেন, তখন তিনি ওযূর পানির সাথে গুনাহ ঝরতে দেখতেন। তাই কাশফে থাকাকালীন ওযূর পানি নাপাক বলে ফৎওয়া দিতেন। প্রশ্ন হ’ল, ‘কাশফ’ কি ? এটা কি শরী‘আতের কোন দলীল? এরূপ কথাবার্তায় যারা বিশ্বাস রাখে তারা কোন আক্বীদার অনুসারী?
আরও
আরও
.