উত্তর : জুতা পায়ে দিয়ে কবরস্থানে যাওয়া নাজায়েয নয় (বুখারী হা/১৩৭৪, মুসলিম হা/২৮৭০, মিশকাত হা/১২৬)। তবে জমহূর বিদ্বানগণ বিনা প্রয়োজনে কবরস্থানে জুতা পরিধান করাকে সুন্নাতের খেলাফ বলেছেন এবং ময়লা-আবর্জনা না থাকলে পারতপক্ষে জুতা খুলে প্রবেশ করাই উত্তম বলেছেন (ইবনু কুদামা, মুগনী ২/২২৪; ইবনু হাজার, ফাৎহুল বারী ৩/২০৬; শাওকানী, নায়লুল আওত্বার ৪/১০৭; ফাতাওয়া লাজনা দায়েমা ৯/১২৩-১২৪; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৭/২০২)। কেননা রাসূল (ছাঃ) একজন লোককে সিবতী জুতা পরে কবরস্থানে চলতে দেখে বললেন, হে সিবতী জুতাওয়ালা! তোমার ধ্বংস হোক। তুমি তোমার জুতা খুলে ফেল। লোকটি রাসূল (ছাঃ)-এর দিকে দেখে রাগ বুঝতে পেরে জুতা খুলে দূরে ছুঁড়ে ফেলে দিল (আবূদাঊদ হা/৩২৩০; আহমাদ হা/২০৮০৩; ছহীহুল জামে‘ হা/৭৯১৩)। যদিও উক্ত হাদীছের ব্যাখ্যায় ত্বাহাভী, ইবনু হাযম ও খাত্ত্বাবী বলেন, হাদীছটি নিষেধাজ্ঞার অর্থে নয়, বরং জুতায় অপবিত্রতা লেগে থাকলে কিংবা বিশেষ করে সিবতী জুতার ক্ষেত্রে তা প্রযোজ্য। কেননা এই জুতা সাধারণতঃ বিলাসী লোকদের পরিধেয়, যাতে অহংকারের প্রকাশ ঘটে। আর কবরস্থানে বিনয় ও তাক্বওয়ার লেবাস পরিধানই কাম্য (খাত্ত্বাবী, মা‘আলিমুস সুনান ১/৩১৭; মুবারকপুরী, তুহফাতুল আহওয়াযী ৪/১৩১-১৩২)।

প্রশ্নকারী : হেদায়াতুল্লাহ, পাবনা।







বিষয়সমূহ: কবর
প্রশ্ন (৮/১২৮) : জনৈক কলামিস্ট একটি পত্রিকায় লিখেছেন যে, মহানবী (ছাঃ) বলেছেন, ‘তোমরা ধর্মের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে তার ব্যবহারিক দিকগুলো অবশ্যই যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংশোধন ও পরিবর্তন করবে’। উক্ত মর্মে সত্যিই কোন হাদীছ আছে কি? - -এ্যাডভোকেট এস এম আব্দুর রশীদ,সিরাজগঞ্জ জজকোর্ট, সিরাজগঞ্জ।
প্রশ্ন (২৬/৪৬৬) : কারো ভাইয়ের স্ত্রী অনেকদিন যাবৎ অন্যের সাথে পরকীয়ায় জড়িত। বিষয়টি নিশ্চিতভাবে জানা সত্ত্বেও স্বাক্ষী না থাকায় সে শারঈ কারণে তা কাউকে জানাতে পারছেন না। এক্ষণে তার করণীয় কি? গোপন রাখা কি ঠিক হবে?
প্রশ্ন (১২/২১২) : আমার একটি ডিপিএস আছে। এখন মেয়াদ শেষে যদি সূদের অতিরিক্ত টাকা গরীবদের মধ্যে দান করে দেই, তবে মূল টাকা আমার জন্য হালাল হবে কি? - -আমীর হামযা, মাওনা, শ্রীপুর, গাযীপুর।
প্রশ্ন (৪/২০৪) : কবর কী পরিমাণ গভীর করতে হবে? পুরুষ ও মহিলার কবরের মধ্যে কোন পার্থক্য আছে কি?
প্রশ্ন (২৯/২৯) : পুত্র সন্তান না থাকায় জনৈক ব্যক্তি তার সমস্ত সম্পত্তি তার পাঁচ কন্যা ও স্ত্রীর নামে লিখে দিয়েছে। শারঈ দৃষ্টিকোণ থেকে কাজ কি সঠিক হয়েছে?
প্রশ্ন (২৪/২২৪) : স্বাস্থ্যবীমা করার ব্যাপারে ইসলামের বিধান কি?
প্রশ্ন (২৯/৩০৯) : পূর্ববর্তী উম্মতসমূহের উপর ছালাত ফরয ছিল কি? থাকলে তাদের ছালাতের পদ্ধতি কি ছিল? - -ফরীদুন্নাহার, ত্রিশাল, ময়মনসিংহ
প্রশ্ন (২৩/৩৪৩) : মানবসৃষ্টির মৌলিক উদ্দেশ্য কি? এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৭/২৯৭) : স্বামীর সাথে রাতে ঝগড়া হওয়ার পর সব মিটমাট হয়ে যায়। পরদিন স্বামী আমাকে তালাক সংশ্লিষ্ট একটা গান গেয়ে শোনান। কিন্তু পরে কসম করে বলেন যে তালাক দেয়ার কোন নিয়ত তার ছিল না। এক্ষণে এটা তালাক হবে কি?
প্রশ্ন (৮/৩৬৮) : আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা যা কর না, তা কেন বল?’ প্রশ্ন হল, তাহলে যে ব্যক্তি ছালাত-ছিয়াম পালন করে না, সে কি তার ছেলে-মেয়ে বা অন্যকে ছালাত আদায় করার কথা বলতে পারবে না?
প্রশ্ন (২০/২৬০) : ‘দেশকে ভালবাসা ঈমানের অঙ্গ’ কথাটি কি হাদীছ? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৭/৪০৭) : টয়লেটের মধ্যে বসে মোবাইলে কথা বলা যাবে কি?
আরও
আরও
.