উত্তর : যার ক্ষতি করা হয়, সে ক্ষতিকারীর অনুরূপ ক্ষতি করতে পারে (বাক্বারাহ ১৯৪)। তবে ক্ষতি না করে ক্ষমা করে দিয়ে ভাল আচরণ করাই উত্তম (হামীম সাজদাহ ৩৪)। এমনি এক প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তুমি ফিৎনা কালে আদমের উত্তম পুত্রের ন্যায় (হাবীলের ন্যায়) আচরণ কর (প্রতিশোধ নিয়ো না) (আবু দাঊদ হা/৪২৫৭, ৫৯; মিশকাত হা/৫৩৯৯ ‘ফিৎনা’ অধ্যায়)। আল্লাহর রাসূল (ছাঃ) শত্রুদের বিরুদ্ধে লা‘নত করেছেন। তিনি ৭০ জন ছাহাবীকে প্রতারণার মাধ্যমে হত্যাকারী রা‘ল ও যাকওয়ান কওমের বিরুদ্ধে লা‘নত করে একমাস যাবৎ কুনূতে নাযেলাহ পাঠ করেছেন (মুত্তাফাকব আলাইহ, আবু দাঊদ, মিশকাত হা/১২৮৯-৯০)। তিনি ব্যক্তি স্বার্থে কখনো প্রতিশোধ নিতেন না। তবে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় কোন ছাড় দিতেন না (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৮১৭)। তিনি বলেন, আমি লা‘নতকারী হিসাবে প্রেরিত হইনি। বরং রহমত হিসাবে প্রেরিত হয়েছি’ (মুসলিম, মিশকাত হা/৫৮১২)। অবাধ্য দাওস কওমের বিরুদ্ধে বদ দো‘আ করতে বলা হ’লে তিনি তাদের জন্য দো‘আ করে বলেন, হে আল্লাহ! তুমি দাওস কওমকে হেদায়াত কর এবং তাদেরকে আমার কাছে নিয়ে এসো’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৯৯৬)।






বিষয়সমূহ: দো‘আ
প্রশ্ন (৯/৪০৯) : কাঁধ খোলা থাকে এরূপ পোষাক পরে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১১/২৫১) : অনেক বুঝানোর পরও স্ত্রী অলসতাবশত ছালাত আদায় করে না। এমতাবস্থায় স্ত্রীকে তালাক দেয়া আবশ্যক কি?
প্রশ্ন (২৪/১৮৪) : স্বামী স্ত্রীকে দেশে রেখে বিদেশে একটানা কত দিন থাকতে পারবে? এরূপ কোন শারঈ নির্দেশনা আছে কি? প্রবাসীদের জন্য সঠিক নির্দেশনা জানতে চাই।
প্রশ্ন (৩১/১৯১) : প্রথম কাতারে ডান পাশে দাঁড়ানোর বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৬/৩৬৬) : দুই রাক‘আত বিশিষ্ট ছালাতে দ্বিতীয় রাক‘আতে উঠার সময় এবং চার রাক‘আত বিশিষ্ট ছালাতের দ্বিতীয় ও চতুর্থ রাক‘আতে উঠার সময় সিজদা থেকে সরাসরি উঠতে হবে- না বসার পর উঠতে হবে? ছহীহ দলীলের ভিত্তিতে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/৭৬) : আমার মা মারা যাওয়ায় পিতা দ্বিতীয় বিবাহ করেছেন। আমার প্রতি তার বর্তমান আচরণ খুবই কষ্টকর। এক্ষণে তার সাথে সম্পর্ক ত্যাগ করে পৃথকভাবে বসবাস করলে আমি গুনাহগার হব কি? - -মা‘ছূম বিল্লাহ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৩৭/৩৫৮) : উট, গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া, হাঁস-মুরগী ইত্যাদির পেশাব-পায়খানা কাপড়ে লাগলে সেই কাপড়ে ছালাত হবে কি? আলেমদের মাঝে এ নিয়ে নানা মত রয়েছে। সঠিক সিদ্ধান্ত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/১৬) : আমরা স্বামী-স্ত্রী উভয়ে চাকুরী করলে পর্দা, সন্তানদের লালন-পালন ও পারিবারিক দায়িত্বে কোন ক্ষতি হ’লে এর হুকুম কি?
প্রশ্ন (৪০/২৮০) : জনৈক নারী ২০ বছর যাবৎ ফরয ছিয়াম নিয়মিতভাবে আদায় করে আসলেও হায়েয অবস্থায় কোন ছিয়াম পালন করেনি। বর্তমানে এজন্য সে অনুতপ্ত। এক্ষণে তার করণীয় কি? - -কাযী সাজ্জাদ, কালাই, জয়পুরহাট।
প্রশ্ন (৭/৩৬৭) : ইসলামী ব্যাংকে মুদারাবা সঞ্চয়ী হিসাব খোলা যাবে কি? এর মাধ্যমে যে লভ্যাংশ পাওয়া যায় তা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (১৫/২৫৫) : বাসায় স্ত্রীর কাজকর্মে সহায়তার জন্য কাজের মেয়ে রাখার ব্যাপারে শরী‘আতের বিধান কি? সঊদী আরবে সরকারীভাবে খাদেমা নিয়োগ দেওয়া হচ্ছে। এভাবে মাহরাম বিহীন সেখানে অবস্থান করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩২/৪৩২) : বজ্রপাতে মৃত ব্যক্তির লাশ চুরি হয়ে যাওয়ার ভয়ে সম্পূর্ণ কবর পাকা করা যাবে কি?
আরও
আরও
.