উত্তর : ওযূ করার সময় অঙ্গগুলো তিনবারের বেশী ধৌত করা হাদীছের ভাষ্যমতে যুলুম, সীমালংঘন ও অবাধ্যতা। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল ‘আছ (রাঃ) বলেন, একজন বেদুঈন রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকট এসে তাকে ওযূ সম্বন্ধে জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ (ছাঃ) তাকে ওযূর অঙ্গ সমূহ তিন-তিনবার করে ধৌত করে দেখালেন। আর বললেন, এভাবেই ওযূ করতে হয়। যে ব্যক্তি এর চাইতে বৃদ্ধি করল, সে অন্যায় করল, সীমালঙ্ঘন ও যুলুম করল (নাসাঈ হা/১৪০; ছহীহাহ হা/২৯৮০)। তবে কম-বেশী করলে তাতে ওযূ হয়ে যাবে (নববী, আল-মাজমূ‘ ১/৪৪০; ফাৎহুল বারী ১/২৩৪; নায়লুল আওত্বার ১/২১৮)। উল্লেখ্য যে, হাদীছে তিন বারের কথা বলা হয়েছে, তিন অঞ্জলী নয়। সুতরাং কারো অঙ্গ ধৌত করতে অধিক পানির প্রয়োজন হ’লে নিতে পারবে এবং তা সীমালংঘন হবে না (নববী, শরহ মুসলিম ৩/১০৯; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদা-দারব ৫/৪৬) ।

প্রশ্নকারী : মুহাম্মাদ মূসা, চাঁপাই নবাবগঞ্জ।







প্রশ্ন (৩০/১৯০) : অবাধ্যতা ও মন্দ আচরণের কারণে স্ত্রীকে প্রহার করা যাবে কি? - -মামূনশিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২১/১৮১) : ই‘তিকাফ-এর ফযীলত কি? মহিলারা কি এ ইবাদতে অংশগ্রহণ করতে পারবে?
প্রশ্ন (১৬/৪১৬) : আমি ১০ লক্ষ টাকা ব্যাংক ঋণ নিয়েছিলাম। সেটা সূদ সহ ১৬ লক্ষ টাকা হয়েছে। বর্তমানে ১০ লক্ষ টাকার অধিক পরিশোধ করেছি কিন্তু সূদের টাকা এখনো কিছু বাকি আছে। এক্ষণে আমার প্রশ্ন-আমাকে কি এই অতিরিক্ত সূদের টাকাটা পরিশোধ করতে হবে এবং এটা পরিশোধ না করে মারা গেলে গুনাহগার হ’তে হবে?
প্রশ্ন (২০/২২০) : সূরা ফাতিহা এত বরকতময় যে এটি নাযিল হওয়ার সময় ইবলীসও কেঁদেছিল। উক্ত ঘটনা সঠিক কি?
প্রশ্ন (৩৭/৩৭) : নাপিত হিসাবে আমি মূলত চুল কাটলেও মাঝে মাঝে ভোক্তার চাহিদা মোতাবেক দাড়িও কাটতে হয়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৮/৪৩৮) : জুম‘আর ছালাতের পূর্বে গোসল করা মুস্তাহাব না ওয়াজিব? - -রূহুল আমীন, ঢাকা।
প্রশ্ন (৩৩/২৭৩) : ঈদের দিন আক্বীক্বা করার বিধান কি?
প্রশ্ন (৩৬/৪৭৬) : আমি একজন হোটেল বয়। এখানকার নিয়ম অনুসারে বয়রা খাবার খাওয়ানোর পর অতিথিদের নিকট থেকে কিছু সম্মানী আশা করে এবং তারাও দিয়ে থাকে। এরূপ লেনদেন জায়েয হবে কি? - -কাওছার আহমাদ, সিলেট।
প্রশ্ন (১/১২১) : ওয়ালীমায় ছেলেকে মেয়ে পক্ষ বা বিবাহের দিন বরযাত্রীদের জন্য খাবার ব্যবস্থাপনায় ছেলে পক্ষ মেয়ে পক্ষকে সহযোগিতা করতে পারবে কি?
প্রশ্ন (৯/৯) : সহো সিজদা দেওয়ার নিয়ম কি? সহো সিজদার পর একদিকে সালাম ফিরাতে হবে না দু’দিকে? - -মীযান, মোল্লাহাট, বাগেরহাট।
প্রশ্ন (২২/২৬২) : আমি জমি কেনার জন্য কিছু টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করেছি। সম্পূর্ণ টাকা পরিশোধ করতে আরো ২/৩ বছর সময় লাগবে। সম্পূর্ণ টাকা পরিশোধের পর জমি আমার মালিকানায় আসবে। এক্ষেত্রে আমার যাকাতের বিধান কি? পরিশোধিত টাকার যাকাত আমাকে দিতে হবে কি? এছাড়া সাংসারিক ব্যয় নির্বাহের জন্য কিছু টাকা ঋণ করেছি। এক্ষেত্রে যাকাতযোগ্য সম্পদ থেকে এই ঋণের টাকা বাদ যাবে কি?
প্রশ্ন (১১/৪৫১) : নবী করীম (ছাঃ) আছর ও ফজর ছালাত ব্যতীত অন্যান্য ছালাতে মুক্তাদীদের দিকে ফিরে বসতেন না। এরকম কোন হাদীছ আছে কি?
আরও
আরও
.