উত্তর : ছালাতের শেষ বৈঠকে বসা নিয়ে মুহাদ্দিছগণের মধ্যে দুই ধরনের মত দেখা যায়। ছহীহ বুখারীতে উল্লেখিত جلس في الركعة الآخرة (হা/৮২৮) এবং ছহীহ ইবনু হিববানে উল্লেখিত التي تكون خاتمة الصلاة (হা/১৮৭৬, ৫/১৯৬ পৃঃ)- বাক্যদ্বয়ের প্রতি লক্ষ্য রেখে ইমাম শাফেঈ (রহঃ) বলেছেন, অন্যান্য ছালাতের শেষ বৈঠকের ন্যায় ফজর ছালাতের শেষ বৈঠকেও নিতম্বের উপর বসবে। ইমাম আহমাদ (রহঃ)-এর নিকট দুই তাশাহ্হুদ বিশিষ্ট ছালাতের শেষ বৈঠকে নিতম্বের উপর বসতে হবে। শায়খ আলবানীও এই মত অবলম্বন করেছেন। তবে ইমাম শাফেঈ (রহঃ)-এর মতটি প্রাধান্য পাওয়ার যোগ্য। কেননা তাঁর মতের পক্ষে বর্ণিত হাদীছদ্বয়ের পূর্ণ সমর্থন পাওয়া যায় (তুহফাতুল আহওয়াযী ২/১৫৪ পৃঃ)। অতএব প্রত্যেক সালামের বৈঠকে অর্থাৎ শেষ বৈঠকে নিতম্বের উপর বসাই দলীলসম্মত।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২৭/৪৬৭) : জামাইয়ের কোন দাবী নেই। কিন্তু শ্বশুর তাকে মোবাইল উপহার দিতে চান। এক্ষণে জামাইয়ের জন্য তা গ্রহণ করা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (১১/৪৫১) : এক বা একাধিক বছরের জন্য আমবাগানের জমি লীজ দেওয়া যাবে কি? উল্লেখ্য, এখানে আম গাছ ছাড়া অন্য কোন ফসল হওয়ার ব্যবস্থা নেই। - -মুবীনুল ইসলাম, রহনপুর, চাপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (২৩/১৪৩) : নারীদের ভ্রূ অধিক ঘন হয়ে গেলে কিছুটা ছেটে ফেলায় কোন বাধা আছে কি? - -শামীমা বেগম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৩/৩৯৩) : প্রবাস থেকে মোবাইলে বিবাহ সম্পন্ন হওয়ার পর কতদিন পর্যন্ত স্বামী স্ত্রী আলাদা থাকতে পারবে? তিনমাসের মধ্যে নির্জনবাস না হ’লে সম্পর্ক বাতিল হয়ে যাবে এরূপ কোন বিধান আছে কি?
প্রশ্ন (৩৭/৩৫৭) : হজ্জব্রত পালনকালে কিছু কিছু মু‘আল্লিম হাজীদের নিকট থেকে কুরবানীর জন্য অর্থ নেন কিন্তু কুরবানী করেন না। হজ্জপালন শেষে তা জানতে পারলে উক্ত হাজীদের কাফফারা দিতে হবে কি?
প্রশ্ন (৩৫/৭৫) : এক মহিলার ঋতু সাধারণত ৭ দিনে শেষ হয়। তাই সে সাতদিন পর কুরআন তেলাওয়াতসহ অন্যান্য ইবাদত শুরু করে। কিন্তু পরে আবার রক্ত দেখতে পায়। এতে কি তার গোনাহ হবে?
প্রশ্ন (২৭/২৬৭) : রৌপ্য নির্মিত আংটিতে স্বর্ণের প্রলেপ লাগিয়ে ব্যবহার করা বৈধ হবে কি?
প্রশ্ন (১০/৪৫০) : ভারতে সম্প্রতি জনৈক মুসলিম ব্যক্তিকে জোরপূর্বক জয় শ্রীরাম বলিয়ে নেয়া হয়েছে। উক্ত ব্যক্তি যদি তওবার সুযোগ না পায় তবে কি সে মুশরিক হিসাবে মৃত্যুবরণ করেছে? - -মুহায়মিনুল হক, শ্যামলী, ঢাকা।
প্রশ্ন (২২/১০২) : উট, গরু, মহিষ বা ভেড়া দিয়ে আক্বীক্বা করা যাবে কি?
প্রশ্ন (১০/৫০) : কোন মানুষের নাম রববানী রাখা যাবে কি? এছাড়া কাউকে নাম হিসাবে রাববী বলে ডাকা যাবে কি? - -ফযলে রাববী, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী।
প্রশ্ন (৮/৪০৮) : জনৈক প্রবাসীর গৃহে পাঠদানের সুবাদে গৃহকত্রীর সাথে অনৈতিক সম্পর্ক তৈরী হয়। পরবর্তীতে তার মেয়ের সাথে আমার সামাজিকভাবে বিবাহ হয়। বিবাহের পরও পূর্বের ন্যায় অনৈতিক সম্পর্ক চলতে থাকে। বর্তমানে আমি দুই সন্তানের পিতা। ছহীহ আক্বীদা গ্রহণ করার পর সব বুঝতে পেরে গত আড়াই বছর যাবৎ নিজ স্ত্রী থেকে দূরে রয়েছি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৯/৩৯) : অপবিত্র অবস্থায় আযান দেওয়া যাবে কি?
আরও
আরও
.