উত্তর : না। বরং কুরআনকে সসম্মানে উঁচু স্থানে রেখে তেলাওয়াত করতে হবে। আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন, একবার ইহূদীদের একটি দল রাসূল (ছাঃ)-এর নিকটে যেনার ফয়ছালা গ্রহণের জন্য আসলে রাসূল (ছাঃ) তাদেরকে তওরাতের একটি কপি আনতে বলেন। এসময় তারা রাসূল (ছাঃ)-এর বসার জন্য একটি বালিশ এনে রেখেছিল। ইতিমধ্যে তওরাত আনা হ’লে তিনি বালিশটি টেনে নিয়ে তার উপর তওরাত রাখলেন’ (আবুদাঊদ হা/৪৪৪৯; ইরওয়া ৫/৯৪, সনদ হাসান)। তবে বাধ্যগত অবস্থায় এরূপ করা যায়, যদি স্থানটি পবিত্র হয়। আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ)-কে জনৈক ব্যক্তি বিছানার উপর কুরআন রাখার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি তাতে সম্মতি দেন (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/১৩৩১)।






প্রশ্ন (২৪/২৬৪) : স্বর্ণকার হিসাবে আমাকে মাঝে মাঝে হিন্দুদের দেব- দেবী, ময়ূর ইত্যাদির ডিজাইন করতে হয়। হিন্দু দেশ হিসাবে এটা না করলে আমার ব্যবসাই বন্ধ হয়ে যেতে পারে। এক্ষণে এটা জায়েয হবে কি? - -হাসীবুর রহমান, পালি, রাজস্থান, ভারত।
প্রশ্ন (১১/৪১১) : অপরাধীকে গণপিটুনি দেওয়া কি ইসলামে বৈধ? অনেক সময় শুধু সন্দেহের বশবর্তী হয়ে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা পর্যন্ত করে ফেলে। ইসলামী শরী‘আতে এ ধরনের গণপিটুনি ও আইন নিজের হাতে তুলে নেওয়া বৈধ কি?
প্রশ্ন (৩০/৩৫০) : বিদ‘আতী মসজিদের পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারী অথবা সদস্য হওয়া যাবে কি?
প্রশ্ন (২৮/৩৮৮) : স্ত্রীর মোহরানা পরিশোধ না করে বাসর রাতে বা বৈবাহিক জীবনে তার সাথে সম্পর্ক স্থাপন করা বৈধ কি? এছাড়া কখনো সক্ষম হ’লে পরিশোধ করবে এবং না পারলে মাফ হিসাবে গণ্য হবে এভাবে স্ত্রীর সাথে একমত হওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (১/১) : ছালাতে কাতার সোজা করা এবং কাতারের ধারাবাহিকতা তথা ইত্তিছালুছ ছফূফ বজায় রাখার বিধান ও হুকুম সম্পর্কে জানতে চাই। - .
প্রশ্ন (১৬/১৭৬) : দাঁত পরিষ্কারের ক্ষেত্রে প্রচলিত পেস্ট-ব্রাশ ব্যবহার করে মিসওয়াক করার নেকী পাওয়া যাবে কি? - -মুত্ত্বালিব, রিয়ায, সঊদী আরব।
প্রশ্ন (২২/১০২) : ক্বিয়ামতের দিন মানবজাতির বিচার কি একদিনেই সম্পন্ন হবে না একাধিক দিনে? - -মুনীরুল ইসলাম, দারুশা, রাজশাহী।
প্রশ্ন (১৭/১৭৭) : নিম্নাঙ্গে হাত লাগলে ওযূ ভঙ্গ হয়ে যায় কি? গোসলের সময় ওযুর পর লজ্জাস্থানে হাত পড়লে কি পুনরায় ওযূ করতে হবে? - -রেযাউল করীম, দুর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (৩১/৩১) : পিতা-মাতা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিতে চায়। তাদের এই নির্দেশ অমান্য করলে আমি গোনাহগার হব কি?
প্রশ্ন (১৮/২৫৮) : গোসলখানা ও টয়লেট একত্রে থাকলে সেখানে ওযূ করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৬/২৮৬) : লাশ দাফন করার পর একাকী হাত তুলে দো‘আ করা যাবে কি? - পারভেয আলম, ফারাক্কা, পঃ বঙ্গ, ভারত।
প্রশ্ন (৫/২৮৫) : আমি একজন পালিত সন্তান। ১ মাস বয়সে আমার বর্তমান পিতা-মাতা আমাকে লালন-পালন করে আসছেন। আমার প্রকৃত বংশপরিচয় আমাদের কারও জানা নেই। বর্তমানে আমার জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং সনদসহ সকল দাফতরিক নথিতে তাদের নামই পিতা ও মাতা হিসাবে সংরক্ষিত আছে। এরূপ নিরূপায় অবস্থায় আমার পাপ হবে কি?
আরও
আরও
.