উত্তর : উক্ত আয়াতে আল্লাহ বলেন, আহলে কিতাবগণের মধ্যে একদল রয়েছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং যা তোমাদের প্রতি ও তাদের প্রতি নাযিল হয়েছে, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি অনুগত হয়ে এবং যারা আল্লাহর আয়াত সমূহ স্বল্প মূল্যে বিক্রয় করেনি, তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের নিকটে। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী’ (আলে ইমরান ১৯৯)। একই মর্মের বক্তব্য এসেছে সূরা বাক্বারাহ ১২১, আলে ইমরান ১১৩, মায়েদাহ ৮২-৮৫, আ‘রাফ ১৫৯, ইসরা ১০৭, ক্বাছাছ ৫২-৫৪ আয়াত সমূহে। এসব আয়াতের মর্ম এই যে, ইহুদী হৌক বা নাছারা হৌক যারা শেষ কিতাব ও শেষনবীর উপরে ঈমান এনেছে এবং তাদের নিজেদের কিতাবে বিকৃতি ঘটায়নি ও সেখানে বর্ণিত শেষনবীর আগমন ও তাঁর পরিচয় ও গুণাবলী গোপন করেনি, তারা হ’ল আহলে কিতাবের শ্রেষ্ঠ ব্যক্তি এবং তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। যেমন ইহুদী ধর্মনেতা আব্দুল্লাহ বিন সালাম ও খ্রিষ্টান বাদশাহ নাজাশী প্রমুখ।

রাসূলুল্লাহ (ছাঃ) যখন হাবশার বাদশা আছহামা নাজাশীর মুত্যুর কথা জানতে পারলেন, তখন তিনি ছাহাবীদেরকে নিয়ে গায়েবানা জানাযা পড়লেন। মুনাফিকরা বলল, আমরা একজন অমুসলিম হাবশীর জন্য জানাযা পড়ব? তখন উক্ত আয়াত নাযিল হয় (নাসাঈ, সুনানুল কুবরা হা/১১০৮৮; সিলসিলা ছহীহাহ হা/৩০৪৪; ইবনু কাছীর, তাফসীর, ঐ)।






প্রশ্ন (২৯/২৯) : পুরুষের ইমামতিতে মহিলা জামা‘আত চলাকালীন অবস্থায় ইমামের ক্বিরাআতে ভুল হ’লে মহিলারা ভুল সংশোধন করে দিতে পারবে কি? - -আব্দুর রহীম, কাসেমপুর, সাতক্ষীরা।
প্রশ্ন (১১/৪৫১) : চেয়ারে বসে ছালাত আদায়কালে চেয়ার কোথায় রাখতে হবে?
প্রশ্ন (২৫/১৪৫) : আমরা জানি টিকটিকি মারলে নেকী হয়। অথচ বিনা কারণে প্রাণী হত্যা গুনাহের কাজ। এক্ষণে এর পিছনে কারণ কি? - -আল-আমীন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৭/৪৭) : জনৈক বক্তা বলেন, এক বালতি গরুর পেশাবে চাদর ভিজিয়ে তা গায়ে দিয়ে ছালাত আদায় করলে ছালাত হয়ে যাবে। একথার কোন সত্যতা আছে কি? - -হাসান হাফীয, আশুলিয়া, ঢাকা।
প্রশ্ন (১৮/১৮) : কোন ইমাম হাদীছ ছহীহ-যঈফ পৃথক করে যাননি। নাছিরুদ্দীন আলবানী ছহীহ-যঈফ পৃথক করলেন কিভাবে? তাঁর এই তাহকীক কি গ্রহণযোগ্য?
প্রশ্ন (৪০/৪০) : পাকা চুল উঠিয়ে ফেলায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩/৪৪৩) : কালেমা কয়টি এবং কী কী? নিম্নের কোন্টি কালেমা শাহাদত? ‘আশহাদু আল্লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু’। না কি ‘আশহাদু আল্লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু’?
প্রশ্ন (৩১/২৭১) :জামা‘আতে ছালাত আদায়কালে মাঝখানের কাতারে থাকা অবস্থায় হঠাৎ ওযূ নষ্ট হয়ে গেলে মুছল্লীদের ভিড় ঠেলে সেখান থেকে বের হওয়া বেশ কষ্টকর ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (২৫/৩৮৫) : কারো মৃত্যু সংবাদ সামাজিক মাধ্যমে প্রচারের ক্ষেত্রে সবাই যেন চিনতে পারে সে উদ্দেশ্যে ছবি ব্যবহার করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৪/৩৫৪) : গর্ভবতী ও বাচ্চাওয়ালা প্রাণীকে শিকার করা যাবে কি?
প্রশ্ন (২৮/১৮৮) : এক ভাই অর্থনৈতিক দুরবস্থা ও ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়ে শুরু থেকেই ব্যবসা পরিচালনা করছেন। বর্তমানে তিনি সূদের সাথে যুক্ত থাকতে চান না। কিন্তু ঋণ ছাড়া চলা খুব কষ্টকর হচ্ছে। এমতাবস্থায় সচ্ছলতা আসা পর্যন্ত ঋণ নিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া তার জন্য বৈধ হবে কি?
প্রশ্ন (৩৪/৩৯৪) : জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ) জীবিত ও সামনে উপস্থিত বুঝানোর জন্য তাশাহহুদে পঠিত দো‘আ ‘আইয়ূহান্নাবীইউ’ দ্বারা দলীল পেশ করেন। এখানে ‘আইয়ূহা’ দিয়ে কি জীবিত ব্যক্তিদের বুঝানো হয়েছে। বিস্তারিত জানতে চাই। - -গোলাম কাদের, চট্টগ্রাম।
আরও
আরও
.