উত্তর : ইসলামী শরী‘আতে এ বিষয়ে কোন নিষেধাজ্ঞা নেই। তবে শী‘আ ও হিন্দুদের বিভিন্ন বইপত্রে এ সংক্রান্ত কিছু বর্ণনা পাওয়া যায়। হিন্দু শাস্ত্রে সূর্য বা চন্দ্রগ্রহণকালে বিভিন্ন আচরণবিধি এবং নিষেধাজ্ঞার উল্লেখ আছে। যেমন বলা হয়েছে, ‘সূর্য গ্রহণের সময় যদি নারী ও পুরুষের মিলন ঘটে, তাহ’লে সেই সন্তানের মধ্যে দোষ বা দুর্বলতা থাকতে পারে। গ্রহণকালে এই কাজ পাপের সমান’ (পরাশর স্মৃতি, অধ্যায় ৭, শ্লোক ১১)। ‘সূর্য গ্রহণের সময়ে শারীরিক মিলন করলে সেই সন্তান দুর্বল বা বিকলাঙ্গ হ’তে পারে। তাই এই সময় এই কাজ থেকে বিরত থাকা উচিত’ (গর্গ সংহিতা, কাশ্যপ-সংলাপ, চন্দ্রগ্রহণ অধ্যায়-৭)। ‘যখন আকাশে অশুভ চিহ্ন দেখা যায় (যেমন সূর্য বা চন্দ্রগ্রহণ), তখন নিজেকে সংযত রাখা উচিত। শারীরিক আনন্দ থেকে বিরত থাকা এবং প্রার্থনায় মনোযোগী হওয়া উচিত’ (যজুর্বেদ, অধ্যায় ১১৩)। ‘সূর্য বা চন্দ্র গ্রহণের সময় শারীরিক মিলন পবিত্রতা নষ্ট করে এবং এই সময় জন্ম নেওয়া সন্তান অমঙ্গলের ফল বহন করতে পারে’ (স্কন্দ পুরাণ, কৈলাস খন্ড, অধ্যায় ১২)। ইসলামে এসবের কোন ভিত্তি নেই।

প্রশ্নকারী  : রূহুল আমীন, দিনাজপুর।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩০/২৭০) : সরকারী নিয়ম অনুযায়ী ডিভোর্স লেটারে স্বাক্ষর করার তিন মাস পর ডিভোর্স কার্যকর হয়। এক্ষেত্রে মেয়েরা স্বাক্ষরের তারিখ থেকে ইদ্দত শুরু করবে, না তিন মাস পর থেকে শুরু করবে?
প্রশ্ন (২/৪২) : কুরআনের বিভিন্ন স্থানে ‘আল্লাহ বান্দার সাথে আছেন’ মর্মে বহু আয়াত বর্ণিত হয়েছে। এর প্রকৃতি ও স্বরূপ কি?
প্রশ্ন (১৭/১৭৭) : ছালাত আদায়কালীন সময়ে কলিংবেল বাজলে করণীয় কি? - -হাফীযুর রহমান, রামরায়পুর, নওগাঁ।
প্রশ্ন (২/২০২) : মসজিদে বা কোন ইফতার অনুষ্ঠানে মৃত ব্যক্তির মাগফেরাতের উদ্দেশ্যে ছায়েমদের জন্য ইফতারের আয়োজন করলে, সেই খাবার ধনী-গরীব সবাই খেতে পারবে কি?
প্রশ্ন (৩৪/২৩৪) : নারীরা বোরকার নীচে চুল উঁচু করে বাঁধতে পারবে কি?
প্রশ্ন (৪/২৪৪) : আমার ৫-৬ বিঘা জমি রয়েছে। আমার উপর কি হজ্জ ফরয হয়েছে?
প্রশ্ন (৮/২৮৮) : মসজিদের মাইকে কি ঈদের তাকবীর দেওয়া যাবে?
প্রশ্ন (৩২/১৯২) : মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তার কফিনকে ঘিরে সরকারিভাবে যে শ্রদ্ধা জানানো হয় এবং যে সমস্ত আনুষ্ঠানিকতা পালন করা হয় তা-কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৫/৩৬৫) : আল্লাহর আকার আছে কি? আল্লাহর আকার থাকলে তা তাঁর ‘অসীম’ গুণ সসীম হয় না কি?
প্রশ্ন (২৫/৩০৫) : বিবাহের সময় ছেলে-মেয়েদের গায়ে হলুদ অনুষ্ঠান করা যাবে কি? - পারভেয আলম, ফারাক্কা, ভারত।
প্রশ্ন (২৫/১৮৫) : বৈমাত্রেয় বোনের নাতনীকে বিবাহ করা যাবে কি? দুই সন্তানের জনক এমন বিবাহিত দম্পতির ক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (২৩/৩৮৩) : ফেসবুকে মনিটাইজেশন সহ হালাল কন্টেন্ট পোস্ট করার মাধ্যমে যে উপার্জন করা হয় তা হালাল হবে কি?
আরও
আরও
.