উত্তর : প্রচলিত পদ্ধতিতে প্রার্থী হয়ে ভোট বা সমর্থন চাওয়া জায়েয নয়। হযরত আবু মূসা আশ‘আরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, আল্লাহর কসম! আমরা আমাদের কোন কাজে এমন ব্যক্তিকে নেতা নিযুক্ত করি না, যে তা চেয়ে নেয় বা লোভ করে বা তার আকাংখা করে’ (বুখারী হা/৭১৪৯, ২২৬১; মুসলিম হা/১৭৩৩; মিশকাত হা/৩৬৮৩)। একদা তিনি আব্দুর রহমান বিন সামুরা (রাঃ)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আব্দুর রহমান বিন সামুরা! তুমি নেতৃত্ব চেয়ে নিয়ো না। কারণ তোমাকে যদি নেতৃত্ব চাওয়ার ফলে দেওয়া হয় তাহ’লে সেদিকেই তোমাকে সমর্পণ করা হবে। আর যদি না চেয়েই তুমি নেতৃত্ব পেয়ে যাও তবে এর জন্য সাহায্যপ্রাপ্ত হবে’ (বুখারী হা/৬৬২২; মিশকাত হা/৩৪১২)। অতএব সমাজের গণ্যমান্য, সৎ ও দূরদর্শী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি পরামর্শ কমিটি গঠন করে, তাদের পরামর্শের ভিত্তিতে একজনকে নেতা নির্বাচন করতে হবে। আল্লাহ বলেন, ‘তুমি লোকদের সাথে পরামর্শ কর। অতঃপর সংকল্পবদ্ধ হ’লে আল্লাহর উপর ভরসা কর’ (আলে ইমরান ৩/১৫৯)।




প্রশ্ন (৫/৩৬৫) : অ্যালকোহলযুক্ত পারফিউম বা আতর ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৩৭/১১৭) : আমি পাঁচ বছর আগে একটি জমি কিনেছি। কেনার সময়ের উদ্দেশ্য ছিল, এই জমি বিক্রি করে অন্য জায়গায় বাড়ি করার জন্য জমি কিনব। এক্ষণে এই পাঁচ বছর জমির মূল্যের ওপর যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (৩৬/৩৯৬) : ছালাত শেষে সালাম ফিরানোর সময় দৃষ্টি কোন দিকে রাখতে হবে?
প্রশ্ন (২০/২৬০) : মসজিদের ইমাম যদি না জেনে বড় কুফরী বা শিরকী কথা বলে ফেলেন। অতঃপর সতর্ক করার পর ভুল হয়েছে বলে স্বীকার করেন। এক্ষণে এটাই তার তওবার জন্য যথেষ্ট হবে নাকি তওবার দো‘আ পাঠ করে, কালেমা পড়ে গোসল করা আবশ্যক হবে?
প্রশ্ন (২০/৩০০) : ইবনু আববাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যেবান হবে। উক্ত হা ব্যক্তি তার ভাইয়ের উপকারের জন্য সচেষ্ট হবে এবং তার উপকার সাধন করবে, সে দশ বছর ধরে ইতিকাফকারীর চেয়েও মর্যাদাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৪/৮৪) : আমার বয়স ২৯। একটি মেয়েকে আমি পসন্দ করি। সে ও তার পরিবার, আমার মা এবং আত্মীয়-স্বজনও রাযী। কিন্তু আমার পিতা কোনভাবেই রাযী নন। তিনি তার নিজ পসন্দ মোতাবেক বিবাহ দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। অনেক বুঝানোর পরও কোন কাজ হয়নি। এক্ষণে ছেলেকে এভাবে বাধ্য করা পিতার জন্য যুলুম নয় কি? পিতার অমতে আমি বিবাহ করতে পারব কি?
প্রশ্ন (২৬/৪৬৬) : জনৈক মৃত ব্যক্তির ১ জন স্ত্রী, ৩ জন কন্যা সন্তান রয়েছে, কোন পুত্র সন্তান নেই। ১ জন বোন রয়েছে এবং ৮ জন ভাতিজা রয়েছে। তবে ঐ মৃত ব্যক্তির কোন ভাই জীবিত নেই। এক্ষণে ঐ মৃতের সম্পদে কে কতটুকু অংশীদার হবে?
প্রশ্ন (১৮/৪৫৮) : সূরা কাহফের ৪৬ নম্বর আয়াতে উল্লেখিত আল-বাক্বিয়াতুছ ছালিহাতু (الباقياتالصالحات) বলতে কি বুঝানো হয়েছে?
প্রশ্ন (১৭/৫৭) : অসুস্থতার কারণে আমি টানা ৩/৪ মাস ছালাত আদায় করতে পারিনি। এক্ষণে সুস্থতা লাভের পর আমাকে উক্ত ছালাত সমূহের ক্বাযা আদায় করতে হবে কি? - -শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান, কাজলা, রাজশাহী।
প্রশ্ন (২৮/৩৮৮) : আমার দুই মেয়ে, দুই ছেলে। বড় মেয়ে প্রতিবন্ধী। বাকি তিন ছেলে-মেয়ের লেখা পড়াতে অনেক টাকা খরচ হচ্ছে। আমি আমার প্রতিবন্ধী মেয়েকে আমার সম্পত্তি থেকে অতিরিক্ত কিছু সম্পদ আগাম দিতে পারব কি?
প্রশ্ন (৯/৩২৯) : সফররত অবস্থায় বিতর ছালাত আদায়ের বাধ্যবাধকতা আছে কি?
প্রশ্ন (৩৬/৩৬) : যাকির নায়েকের বক্তব্য থেকে জানা যায় যে, হিন্দুদের ‘বেদ’ সহ অন্যান্য ধর্মগ্রন্থগুলিতে বহু বক্তব্য রয়েছে, যা কুরআন ও হাদীছের বিধি-বিধান ও বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে সেগুলি কি আল্লাহ প্রেরিত ছহীফা, নাকি মানব রচিত কোন গ্রন্থ? সঠিক উত্তর দানে বাধিত করবেন।
আরও
আরও
.