উত্তর : ছালাতসহ যেকোন সময়ে রাসূল (ছাঃ)-এর নাম শুনলে তার প্রতি দরূদ পাঠ করা জায়েয (ইবনু আবী শায়বাহ হা/৬০৪১-৪২; হায়তামী, তোহফাতুল মুহতাজ ২/৬৬; আল-মুনতাক্বা শারহুল মুয়াত্তা ১/১৫৪; বিন বায, ফাতাওয়া নুরুন আলাদ দারব)। কারণ আল্লাহ তা‘আলা আদেশ দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরূদ প্রেরণ করেন। (অতএব) হে মুমিনগণ! তোমরা তার প্রতি দরূদ ও সালাম প্রেরণ কর (আহযাব ৩৩/৫৬)। এখানে ছালাতের মধ্যে বা ছালাতের বাইরে নির্দিষ্ট করা হয়নি। উল্লেখ্য যে, এই দরূদ সংক্ষেপে ও নীরবে হতে হবে (আল-মুনতাক্বা শারহুল মুওয়াত্ত্বা ১/১৫৪)।

প্রশ্নকারী : হিযবুল্লাহ, বালিয়াপুকুর, রাজশাহী।







প্রশ্ন (২১/১০১) : প্রচলিত আছে যে, ১৯২৯ সালে জাবির বিন আব্দুল্লাহ এবং হুযায়ফা ইবনুল ইয়ামান (রাঃ) ইরাকের তৎকালীন বাদশাহ ফয়ছালকে স্বপ্নযোগে তাদের লাশ স্থানান্তরের নির্দেশ দেন। অতঃপর সারা বিশ্বের লাখো মানুষের উপস্থিতিতে তাদের অবিকৃত লাশ স্থানান্তর করা হয়। এ ঘটনার সত্যতা জানতে চাই। - -কাওছার আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (২৫/১০৫) : আমি একজন ব্যবসায়ী। শারঈ বিধান অনুযায়ী আমি প্রতিটি পণ্যে কতভাগ লাভ করতে পারি? - -আহসানুল্লাহ, ফুলতলা, বগুড়া।
প্রশ্ন (৩৫/২৭৫) : একটি জাতীয় দৈনিকের ইসলামী প্রবন্ধে লেখা হয়েছে যে, শারঈ বিধান অনুযায়ী স্বামী তার স্ত্রীকে খাদ্য প্রস্ত্তত করতে বাধ্য করতে পারবে না। বক্তব্যটির শারঈ ভিত্তি আছে কি? - -মোবারক হোসাইনরাজশাহী ক্যান্টনমেন্ট, রাজশাহী।
প্রশ্ন (৯/৩২৯) : ইমামের পিছনে প্রথম কাতার থেকে শারঈ পর্দাসম্মতভাবে মহিলারা কাতারের বামে ও পুরুষরা ডানে দাঁড়ায়। এভাবে জামা‘আতে ছালাত আদায় বৈধ হবে কি? উল্লেখ্য যে, মহিলাদের ব্যাপক উপস্থিতির কারণে মসজিদের পিছনের দিকে ছালাতের ব্যবস্থা করা কঠিন হয়ে যায়। - -রফীকুল ইসলাম, কোরপাই, বুড়িচং, কুমিল্লা।
প্রশ্ন (৩৩/১৫৩) : কবরে রাসূলের ছবি দেখিয়ে কি বলা হবে ইনি কে? - -মোশাররফ হোসাইনরিয়াদ, সঊদী আরব।
প্রশ্ন (৪০/১২০) : তা‘যিয়া মিছিলে যোগ দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৪/৯৪) : আমার ভাইয়েরা তাদের স্ত্রীদের পর্দার ব্যাপারে গাফেল। ফলে আমাকে প্রায়ই চোখের গোনাহের শিকার হ’তে হয়। অনেক বুঝিয়েও কাজ হয় না। এক্ষণে অনিচ্ছা সত্ত্বেও এরূপ পাপের মধ্যে পড়ে যাওয়ায় আমি গোনাহগার হব কি? এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (২২/১৮২) : ইমাম আবু হানীফা সম্পর্কে বলা হয় যে, তিনি স্বপ্নে ৯৯ বার আল্লাহকে দেখেছেন। একথার কোন সত্যতা আছে কি? - -নাজমুল হুদাটিকরামপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৫/২৫) : জিন জাতির কি বংশ বিস্তার হয়? তাদের স্ত্রী ও সন্তান আছে কি? - -হাফেয লুৎফর রহমান, আমচত্বর, রাজশাহী।
প্রশ্ন (২১/৩৪১) : রাতে কুরবানীর পশু যবহ করা যাবে কি?
প্রশ্ন (২০/৩৪০) : আমাদের এলাকার মসজিদটি ৩৫ বছর পূর্বে নির্মিত। এখন জানা যাচ্ছে যে তার নীচে একটি কবর ছিল। কিন্তু কেউ জানে না সেটা কোন দিকে। উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - -আয়নুল হক, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২/২৪২) : সদ্য ভূমিষ্ট শিশুর ডান কানে আযান ও বাম কানে ইক্বামত শুনাতে হবে কি? না কেবল আযান শুনালেই যথেষ্ট হবে?
আরও
আরও
.