উত্তর : বাসর রাতের পর দিন অথবা তিন দিন পর্যন্ত অলীমা করা সুন্নাত। রাসূল (ছাঃ) যয়নব বিনতে জাহশ (রাঃ)-এর সাথে বাসর রাত যাপন করার পর দিন অলীমা করেছিলেন (বুখারী হা/৫১৭০) এবং তিনি ছাফিয়াহ (রাঃ)-কে বিবাহের পর তিনদিন যাবৎ অলীমা খাইয়েছিলেন (মুসনাদে আবু ইয়া‘লা হা/৩৮৩৪, হাদীছ ছহীহ)। তবে কারণবশতঃ অলীমার দিন বিলম্বিতও করা যায়। ইমাম বুখারী (রহঃ) বলেন, সাতদিন বা অনুরূপ দিন পর্যন্ত অলীমা করা যায়। রাসূল (ছাঃ) অলীমার সময়কে এক বা দুই দিনের জন্য খাছ করেননি (বুখারী ১৭/২৬৫)। এর ব্যাখ্যায় ইবনু হাজার আসকালানী (রহঃ) বলেন, অর্থাৎ তিনি অলীমার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করেননি যেদিন অলীমা করাকে ওয়াজিব বা মুস্তাহাব বলা হবে। আর এটি তিনি ‘আম হাদীছ থেকে নিয়েছেন (ফাৎহুল বারী ৯/২৪৩)। কারণ রাসূল (ছাঃ) বলেন, যখন তোমাদের কাউকে অলীমার দাওয়াত দেয়া হয়, সে যেন তা কবুল করে (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৩২১৬)। হাফেয ইবনু হাজার বলেন, উক্ত হাদীছে দিনের সংখ্যা নির্ধারণ করা হয়নি। তাছাড়া ছাহাবী উবাই বিন কা‘বকে সপ্তম দিনে অলীমার দাওয়াত দেওয়া হ’লে তিনি কবুল করেন (ফাৎহুল বারী ৯/২৪৩)। অতএব বিবাহের পর অলীমা যত দ্রুত সম্ভব করাই সুন্নাত, যাতে বিবাহের উদ্দেশ্য পূর্ণ হয়।

প্রশ্নকারী : রেযাউল করীম, রাজশাহী।







প্রশ্ন (৩৪/১৫৪) : স্বামী স্ত্রীকে জোরপূর্বক মাযহাবী তরীকায় ছালাত আদায়ে বাধ্য করে। উক্ত স্ত্রীর জন্য করণীয় কি?
প্রশ্ন (৩০/৩১০) : আমি ১ লাখ ২০ হাযার টাকা জামানত দিয়ে ২৪ শতাংশ জমি বন্ধক নিয়েছি এবং চাষাবাদ করে খাচ্ছি। উক্ত জমি থেকে প্রতি বছর জমির ভাড়া বাবদ মালিক ১ হাযার টাকা করে কেটে নেন। এখন জমি চাষাবাদ করে খাওয়া আমার জন্য জায়েয হচ্ছে কি?
প্রশ্ন (৩১/২৩১) : সূরা তওবার ২ নং আয়াতের প্রেক্ষাপট কি? প্রচলিত তিন চিল্লার সাথে সাথে এর কোন সম্পর্ক আছে কি?
প্রশ্ন (২০/৩৪০) : ঈদের ময়দানে ইমাম বা মুছল্লীরা ছালাত শুরুর পূর্ব পর্যন্ত উচ্চস্বরে তাকবীর পাঠ করতে পারবে কি?
প্রশ্ন (৩১/৩১) : পীর ধরা কি জায়েয? মানুষ কেন পীর ধরে? পীর ধরার ইতিহাস সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (১০/৫০) : খরগোশের ন্যায় একধরণে প্রাণী ‘বেণীপুশ’ খাওয়া বা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে উপার্জন করা জায়েয হবে কি?
প্রশ্ন (২১/৩৪১) : বাম হাতে কুরবানীর পশু যবহ করা যাবে কি?
প্রশ্ন (১৯/১৭৯) : ছালাত শেষে রুকূ-সিজদা কমবেশী হয়েছে কি-না বা তাশাহহুদ পাঠ করা হয়েছে কি-না এরূপ সন্দেহ হ’লে করণীয় কি?
প্রশ্ন (৩৮/৭৮) : চেয়ারে বসে ছালাত আদায়ের ক্ষেত্রে অপর মুছল্লীর সাথে পায়ে পা লাগাতে হবে কি? - -কিফায়াতুল্লাহ, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৯/৭৯) : ইবনু তায়মিয়াহ (রহ.) কি যুক্তি ও অহি একে অপরের উপর নির্ভরশীল বলে মত দিয়েছেন? কথাটি কি সঠিক?
প্রশ্ন (৪০/৪০০) : বর্তমানে দেখা যাচ্ছে পিতার কবরে পুত্রকে বা স্ত্রীর কবরে স্বামীকে কবরস্থ করা হচ্ছে। এরূপ করা শরী‘আতসম্মত কি? - আব্দুল্লাহিল কাফী, ছোটবনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (১৮/৪১৮) : হাদীছে এসেছে যে, ক্বিয়ামত জুম‘আর দিনে সংঘটিত হবে। প্রশ্ন হ’ল পৃথিবীর বিভিন্ন দেশে যেহেতু জুম‘আর দিন একসাথে শুরু হয় না, তাহ’লে কোন দেশের সময় অনুযায়ী জুম‘আর দিন ধরা হবে?
আরও
আরও
.