উত্তর : সন্তানের নাম রাখার ক্ষেত্রে পিতা ও মাতা উভয়ে পরামর্শ করবে। যদি সন্তানের নাম রাখার ব্যাপারে পিতা ও মাতার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, তাহ’লে পরিবার প্রধান হিসাবে পিতার মতই অগ্রাধিকার পাবে (বুখারী হা/২৫৫৪)। মনে রাখতে হবে যে, পিতা হৌক বা মাতা হৌক সন্তানের নাম রাখার ক্ষেত্রে সর্বদা ইসলামী নাম রাখতে হবে। কেননা ক্বিয়ামতের দিন বান্দাকে তার পিতার নামসহ ডাকা হবে। যেমন অঙ্গীকার ও বিশ্বাস ভঙ্গকারী (غَادِرٌ) ব্যক্তিদের ডেকে সেদিন বলা হবে, ‘এটি অমুকের সন্তান অমুকের বিশ্বাসঘাতকতা’ (বুঃ মুঃ মিশকাত হা/৩৭২৫)। অঙ্গীকার ভঙ্গকারী ও বিশ্বাসঘাতকদের যখন তাদের পিতার নামসহ ডাকা হবে, তখন ঈমানদার ও সৎকর্মশীল বান্দাদের অবশ্যই তাদের স্ব স্ব পিতার নামসহ ডাকা হবে, এটা পরিষ্কার বুঝা যায়। যেমন অন্য হাদীছে এসেছে, ‘তোমাদেরকে তোমাদের পিতার নামসহ ক্বিয়ামতের দিন ডাকা হবে। অতএব তোমরা তোমাদের নামগুলি সুন্দর রাখো’ (আহমাদ হা/২১৭৩৯, ‘ছিন্নসূত্র’ হওয়ার কারণে আরনাঊত্ব যঈফ বলেছেন; আবুদাঊদ হা/৪৯৪৮, ইবনুল ক্বাইয়িম হাদীছটির সনদ ‘জাইয়িদ’ বলেছেন (তুহফাতুল মাওদূদ ১/১৪৮ পৃ.)। আলবানী হাদীছটির সনদ ‘যঈফ’ বলেছেন। কিন্তু বক্তব্য ছহীহ হাদীছের অনুকূলে।

প্রশ্নকারী : রিয়াযুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়।








প্রশ্ন (১২/৫২) : আল্লাহ তা‘আলা বলেন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক (ইউসুফ ১২/১০৬)। অত্র আয়াতে কাদেরকে বুঝানো হয়েছে?
প্রশ্ন (১৯/৪৫৯) : বর্তমানে কিছু জেনারেল শিক্ষিত ভাই অল্প দ্বীনী জ্ঞান অর্জন করেই দাওয়াতী কাজ শুরু করেন এবং মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। পর্যাপ্ত ইলম অর্জনের আগে এভাবে দাওয়াত ও খুৎবা দেওয়া কতটুকু শরী‘আতসম্মত? একজন ব্যক্তির দাওয়াতী কাজ ও খুৎবা প্রদানের জন্য ন্যূনতম কি পরিমাণ দ্বীনী জ্ঞান থাকা প্রয়োজন?
প্রশ্ন (২১/২১) : ইন্ডিগো, ব্ল্যাক মেহেদী বা অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে চুল কালো করা কি জায়েয? এক্ষেত্রে রাসায়নিক রং ও প্রাকৃতিক রঙের মধ্যে কোন পার্থক্য আছে কি? ইন্ডিগো ব্যবহারে চুল বাদামী বা কালচে-বাদামী হ’লে এর বিধান কি? এটি কালো কলপ নয়, তাই হালাল-এ যুক্তি কতটুকু সঠিক?
প্রশ্ন (৩২/১৯২) : এক ভাই ক্রিকেটে জুয়া খেলতো। পরে হেদায়াত পেয়ে তা ছেড়ে দেয়। এক্ষণে জুয়ার মাধ্যমে যেসব মানুষের টাকা অবৈধভাবে নিয়েছে তা তাকে ফেরত দিতে হবে কি? এটা না করলে সে হক নষ্টের অপরাধে গোনাহগার হবে কি?
প্রশ্ন (৩১/৩৫১) : স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি তাকে কুড়াল দিয়ে মারতে যাই। সে হাত দ্বারা প্রতিহত করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে কুড়ালটি এসে আমার মাথায় আঘাত করে। এতে আমি রাগান্বিত হয়ে তাকে তিন তালাক দেই। রাগ প্রশমিত না হওয়ায় তাকে আরো এক তালাক দেই। পরে লোকজন এসে আমাদের দু’জনকে দু’দিকে নিয়ে যায়। পরবর্তীতে রাগ কমলে আমি অত্যন্ত অনুতপ্ত হই এবং আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাই। এক্ষণে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে করণীয় কি? - -আবুবকর, সাতকানিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন (১৫/১৫) : কোন মহিলা কি কোর্টের মাধ্যমে তার স্বামীকে ডিভোর্স দিতে পারে? স্বামীর সাথে কারো মিলমিশ না হলে সে কিভাবে স্বামীকে পরিত্যাগ করবে?
প্রশ্ন (৮/২০৮) : মাঠে-ময়দানে, বনে-জঙ্গলে, রেলগাড়ী ও উড়োজাহাযে সর্বত্র উচ্চৈঃস্বরে আযান দিয়ে ছালাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩৮/২৭৮) : কোন মেয়ের পাঁচ কিংবা ছয়বার মাসিক হ’লে তাকে বিবাহ দেওয়া ফরয হয়ে যায়। এই বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩৪/৩৪) : ‘আল্লাহ ততক্ষণ বিরক্ত হননা, যতক্ষণ না তোমরা বিরক্ত হও’ হাদীছটির ব্যাখ্যা কি? বিরক্ত হওয়ার গুণ কি আল্লাহর গুণাবলীর অন্তর্ভুক্ত?
প্রশ্ন (৩৯/৩৯৯) : গর্ভবতী মহিলা কালো জিরা খেলে পেটের সন্তান কালো হয়। এমনকি স্বামী পশু-পাখি যবেহ করলেও গর্ভে থাকা সন্তানের অমঙ্গল হয়। উক্ত কথার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১১/১১) : যাকাতের অর্থ মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কি?
প্রশ্ন (৩৭/৩১৭) : ই‘তিকাফ অবস্থায় মোবাইলে কথা বলা বা কোন আগন্তুক ব্যক্তি সাক্ষাৎ করতে এলে তার সাথে কথা বলা যাবে কি? - -লতীফুর রহমান, বাড্ডা, ঢাকা।
আরও
আরও
.