উত্তর : যারা দাঁড়িয়ে ছালাত আদায় করতে সক্ষম তারা দাঁড়িয়েই ছালাত আদায় করবে (ত্বোয়াহা ১৪)। বাধ্যগত অবস্থায় বসে বা শুয়ে ইশারায় ছালাত আদায় করবে (আলে ইমরান ১৯১; বুখারী হা/১১১৭; মিশকাত হা/১২৪৮; ছহীহাহ হা/৩২৩)। এক্ষেত্রে প্রথমত তারা কাতারের কোন প্রান্তে বা শেষে দাঁড়ানোর চেষ্টা করবে। মুছল্লী সংকট হ’লে কাতারের সাথে মিলে দাঁড়াবে এবং চেয়ার পিছনে রাখবে। আর এক্ষেত্রে এমন মোড়া বা চেয়ার ব্যবহার করবে যা পেছনের মুছল্লীর জায়গা দখল না করে বা তাদেরকে কষ্ট না হয়। আর যদি দাঁড়াতে সক্ষম না হয় তাহ’লে চেয়ার বা মোড়া কাতারে রেখেই ছালাত শুরু করবে। এ সময় পায়ে পা নয় বরং কাঁধ বরাবর কাতার মিলানোই যথেষ্ট হবে অর্থাৎ চেয়ারের পেছনের পায়া মুছল্লীদের পা বরাবর রাখতে হবে (বিস্তারিত দ্রঃ মাসিক আত-তাহরীক, জুলাই ২০১৫, ১৮/১০ সংখ্যা ‘দিশারী’ কলাম)।   






প্রশ্ন (১৫/২৯৫) : আমার উপর অন্যায়ভাবে কেউ আক্রমণ করলে আমি কি তাদেরকে প্রতিহত করব না ছবর করব? আমার হাতে তাদের কেউ নিহত হলে ইসলামের দৃষ্টিতে কি আমি খুনী সাব্যস্ত হব?
প্রশ্ন (৪/১৬৪) : শারঈ দৃষ্টিতে সন্তানের ব্যক্তি স্বাধীনতা কতটুকু? নাকি সব ক্ষেত্রেই পিতা-মাতার পরামর্শ ও নির্দেশনা থাকা যরূরী?
প্রশ্ন (৩৩/৩৩) : নাভির নীচের ও বগলের লোম ৪০ দিনের মধ্যে না কাটলে গোনাহ হবে কি? ৪০ দিনের বেশী হয়ে গেলে ছালাত কবুল হবে না কথাটি সঠিক কি?
সংশোধনী - -সম্পাদক
প্রশ্ন (৪০/৩৬০) : আমার ছেলের বউ নিয়মিত ছালাত আদায় করে না এবং শ্বশুরবাড়ীর লোকদের সাথে মন্দ আচরণ করে। মেয়ের পিতা-মাতাকে বলার পরও কোন ফলাফল পাওয়া যাচ্ছে না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১১/৩৭১) : জনৈক ব্যক্তি অনেক জমি-জায়গার মালিক। কিন্তু নগদ অর্থ অল্প থাকায় তিনি নিজেকে গরীব হিসাবে গণ্য করেন। এক্ষণে তাকে দরিদ্র হিসাবে যাকাতের অর্থ দেয়া যাবে কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : কোন ব্যক্তি সূদে ঋণ নিয়ে পরিশোধ করতে পারছে না। এক্ষণে তার কোন আত্মীয় বা ছেলেমেয়ে যদি উক্ত ঋণ পরিশোধ করে দেয় তবে ঋণ শোধকারী না ঋণ গ্রহণকারী ব্যক্তি গুনাহগার হবে?
প্রশ্ন (৩১/১১১) : ব্রাক, আশা, কেয়ার প্রভৃতি এনজিওতে চাকুরী করা বা তাদের সাথে যে কোন কার্যক্রমে অংশগ্রহণ করায় শরী‘আতে কোন বাধা আছে কি? - .
প্রশ্ন (১৪/২১৪) : ইহরামের কাপড় নাপাক হয়ে গেলে করণীয় কি?
প্রশ্ন (২৪/২২৪) : স্বাস্থ্যবীমা করার ব্যাপারে ইসলামের বিধান কি?
প্রশ্ন (৩২/৩৫২) : কুরবানীর জন্য ক্রয়কৃত বা উক্ত উদ্দেশ্যে পোষা পশুর চাইতে উত্তম বিকল্প পেলে তা পরিবর্তন করা যাবে কি?
প্রশ্ন (২৩/১০৩) : পবিত্র কুরআনে কি কবর আযাবের কথা আছে?
আরও
আরও
.