উত্তর : ওয়াযকে পেশা হিসাবে গ্রহণ করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, আলেমগণ নবীদের ওয়ারিছ (আবুদাঊদ হা/৩৬৪১, ইবনু মাজাহ হা/২২৩)। ওয়াযের উদ্দেশ্য হবে দ্বীনের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দেওয়া। কোন নবীই এলাহী দাওয়াতের বিপরীতে মানুষের নিকট থেকে কোন বিনিময় গ্রহণ করেননি। বরং তারা সকলেই বলেছেন আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল বিশ্বপালকের কাছেই রয়েছে’ (শো‘আরা ২৬/১০৯; সাবা ৩৪/৪৭; যুমার ৩৯/৮৬) অতএব প্রত্যেক আলেমের কর্তব্য হ’ল সাধ্যমত মানুষকে বিনা পারিশ্রমিকে আল্লাহর পথে আহবান করা এবং উপার্জনের জন্য ভিন্ন কোন বৈধ পথ তালাশ করা।

এক্ষণে যদি কোন আলেম কেবল দাওয়াতের জন্য নিযুক্ত হন, তাহ’লে তার বিনিময়ে পারিতোষিক গ্রহণ করা শরী‘আতসম্মত হবে। যেমন অন্য সকল কাজে নিযুক্তির বেলায় হয়ে থাকে। নিজের এলাকা ব্যতীত অন্য এলাকায় দাওয়াতের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। তাঁর জন্য ভদ্রোচিত যাতায়াত খরচ এবং সম্মানী গ্রহণ করা জায়েয। তবে এ ব্যাপারে তাক্বওয়া, পরহেযগারিতা এবং উন্নত মর্যাদাবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কোনরূপ ব্যবসায়িক মনোভাব দেখা দিলে নেকী থেকে বঞ্চিত হ’তে হবে। রাসূল (ছাঃ) বলেন, যাকে আমরা কোন কাজে নিযুক্ত করি, তার রিযিকের ব্যবস্থাও করে থাকি। তার বাইরে নিলে সেটা খেয়ানতে পরিণত হবে (আবুদাঊদ, মিশকাত হা/৩৭৪৮)






প্রশ্ন (৩২/২৭২) : আমি একটি মসজিদের বেতনভুক ইমাম। আমাকে ইচ্ছায়-অনিচ্ছায় সমাজের এমন অনেক মানুষের বাড়িতে খেতে হয়, যাদের উপার্জন হালাল নয়। এমনকি অনেকে ছালাতও আদায় করে না। এমতাবস্থায় আমার করণীয় কী?
প্রশ্ন (৩৯/৩৬০) : মাদরাসা ও ইসলামী সম্মেলনের জন্য অমুসলিমদের নিকট থেকে সহযোগিতা নেওয়া যাবে কি?
প্রশ্ন (২০/১৪০) : সেবার উদ্দেশ্য মসজিদের মাইকে টিকা বা রক্তদানের ঘোষণা দেয়া জায়েয হবে কি?
প্রশ্ন (১৮/৩৩৮) : খতম তারাবীহ পড়িয়ে অর্থ নেওয়া যাবে কি?
প্রশ্ন (৩২/১১২) : আমাদের মসজিদের ভিতরের এক কর্ণারে ডাষ্টবিন রাখা আছে, যা অনেক সময় নোংরা পরিবেশ সৃষ্টি করে। এক্ষণে মসজিদের ভিতরে ডাস্টবিন রাখা জায়েয হবে কি? - -সাজিদুল ইসলাম, যাত্রাবাড়ী, ঢাকা।
প্রশ্ন (২৯/৬৯) : জনৈক ব্যক্তি নিয়মিত সিগারেট খায় এবং পাঁচ ওয়াক্ত ছালাতও আদায় করে। তার ছালাত কবুল হয় কি? যদি না হয়, তবে সিগারেট ছাড়ার আগ পর্যন্ত ছালাত থেকে বিরত থাকাই উত্তম হবে কি? - -রেযাউল করীম, গাবতলী, বগুড়া।
প্রশ্ন (৪/৪০৪) : যারা ছালাত আদায় করে না বা শিরকে লিপ্ত, তাদের জানাযা পড়া যাবে কি?
প্রশ্ন (১৭/১৩৭) : এলার্জি থেকে সুস্থতা লাভের জন্য রূপার চেইন ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (২৫/২৬৫) : পুরুষরা নারীদের মাঝে অফলাইন বা অনলাইনে দাওয়াতী কাজ করতে পারবে কি? এক্ষেত্রে কি কি আদব রক্ষা করা যরূরী?
প্রশ্ন (২৮/৩৪৮) ই‘তেকাফ অবস্থায় মসজিদে কুরআন শিক্ষা বা বক্তব্য প্রদান করা যাবে কি?
প্রশ্ন (১৫/৪১৫) : আমার পিতা নিয়মিত ছালাত আদায় করেন না এবং আমার পরিবারের প্রায় সকলেই কবিরাজ বা হিন্দু তান্ত্রিকের কাছে গিয়ে জাদু-টোনা করান। কিছুদিন আগে আমার জন্য একজন দ্বীনদার পাত্রের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে। আমি ঐ পাত্রকেই বিয়ে করতে আগ্রহী। কিন্তু পিতা এতে রাযী নন। এমতাবস্থায় আমি আমার কোন নিকটাত্মীয়কে সাক্ষী রেখে নিজের সিদ্ধান্তে ঐ ছেলেকে বিয়ে করতে পারব কি?
প্রশ্ন (৩৯/৭৯) : মহিলা সমাবেশে পুরুষ বক্তার সালামের জবাব বা পুরুষের কোন প্রশ্নের জবাব মহিলারা সরবে দিতে পারবে কি? - -আবুল কালামকমরগ্রাম, বানিয়াপাড়া, জয়পুরহাট।
আরও
আরও
.