উত্তর : হাদীছটি নিম্নরূপ : তোমরা ইহূদী-নাছারাদেরকে প্রথমে সালাম দিয়ো না। যখন তোমরা তাদের কাউকে রাস্তায় পাবে, তখন তাকে রাস্তার সংকীর্ণ স্থানের দিকে যেতে বাধ্য করো (মুসলিম হা/২১৬৭, মিশকাত হা/৪৬৩৫)।

যেসব অমুসলিম মুসলমানদের সাথে ধর্মের কারণে বিদ্বেষ পোষণ করে এবং শত্রুতা করে, তাদের বিষয়ে উক্ত নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি ওদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছ, অথচ ওরা তোমাদের নিকট যে সত্য এসেছে, তা প্রত্যাখ্যান করেছে? রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করেছে এই কারণে যে, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহতে বিশ্বাস কর’ (মুমতাহিনা ৬০/১)।

তবে সাধারণভাবে অমুসলিমদের সাথে সদাচরণ করতে হবে। যাতে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আল্লাহ বলেন, ‘দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ হ’তে বহিষ্কার করেনি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন করতে ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায়পরায়ণদের ভালবাসেন’ (মুমতাহিনা ৬০/৮)।






প্রশ্ন (২৮/২৬৮) : ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে এক সাথে তিন তালাক প্রদান করে। বর্তমানে স্ত্রী তার পিতার বাড়িতে থাকে। তাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। এখন তারা আবার সংসার করতে চায়। এক্ষেত্রে করণীয় কী?
প্রশ্ন (৪/৩৬৪) : ছালাতে সালাম ফেরানোর সময় ডানে এবং বামে পূর্ণ মুখ ঘুরিয়ে তারপর সালাম বলতে হবে নাকি সালামের শব্দগুলো উচ্চারণ করতে করতে মুখ ডানে এবং বামে ঘুরাতে হবে? - -মিনহাজ পারভেয, হড়গ্রাম, রাজশাহী।
প্রশ্ন (৩/৩৬৩) : ওশর কিভাবে বের করতে হবে? উৎপাদন খরচ ও কর্মচারীদের মজুরী দেওয়ার পর অবশিষ্ট ফসল দ্বারা নাকি তাদের মজুরী দেওয়ার পূর্বে মোট ফসল থেকে?
প্রশ্ন (১১/৩৫১) : মানুষকে পানি পান করানোর ফযীলত সম্পর্কে ছহীহ হাদীছে কিছু বর্ণিত হয়েছে কি? - -আছিফ আলী, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (২৫/৪৬৫) : দেশে কিছু গরু-ছাগল-মুরগীর ফীড তৈরীর ফ্যাক্টরীতে শূকরের চর্বি, চামড়া, গোশত মিক্স করা হচ্ছে। এই ফীড পশুকে খাওয়ানো ঠিক হবে কি? ঐ পশুর গোশত খাওয়া যাবে কি?
প্রশ্ন (১৮/১৭৮) : মসজিদের মেহরাবের উপরে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ এবং একপাশে ‘আল্লাহ’ অপর পাশে ‘মুহাম্মাদ’ লেখা যাবে কি?
প্রশ্নঃ (১৫/৫৫) : ক্বিয়ামতের মাঠে সর্বপ্রথম কাকে কবর থেকে উঠানো হবে?
প্রশ্ন (১৩/২৫৩) : আমি একটি প্রতিষ্ঠানে কাজ করতাম। তারা ওভার টাইমে কাজ করার জন্য অনেক টাকা দিতে চেয়েছিল। কিন্তু পরে দেয়নি। এক্ষণে আমার করণীয় কি বা তাদের কী শাস্তি হবে? - -যাকির হোসাইন, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১৭/৯৭) : রাসূল (ছাঃ) মি‘রাজে যাওয়ার সময় জিব্রীলের আদেশে তূরে সীনা ও বায়তুল লাহমে ছালাত আদায় করেছেন। এতে কি প্রমাণ হয় যে, সালাফে ছালেহীনদের স্মৃতিবিজড়িত স্থানে বরকত হাছিলের জন্য বিশেষ ছালাত আদায় করা যায়? বিস্তারিত জানতে চাই। - -আলী আছগর, ডাকবাংলা, ঝিনাইদহ।
প্রশ্ন (৩৩/১৫৩) : থার্টিফার্স্ট নাইট, ভালোবাসা দিবস, নববর্ষ ইত্যাদি পালন সম্পর্কে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন। - -আবুল কালাম, খুলশী, চট্টগ্রাম।
প্রশ্ন (২৮/১৪৮) : কোন কারণে ইচ্ছাকৃতভাবে গর্ভের সন্তান নষ্ট করলে এই পাপ থেকে মুক্তির জন্য কোন আমল বা করণীয় আছে কি?
প্রশ্ন (২২/৩০২) : জেহরী ছালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পাঠ করতে হবে? ইমাম অন্য সূরা পাঠ করার সময় মুক্তাদী ইমামের সাথে মিলিয়ে পাঠ করতে পারবে কি? - -সিজান হোসাইন, বাহেরপুর, যশোর।
আরও
আরও
.