উত্তর : পণ্যের ঘাটতির সুযোগে অধিক মুনাফার লোভে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি করা নিষিদ্ধ। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩৫২০ ‘ক্বিছাছ’ অধ্যায়)। তবে যদি পণ্যের ঘাটতির কারণে সাধারণভাবে বাজার মূল্য বৃদ্ধি পায়, সে অবস্থায় মূল্য যত বেশীই হোক না কেন বাজার দরে বিক্রয় করা শরী‘আতসম্মত। আনাস (রাঃ) হতে বর্ণিত, লোকেরা বলল যে, হে আল্লাহর রসূল! দাম বেড়ে গেছে। অতএব আপনি মূল্য নির্ধারণ করে দিন। তখন রসূল (ছাঃ) বললেন, আল্লাহই মূল্য নির্ধারণকারী, তিনি সংকোচনকারী, তিনি অধিক দানকারী এবং তিনিই রিযিক দানকারী। আর আমি আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হতে চাই যে, তোমাদের কেউ যেন আমার কাছে রক্ত কিংবা সম্পদের যুলুমের দাবীদার না থাকে’ (তিরমিযী হা/১৩১৪; ইবনু মাজাহ হা/২২০০; আবুদাঊদ হা/৩৪৫১)।






প্রশ্ন (৩৮/৩১৮) : আমার স্ত্রীর ৭ ভরি এবং ১ বছরের মেয়ের ৬ ভরি সোনা আছে। এক্ষণে উভয়ের সোনা একত্রে হিসাব করে যাকাত দিতে হবে কি? - -আবিদ আনজুম, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (২৭/৩০৭) : মিসওয়াকের নির্ধারিত কোন আকৃতি আছে কি? খেজুর গাছের ডাল দিয়ে মিসওয়াক করা কি সুন্নাত?
প্রশ্ন (১৭/১৭) : আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন ডুবুরী (ডাইভার)। আমাদের ডাইভিং ভাতার সরকারী হার খুবই কম। কর্তৃপক্ষের অনুমতি ও সম্মতিতে অনেক সময় প্রকৃত ডাইভিং বা প্রাকটিস ডাইভের চেয়ে বেশী সংখ্যা দেখিয়ে অতিরিক্ত ভাতা দেওয়া হয়। এমনকি কখনো বাস্তবে প্রাকটিস ডাইভ না করেও অনুমতি অনুযায়ী তা হিসাবভুক্ত করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সম্মতি ও স্বাক্ষরও থাকে। এভাবে প্রকৃত সময় বা ডাইভের চেয়ে বেশী দেখিয়ে অতিরিক্ত ভাতা গ্রহণ করা কি জায়েয?
প্রশ্ন (৫/২৪৫) : আমি কিছুদিন পূর্বে সপরিবারে ইসলাম গ্রহণ করি। এক্ষণে আমরা কীভাবে তাদের আতিথেয়তা করব? তারা কি আমাদের বাসায় বা আমরা কি তাদের বাসায় অবস্থান করতে পারব?
প্রশ্ন (২১/১৮১) : বাসার আশেপাশে বিদ‘আতী মসজিদ হওয়ায় বাড়িতে নির্দিষ্ট মুছাল্লায় একাকী বা দুই একজন নিয়ে নিয়মিতভাবে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৯/৩৭৯) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি সারা জীবন আমল করেছে, কিন্তু অন্য মানুষকে কখনো দ্বীনের দাওয়াত দেয়নি। ক্বিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। উক্ত বক্তব্যের কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৩/১১৩) : আমার কবরপূজারী জনৈক আত্মীয় জীবনের শেষ দিন পর্যন্ত এক পীরের মুরীদ হিসাবে কবরপূজায় লিপ্ত ছিলেন। এক্ষণে তার জানাযা পড়া বা তার জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েয হবে কি? - -জালালুদ্দীন, ধুনট, বগুড়া।
প্রশ্ন (২৪/১০৪) : কবরে তিনটি প্রশ্ন করা হবে যার শেষটি নবী সম্পর্কে। এক্ষণে নবীকে শেষ প্রশ্নটি কিভাবে করা হবে? জানিয়ে বাধিত করবেন। - -নাঈমা খাতুন, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩৮/১১৮) : ব্যবসায়ীকে কোন পণ্য কিনে দেওয়ার বিনিময়ে নির্ধারিত কোন লাভ নেওয়া যাবে কি?
প্রশ্ন (১১/১১) : মোযা টাখনুর উপর পর্যন্ত পরা থাকলে প্যান্ট টাখনুর নীচে পরা যাবে কি? - -মুনীর খানপীরগঞ্জ, রংপুর।
প্রশ্ন (১৮/২৯৮) : কনে দ্বীনদার, কিন্তু তার পরিবার মাযহাবী এবং দ্বীনের প্রতি গাফেল। এরূপ নারী বিবাহ করা যাবে কি? - -তাওহীদুর রহমান, সাহেববাজার, রাজশাহী।
প্রশ্ন (২২/১০২) : উট, গরু, মহিষ বা ভেড়া দিয়ে আক্বীক্বা করা যাবে কি?
আরও
আরও
.