উত্তর : লিখিতভাবে ওয়াকফকৃত না হ’লেও মৌখিকভাবে জায়গাটি ওয়াকফকৃত হয়েছে বলে ধরে নিতে হবে, যেহেতু সুদীর্ঘকাল যাবৎ সেটি মসজিদের জায়গা হিসাবেই ব্যবহৃত হয়ে আসছে। দাতা স্বতঃস্ফুর্তভাবে দান বা ওয়াকফ না করলে এটি মসজিদের জায়গা হিসাবে ব্যবহৃত হ’ত না। সুতরাং এতদিন পর উত্তরাধিকারীদের পক্ষে এমন দাবী তোলা শরী‘আতসম্মত নয়। তবে যদি যথাযথ তদন্তের মাধ্যমে জানা যায় যে, মসজিদের জায়গাটি লিখিত বা মৌখিক কোনভাবেই ওয়াকফ করা হয়নি। বরং জমিটি জোরপূর্বকভাবে দখলকৃত হয়েছে, সেক্ষেত্রে মসজিদ কমিটি উত্তরাধিকারীদের সাথে যে কোন বৈধ শর্তে সমঝোতা করে নিবে। তবে মসজিদের কোন ক্ষতি করা যাবে না।

প্রশ্নকারী : মুহাম্মাদ রিযওয়ান, চিরিরবন্দর, দিনাজপুর।







বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (১৬/৪১৬) : জনৈক আলেম বলেন, একজন আলেমকে সম্মান করলে ২৫ জন নবী-রাসূলকে সম্মান করা হয়। একথা সত্য কি?
প্রশ্ন (২৬/৪২৬) : রোগী দেখার সময়সীমা উটের দুধ দোহন পরিমাণ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩/৩৬৩) : বিবাহের বৈঠকে হাত তুলে সম্মিলিতভাবে দো‘আ করা যাবে কি? - -আমীর হামযা, সাগরদীঘি, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (১৯/২৯৯) : নাপাক কাপড় পরিহিত অবস্থায় ওযূ করে পবিত্র কাপড় পরিধান করে ছালাত আদায় করলে ছালাত শুদ্ধ হবে কি?
প্রশ্ন (২১/৪২১) : মসজিদ সম্প্রসারণের সময় কারণবশতঃ যাকাত, ফিতরা ও ওশরের টাকা আদায়কৃত মূল অর্থের সাথে মিশে গেছে, যার পরিমাণ কারো জানা নেই। এক্ষণে এরূপ মসজিদে ছালাত আদায় জায়েয হবে কি?
প্রশ্ন (৫/১৬৫) : যেনার মাধ্যমে জন্ম নেওয়া সন্তানকে অপমানসূচক কোন কথা বললে বা তার জন্ম নিয়ে কোন সমালোচনা করলে গোনাহ হবে কী?
প্রশ্নঃ (১০/২৯০) : জনৈক আলেম বলেন, তিনটি নিষিদ্ধ সময়ে ক্বাযা ছালাত আদায় করা যাবে। উক্ত বক্তব্য কি সঠিক? কোন্ কোন্ ছালাত আদায় করা নিষিদ্ধ?
প্রশ্ন (১৩/১৩৩) : নারীরা শয়তানের জাল- মর্মে কোন হাদীছ বর্ণিত হয়েছে কি? - -ছফীউল আলম, সাতক্ষীরা।
প্রশ্ন (২১/৪২১) : প্রচলিত তাবলীগ জাম‘আতের ‘ফাযায়েলে আমাল’ বইয়ের ‘হেকায়াতে ছাহাবা’ অংশে দু’জন ছাহাবী কর্তৃক রাসূল (ছাঃ)-এর দেহ নির্গত রক্ত পানের দু’টি ঘটনা উল্লেখ করে বলা হয়েছে যে, ‘হুজুরে পাক (ছাঃ)-এর মল-মুত্র, রক্ত সবকিছু্ পাক-পবিত্র। এর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩৭/৩৯৭) : ঝগড়ার মধ্যে স্বামী তার স্ত্রীকে তার সাথে সংসার করতে দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে স্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে মহল্লার বখাটে ছেলেরা হস্তক্ষেপ করে বিবাহের কাবিন নামা নিয়ে যায় এবং কাযী অফিসের মাধ্যমে তালাক নামা লিখে এনে উভয়ের অসম্মতিতে - মুহাম্মাদ মুস্তাফীযুর রহমান, পতেঙ্গা, চট্রগ্রাম।
প্রশ্ন (৩২/৪৩২) : তাসবীহ গণনার নিয়ম কি? ডান হাতের কোন দিক থেকে তাসবীহ গণনা করতে হবে?
প্রশ্ন (১৩/৫৩) : অন্যের ভ্রুণ নষ্ট করার পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চাইলে জনৈক আলেম এর কাফফারা হিসাবে দু’মাস ছিয়াম পালন এবং তওবা করতে বলেন। উক্ত বক্তব্য কি শরী‘আত সম্মত?
আরও
আরও
.