উত্তর : স্ত্রীর নিকট স্বামী হ’লেন সম্মানের পাত্র। অতএব যেভাবে ডাকলে স্বামী খুশী হবেন সেভাবে ডাকা উচিৎ। তবে স্বামী অসন্তুষ্ট না হ’লে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে। মূলতঃ এগুলো সামাজিক প্রচলনের বিষয়। আরবীয় সমাজে নাম ধরে ডাকাকে অপমানজনক মনে করা হয় না। যেমন যয়নব (রাঃ) রাসূল (ছাঃ)-এর সামনে তাঁর স্বামী আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ)-এর নাম ধরে কথা বলেছিলেন (বুখারী হা/১৪৬২)। আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) আমাকে বললেন, আয়েশা যখন তুমি আমার উপর সন্তুষ্ট থাক তখন আমি বুঝতে পারি। আমি বললাম, কিভাবে বুঝতে পারেন? রাসূল (ছাঃ) বললেন, তুমি যখন আমার উপর খুশী থাক তখন বল, মুহাম্মাদের রব-এর কসম! আর যখন অসন্তুষ্ট থাক তখন বল, ইব্রাহীমের রব-এর কসম! আয়েশা (রাঃ) বললেন, জী হ্যাঁ। আল্লাহর কসম! হে আল্লাহর রাসূল! ক্রোধ ব্যতীত আমি কখনই আপনার নাম ছাড়ি না’ (বুখারী হা/৫২২৮; মুসলিম হা/২৪৩৯; মিশকাত হা/৩২৪৫)। ইব্রাহীম (আঃ) যখন স্ত্রী হাজেরাকে ছেড়ে মক্কা থেকে ফিরে আসছিলেন, তখন স্ত্রী তাকে পিছন থেকে তাঁর নাম ধরে ডেকে বলেছিলেন, হে ইব্রাহীম আপনি কোথায় যাচ্ছেন?’ (বুখারী হা/৩৩৬৪; আলবানী, ছহীহুস সীরাহ ১/৪০)।

প্রশ্নকারী : আফীফা হোসেন, নিমতলা, চাঁপাই নবাবগঞ্জ।






প্রশ্ন (১৪/৯৪) : আমার ভাইয়েরা তাদের স্ত্রীদের পর্দার ব্যাপারে গাফেল। ফলে আমাকে প্রায়ই চোখের গোনাহের শিকার হ’তে হয়। অনেক বুঝিয়েও কাজ হয় না। এক্ষণে অনিচ্ছা সত্ত্বেও এরূপ পাপের মধ্যে পড়ে যাওয়ায় আমি গোনাহগার হব কি? এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (৯/৩৬৯) : আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। আমার ক্লাসে ছাত্র-ছাত্রী উভয়ই আছে। আমি হাত ও পা মোজা, নিকাবসহ পূর্ণ পর্দার সাথে ক্লাস নেই। অবসরে পৃথক কক্ষে বসার কারণে সহকর্মীদের সাথেও একান্ত প্রয়োজন ছাড়া কথা বা সাক্ষাৎ হয় না। পড়ানোর সময়ও কন্ঠ কঠোর রাখি। এক্ষণে আমার জন্য শিক্ষকতা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩২/৭২): মে‘রাজে রাসূল (ছাঃ) যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে একটি স্বর্ণের ছাদের চারপাশে প্রজাপতি উড়তে দেখলেন, তখন জিব্রীল (আঃ) তাকে বললেন, প্রজাপতিগুলি একেকটি মানবাত্মা। বক্তব্যটি কি সঠিক?
প্রশ্ন (৮/৮) : তাহাজ্জুদ সহ যেকোন নফল ছালাত স্ত্রীর সাথে জামা‘আতের সাথে আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৬/২২৬) : আমি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ১০ দিনের জন্য গাড়ি ভাড়া নেই। তারপর ইচ্ছামত তা দিয়ে ইনকাম করি। কখনো লাভ হয়। কখনো লস হয়। এভাবে ব্যবসা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৮/২৪৮) : আমি যে এলাকায় কাজ করি, সেখানে প্রতিটি বাড়িতে কুকুর পালন করা হয়। এসব কুকুর মাঝে-মধ্যে গা ঘেঁষে দাঁড়ায়, কখনওবা পা বা শরীরের কাপড় চেটে দেয়। উক্ত অবস্থায় কি ছালাত আদায় করা যাবে, নাকি শরীর বা কাপড় ধৌত করতে হবে? উল্লেখ্য যে, এসব কুকুর খুব পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এবং বাইরের কোন খাবার খায় না। - -ক্বাছিদুল হক কুতুব, লিমাস্সল, সাইপ্রাস।
প্রশ্ন (১৩/৪৫৩) : রাসূল (ছাঃ)-এর জন্মদিনে ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (৩/২৪৩) : বার বার বলা সত্ত্বেও পিতা যাকাত আদায় করে না। এক্ষণে সন্তানের জন্য তার অর্থ গ্রহণ করা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (২২/১৪২) : বেশীরভাগ প্রাথমিক বিদ্যালয়ের সকল কক্ষেই শিক্ষা উপকরণ হিসাবে নানা রকম জীবজন্তু ও মানুষের ছবি দিয়ে সাজানো থাকে। শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরকে এই সব কক্ষেই ছালাত আদায় করতে হয়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৮/৩৫৮) : নববী যুগে ইসলামের হদ, তা‘যীর প্রভৃতি বিধান অনুযায়ী অমুসলিমদের বিচার করা হ’ত কি? - -আবুবকর ছিদ্দীক, বগুড়া।
প্রশ্ন (৫/৪৪৫) : শিখা চিরন্তনে গিয়ে মাথা নত করা ও সেখানে নীরবতা পালন করা যাবে কি?
প্রশ্ন (৩৩/৩৩) : কোন হিন্দু মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিত করে বিবাহ করা যাবে কি? - -আবুল কালামআলীপুর, সাতক্ষীরা।
আরও
আরও
.