উত্তর : ক্লাব প্রতিষ্ঠার উদ্দেশ্য জনকল্যাণমূলক হ’লে পিতা ছওয়াবের অংশীদার হবেন। সেক্ষেত্রে যদি ক্লাবের সদস্যরা কোন অন্যায় কাজ করে, তাতে তিনি দায়ী হবেন না। কারণ কেউ কারু পাপের বোঝা বহন করবে না (আনআম ৬/১৬৪)।  কিন্তু ক্লাবটি ইসলাম বিরোধী কার্যক্রমের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হ’লে এবং পিতা জেনে-বুঝে সেখানে জমি দান করে গেলে তিনি কবরে শাস্তির অধিকারী হবেন (মুসলিম হা/১০১৭)। সুতরাং সন্তান বা পরিবার-পরিজনের দায়িত্ব হবে, ক্লাবের সদস্যদেরকে অন্যায় থেকে বিরত থাকার উপদেশ দেওয়া এবং পিতার জন্য ক্ষমা প্রার্থনা ও দান-ছাদাক্বা করা। কেননা সন্তান ব্যতীত অন্যকে দানকৃত বস্ত্ত ফেরৎযোগ্য নয় (তিরমিযী হা/২১৩২)। অতএব উত্তরাধীকারীদের সাধ্যমত চেষ্টা করতে হবে যেন দানকৃত জমিটি কোন অন্যায় কাজে ব্যবহৃত না হয় এবং জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। উল্লেখ্য যে, ধর্মীয় কাজে দান করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে ধর্মের নামে কোন শিরক ও বিদ‘আতী কাজে দান করা না হয়। কেননা ক্বিয়ামতের শেষ বিচারের দিন প্রত্যেককে তার আয় ও ব্যয় উভয়টি সম্পর্কে জিজ্ঞাসিত হবে (তিরমিযী হা/২৪১৭)।

প্রশ্নকারী : ফাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।








প্রশ্ন (৮/২৪৮) : জনৈক বক্তা বলেন, কোন ব্যক্তি যদি গোনাহ করে, তাহ’লে গোনাহ লেখক ফেরেশতা ছয় ঘন্টা অপেক্ষা করে। এর মধ্যে যদি সে তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তাহ’লে উক্ত গোনাহ লেখা হয় না। আর তওবা না করলে একটি গোনাহ লেখা হয়। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই। - -জাহিদ হাসান রাজীব, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (১৫/১৫): রাসূল (ছাঃ)-এর বাণী আদম সন্তানের সৌভাগ্য তিনটি আর দুর্ভাগ্যও তিনটি। সৌভাগ্য তিনটি হ’ল, দ্বীনদার স্ত্রী, প্রশস্ত বাসস্থান, আরামদায়ক যানবাহন। আর দুর্ভাগ্য তিনটি অবাধ্য স্ত্রী, সংকীর্ণ বাসস্থান ও সংকীর্ণ যানবাহন। হাদীছটি ছহীহ কি?
প্রশ্ন (৩৬/১৫৬) : আল্লাহু আকবার বলে ইমামকে সতর্ক করা যাবে কি?
প্রশ্ন (২৮/৪২৮) : আমার আত্মীয়-স্বজনকে অর্থ দিয়ে সাহায্য করলে আমার স্ত্রী ভালো চোখে দেখে না। ফলে আমি গোপনে আত্মীয়দের সাহায্য করি। আমার স্ত্রী এ ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলে তাকে মিথ্যা বলি। এরূপ ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে মিথ্যা বলা যাবে কি?
প্রশ্ন (২/২৪২) : সদ্য ভূমিষ্ট শিশুর ডান কানে আযান ও বাম কানে ইক্বামত শুনাতে হবে কি? না কেবল আযান শুনালেই যথেষ্ট হবে?
প্রশ্ন (১১/২৫১) : অনেক বুঝানোর পরও স্ত্রী অলসতাবশত ছালাত আদায় করে না। এমতাবস্থায় স্ত্রীকে তালাক দেয়া আবশ্যক কি?
প্রশ্ন (২৯/১৮৯) : আমি শয়তানের ধোঁকায় পড়ে ১৯-২০ লক্ষ টাকা ঋণ করে নষ্ট করে ফেলেছি। বর্তমানে আমি একটা চাকুরী করে মাসে ২০ হাযার টাকা বেতন পাই। আমাকে এখন পাওনাদার প্রতিদিনই টাকা দেওয়ার জন্য চাপ দেয়। আমি মানসিকভাবে হতাশাগ্রস্ত। এমতাবস্থায় আমি কি করতে পারি? - -বায়েজীদ হোসাইন, রংপুর।
প্রশ্ন (১৮/৪৫৮) : সূরা কাহফের ৪৬ নম্বর আয়াতে উল্লেখিত আল-বাক্বিয়াতুছ ছালিহাতু (الباقياتالصالحات) বলতে কি বুঝানো হয়েছে?
প্রশ্ন (১৪/১৩৪): কুরআন ও ছহীহ হাদীছের মানদন্ডে আটরশী পীরের আক্বীদা কতটুকু ছহীহ জানতে চাই।
সংশোধনী - -সম্পাদক
প্রশ্ন (৪/৪০৪) : ইমাম হিসাবে আমি তারাবীহর ছালাত ২ রাক‘আত করে ১০ রাক‘আত ছালাত আদায় করে ১ রাক‘আত বিতর পড়াই। এ পদ্ধতি সঠিক কি? - -বেলালুদ্দীন, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২২/৪২২) : আমরা একটি পিলার কারখানায় কাজ করি এবং নিয়মিত ছালাত আদায়ের চেষ্টা করি। তবে মসজিদ দূরে এবং কাজের ধরন (কন্ট্রাক্ট ও সময়মতো ছুটি না পাওয়া) এর জন্য আযান শুনলেও মসজিদে যাওয়া সম্ভব হয় না। এক্ষেত্রে কারখানায় একাকী বা জামা‘আত করে ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.