উত্তর : প্রথমতঃ রাগান্বিত অবস্থায় প্রদত্ত তালাকের ক্ষেত্রে দু’টি বিষয় লক্ষণীয়। (১) রাগান্বিত অবস্থায় বুঝশক্তি লোপ না পাওয়া, জ্ঞানহারা না হওয়া এবং নিজেকে কিছু বলা ও করা হতে বাধা প্রদান করতে সক্ষম থাকা। অর্থাৎ যদি সে সবকিছু জেনে-বুঝে বলে, এমতাবস্থায় তালাক হয়ে যাবে। (২)  ক্রোধের প্রচন্ডতার কারণে হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায় তালাক দিলে তা তালাক হিসাবে গণ্য হবে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তালাক ও দাসমুক্তি নেই ‘ইগলাক্ব’ অবস্থায়’ (আবুদাউদ হা/১৯১৯, মিশকাত হা/৩২৮৫)। আবু দাঊদ বলেন, ‘ইগলাক্ব’ গালাক্ব ধাতু হ’তে ব্যুৎপণ্ণ। যার অর্থ বন্ধ হওয়া। ক্রোধান্ধ, পাগল ও যবরদস্তির অবস্থায় মানুষের স্বাভাবিক জ্ঞান ও ইচ্ছাশক্তি লোপ পায়। তাই এ অবস্থাকে ‘ইগলাক্ব’ বলা হয় (ঐ, হাশিয়া ২/৪১৩ পৃঃ)।  

দ্বিতীয়তঃ তালাকের বিধি-বিধান সম্পর্কে অজ্ঞতা হেতু সে এরূপ করে থাকলে উক্ত স্ত্রী হারাম হবে না। বরং অনুতপ্ত হয়ে তওবা করতে হবে এবং পুনরায় এরূপ কাজ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করতে হবে। রাসূল (ছাঃ) বলেন, আল্লাহ তা‘আলা আমার উম্মতের ভুল, বিস্মৃতি এবং অনিচ্ছাকৃত পাপসমূহ ক্ষমা করে দিবেন (ইবনু মাজাহ, মিশকাত হা/৬২৮৪)।

সুতরাং উক্ত বিবাহ বাতিল হবে না। বরং তওবা করতে হবে এবং আর কখনো এরূপ না করার প্রতিজ্ঞা করতে হবে।






প্রশ্ন (৩২/৩৫২) : এশা ও ফজরের ছালাত জামা‘আতের সাথে আদায় করলে তার মাধ্যমে সারারাত্রি ছালাত আদায়ের নেকী অর্জিত হয় মর্মে কোন ছহীহ আছে কি?
প্রশ্ন (২৭/১৮৭) : আমরা চার ভাই। মা মারা যাওয়ার পর পিতা ২য় বিবাহ করেছেন। ২য় মায়ের আগের পক্ষের ১ ছেলে ১ মেয়ে আছে। এক্ষণে পিতার সম্পদ ভাগ হবে কিভাবে?
প্রশ্ন (১/২০১) : ওয়াহশী সম্পর্কে জানতে চাই। তিনি কি ছাহাবী ছিলেন? - -আলতাফ হোসেন, বায়া, রাজশাহী।
প্রশ্ন (১৫/৪১৫) : নবী ও রাসূলগণের মধ্যে পার্থক্য কী? তাঁদের সংখ্যা কত? তাঁদের উপর কতখানা কিতাব নাযিল হয়েছিল?
প্রশ্ন (১০/৪৫০) : আমার ভাই আমার কাছে কিছু টাকা আমানত হিসাবে জমা রেখেছে। আমি ঐ টাকা কোন হালাল ব্যবসায়ে বিনিয়োগ করলে এতে আমানতের খেয়ানত হবে কি?
প্রশ্ন (৪০/২০০) : মানুষের মৃত্যুর পর বিভিন্ন আত্মীয়-স্বজন, সন্তান-সন্তুতি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আগমনের অপেক্ষায় লাশ বিলম্বে দাফন করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (৩০/২৭০) : জনৈক বিধবা মহিলা সন্তানদের মত না থাকায় গোপনে একজনকে অলী বানিয়ে মোবাইলের মাধ্যমে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যার স্ত্রী ও সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সাথে তার সাক্ষাৎ ও মোবাইলে কথা হয়, তবে দৈহিক সম্পর্ক হয়নি। সন্তানদের অমতে এরূপ বিবাহ সঠিক হয়েছে কি? - -খাদীজা, বগুড়া।
প্রশ্ন (২৫/১০৫) : বিবাহের পর স্ত্রী তার পিতার বাসায় জিনিসপত্র দিতে পারবে কি? বিশেষ করে স্বামীর আর্থিক সংগতি সেরকম না থাকলে তার অমতে কোন জিনিস পিতার বাড়িতে নিয়ে যাওয়া স্ত্রীর জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩৫/১১৫) : রাসূল (ছাঃ) কে গালিদাতার শাস্তি কি? শাস্তি বাস্তবায়ন করার জন্য দায়িত্বশীল কে? দোষী বলে প্রমাণিত হওয়ার আগেই কাউকে শাস্তি দেওয়া যাবে কি? কেউ কাউকে অন্যায়ভাবে শাস্তি দিয়ে থাকলে তার শাস্তি কি?
প্রশ্ন (১১/৩৩১) : শাওয়াল মাসের ছিয়াম বা অন্য যেকোন ছিয়াম ছুটির দিন হিসাবে নিয়মিতভাবে শুক্রবারে রাখা জায়েয হবে কি?
প্রশ্ন (২৮/৩৪৯) : সংক্ষিপ্তভাবে পাঁচ ওয়াক্ত ছালাতের সঠিক সময়সূচী জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৯/৩৫৯) : আমি অনেক লোকের জুয়ার টাকা কৌশলে মেরে দিয়েছি। এটা কি ফেরত দিতে হবে। এটা কি হক নষ্টের মধ্যে পড়বে? আমি সব কিছু ছেড়ে ভালো হ’তে চাচ্ছি। এখন সব টাকা কি ফেরত দিতে হবে? আর সব টাকার হিসাব পাওয়া মুশকিল।
আরও
আরও
.