উত্তর : অপ্রাপ্ত বয়স্কা মেয়ে শিশুদের কণ্ঠে উত্তম কথা সম্বলিত ইসলামী গান শোনা যাবে (বুখারী হা/৯৮৭, ৩৫২৯; মিশকাত হা/১৪৩২)। তবে প্রাপ্তবয়স্কা মহিলাদের কণ্ঠে ইসলামী গান শোনা বৈধ নয়। মহিলাদের সুন্দর কণ্ঠস্বর পরপুরুষকে শুনাতে নিষেধ করা হয়েছে (আহযাব ৩৩/৩২)। এতে ঐসব মহিলারা পরপুরুষকে নিজেদের দিকে আকৃষ্টকারীণী হিসাবে গণ্য হবে। রাসূল (ছাঃ) অন্যকে আকৃষ্টকারী নারীর কঠোর শাস্তির ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন (মুসলিম হা/২১২৮; মিশকাত হা/৩৫২৪ ‘ক্বিছাছ’ অধ্যায়, ২ অনুচ্ছেদ)।






প্রশ্ন (৬/৪৪৬) : চার বছর অবৈধ সম্পর্কের পর হারাম বুঝতে পেরে মায়ের অমতে বিবাহ করি। মা আমাকে বদ দো‘আ দেন। বিবাহের ১৮ দিন পর দুর্ঘটনায় আমার হাঁটু, পা, কোমর ভেঙ্গে যায়। ১ বছর যাবৎ আমি হাঁটতে পারি না। মায়ের কারণে স্ত্রীকে পিতার বাসায় থাকতে হয়। মা আমাকে তালাক দিতে বাধ্য করতে চাইছেন। স্ত্রী আমার সাথে থাকতে চায়। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : তা‘লীমী বৈঠকের নামে কিছু সংখ্যক মহিলা বাড়ীতে বাড়ীতে গিয়ে মেয়েদেরকে বলে, পেশাব-পায়খানা করার পর ঢিলা-কুলুখ না নিলে পবিত্র হওয়া যাবে না এবং ছালাতও হবে না? পানি থাকা অবস্থায় কুলুখ নেওয়া যাবে কি?
প্রশ্ন (১৬/১৬) : জনৈক লোকের শরীরে তাবীয থাকায় রাসূল (ছাঃ) তার বায়‘আত গ্রহণ করেননি। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (২২/৪২২) : আমরা তিন ভাই পৃথকভাবে সংসার পরিচালনা করি এবং পিতা-মাতাও আলাদা থাকেন। আমরা সবাই মিলে তাঁদের ভরণ-পোষণের জন্য প্রতি মাসে একটি নির্ধারিত পরিমাণ অর্থ দিয়ে থাকি। এ অবস্থায় আমাদের যাকাতের অর্থ পিতা-মাতাকে দেয়া যাবে কি?
প্রশ্ন (২৩/৩৪৩) : কুরআন মজীদের ১ থেকে ৩০ পারা পর্যন্ত ধারাবাহিকভাবে কে সাজিয়ে দিয়েছেন?
প্রশ্ন (৩৩/৩১৩) : আমি আমার স্ত্রীকে পড়াশুনা করাতে চাই না এবং চাকরিও করাতে চাই না। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি পড়াতে চায়। আমি প্রতিষ্ঠিত না হওয়ায় জোর করে কিছু বলতেও পারি না সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে। এক্ষণে আমার অনুমতি ছাড়াই যদি স্ত্রী পর্দার মধ্যে থেকে পড়াশুনা করে এবং চাকুরী করে, সেক্ষেত্রে আমি দাইউছ হিসাবে গোনাহগার হব কি?
প্রশ্ন (৩০/৩৫০) : কোন মুছল্লী মাগরিবের ছালাতে গিয়ে যদি দেখে ইমাম ২য় রাক‘আতে সূরা ফাতেহা শেষ করে অন্য সূরা পাঠ করছেন। উক্ত অবস্থায় ঐ মুছল্লী কি শুধু সূরা ফাতেহা পড়বে? না ছানা পাঠ করে সূরা ফাতেহা পড়বে? অথবা সে শেষ রাক‘আত পেয়েছে। ইমামের সালামের পর সে এক রাক‘আত করে পড়বে, নাকি দু’রাক‘আত এক সাথে পড়বে?
প্রশ্ন (৫/৩৬৫) : দ্বিতল বিশিষ্ট মসজিদে জামা‘আতে ছালাতের রুকূ ধরার জন্য সামনের কাতার খালি রেখেই পেছনের কাতারে দাঁড়ানো এবং নীচ তলায় কাতার ফাঁকা রেখেই উপরের তলায় গিয়ে ছালাত আদায় করার হুকুম কি? - -তাওয়াবুল হক, ভদ্রা, রাজশাহী।
প্রশ্ন (১৫/১৭৫) : জিনেরা কোথায় বসবাস করে? তাদের মৃত্যু হ’লে কিভাবে দাফন করা হয়?
প্রশ্ন (১৬/২১৬) : খাবার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের বা অমুসলিমদের অগ্রাধিকার দিতে হবে এরূপ কোন শারঈ নির্দেশনা আছে কি?
প্রশ্ন (৩৩/৭৩) : রোহিঙ্গা শরণার্থীদের মুহাজির বলা যাবে কি? - -ফরহাদ, টিকাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১৭/২১৭) : যে ব্যক্তি আমার ৪০টি হাদীছ মুখস্থ করবে, ক্বিয়ামতের দিন আল্লাহ তা‘আলা তাকে ফক্বীহ হিসাবে উঠাবেন। এ মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ কি? - -নাছিরুদ্দীন, মীরপুর, ঢাকা।
আরও
আরও
.